ad

Views

 জানুয়ারি-জুন/২০২৬ সময়ের (২য় কিস্তির) উপবৃত্তি বিতরণ সংক্রান্ত নোটিশ

জানুয়ারি-জুন/২০২৬ সময়ের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি বিতরণের জন্য অদ্য ১৯ মে ২০২৬ তারিখ বিকাল থেকে রাজশাহী, রংপুর, ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের সংশ্লিষ্ট ইউজারগণের আইডিতে নিম্নের অপশনসমূহ চালু করা হবে।

বিষয়ঃ জানুয়ারি- জুন/২০২৬সময়ের নতুন ডাটা এন্ট্রি, ট্রান্সফার ও শ্রেণি হালনাগাদ

অপশনঃ  নতুন শিক্ষার্থীর ডাটা এন্ট্রি ট্রান্সফারকরণ-গ্রহণ শ্রেণি হালনাগাদকরণ এন্ট্রিকৃত ও হালনাগাদকৃত ডাটা ক্লাস্টারে প্রেরণ

সংশ্লিষ্ট ইউজারঃ  প্রধান শিক্ষক

অপশনঃ ক্লাস্টারে যাচাইকরণ

সংশ্লিষ্ট ইউজারঃ এইউইও/এটিইও

অপশনঃউপজেলায় অনুমোদন

সংশ্লিষ্ট ইউজারঃ ইউইও/টিইও

চালুকৃত বিভাগঃ রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ সকাল ০৮:০০টা থেকে রাত ০৮:০০টা পর্যন্ত চালু থাকবে। সময়সীমা পরে জানানো হবে।

***উক্ত সময়ে শ্রেণি হালনাগাদ/ট্রান্সফার অপশনে ডাটা পাওয়া না গেলে উপজেলা/থানা সহকারী শিক্ষা অফিসারের মাধ্যমে উপবৃত্তি বিভাগে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর, শ্রেণি, রোল ও সঠিক বিদ্যালয়ের তথ্য প্রেরণ করবেন।

*** অবশিষ্ট বিভাগগুলো চালু করা হলে সাথে সাথেই জানানো হবে।

উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ১৯/০৫/২০২৬খ্রি.

জুলাই-ডিসেম্বর/২০২৫ সময়ের (১ম কিস্তির) চাহিদা সংক্রান্ত নোটিশ

মা/অভিভাবকের স্বীয় NID দিয়ে Mobile SIM এবং MFS Account নিবন্ধন ব্যতিরেকে পূর্বের নিয়মে উপবৃত্তি বিতরণের বিষয়ে অর্থ মন্ত্রণালয় সম্মতি প্রদান করেছে।

সে প্রেক্ষিতে আগামী ০৩ মে ২০২৬ তারিখ বিকাল থেকে সকল বিভাগের সংশ্লিষ্ট ইউজারগণের আইডিতে জুলাই-ডিসেম্বর/২০২৫ সময়ের শিক্ষার্থীদের জন্য চাহিদা অপশন চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিষয়ঃ জুলাই-ডিসেম্বর/২০২৫ সময়ের চাহিদা প্রেরণ

অপশনঃ  চাহিদা প্রস্তুতকরণ ও প্রস্তুতকৃত চাহিদা ক্লাস্টারে প্রেরণ।

সংশ্লিষ্ট ইউজারঃ  প্রধান শিক্ষক

অপশনঃ চাহিদা ক্লাস্টারে যাচাইকরণ
সংশ্লিষ্ট ইউজারঃ এইউইও/এটিইও

অপশনঃ চাহিদা উপজেলায় অনুমোদন
সংশ্লিষ্ট ইউজারঃ ইউইও/টিইও

চালুকৃত বিভাগঃ সকল বিভাগ সকাল ০৮:০০টা থেকে রাত ০৮:০০টা পর্যন্ত চালু থাকবে। তারিখ: রবিবার জানানো হবে। 

***উক্ত সময়ে চাহিদা অপশনে ডাটা পাওয়া না গেলে উপজেলা/থানা সহকারী শিক্ষা অফিসারের মাধ্যমে উপবৃত্তি বিভাগে বিদ্যালয়ের তথ্য প্রেরণ করবেন।

*** ইউজার আইডি সংক্রান্ত সমস্যা চাহিদা অপশন চালু করার পরে সমাধান করা যাবে। বর্তমানে সমাধান করা যাচ্ছে না বিধায় ইউজার সমস্যাগুলো পেন্ডিং রয়েছে।

উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ৩০/০৪/২০২৬খ্রি.

জুলাই-ডিসেম্বর/২০২৫ সময়ের (১ম কিস্তির) চাহিদা সংক্রান্ত নোটিশ

অদ্য ০৪ মে ২০২৬ তারিখ বিকাল ০৩:১৫ থেকে রাজশাহী, রংপুর, ঢাকা এবং
ময়মনসিংহ বিভাগের সংশ্লিষ্ট ইউজারগণের আইডিতে জুলাই-ডিসেম্বর/২০২৫ সময়ের শিক্ষার্থীদের জন্য চাহিদা অপশন চালু করা হয়েছে।

বিষয়ঃ জুলাই-ডিসেম্বর/২০২৫ সময়ের চাহিদা প্রেরণ

অপশনঃ  চাহিদা প্রস্তুতকরণ ও প্রস্তুতকৃত চাহিদা ক্লাস্টারে প্রেরণ।

সংশ্লিষ্ট ইউজারঃ  প্রধান শিক্ষক

অপশনঃ চাহিদা ক্লাস্টারে যাচাইকরণ
সংশ্লিষ্ট ইউজারঃ এইউইও/এটিইও

অপশনঃ চাহিদা উপজেলায় অনুমোদন
সংশ্লিষ্ট ইউজারঃ ইউইও/টিইও

চালুকৃত বিভাগঃ রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ সকাল ০৮:০০টা থেকে রাত ০৮:০০টা পর্যন্ত চালু থাকবে। 
তারিখ: ০৪-০৭ মে ২০২৬

*** উক্ত সময়ে চাহিদা অপশনে ডাটা পাওয়া না গেলে উপজেলা/থানা সহকারী শিক্ষা অফিসারের মাধ্যমে উপবৃত্তি বিভাগে বিদ্যালয়ের তথ্য প্রেরণ করবেন।

অবশিষ্ট বিভাগগুলো চালু করা হলে সাথে সাথেই জানানো হবে।

উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ০৪/০৫/২০২৬খ্রি.



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
 জনপ্রশাসন মন্ত্রণালয়
 সরকারি কর্মচারী হাসপাতাল
 প্রশাসন-১ শাখা
www.skh.gov.bd

নম্বর- ০৫.৮৭,০০০০.০১১.৯৯.০১৬১.১৭-৪৬৮

তারিখ: ০৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ১৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

নোটিশ
এতদ্বারা সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হাসপাতালে আগত রোগীদের সেবা আরও দ্রুত, সহজ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে বিভাগভিত্তিক টিকিট এবং সিরিয়াল সিস্টেম চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ পদ্ধতি চালু হলে রোগীদের টিকিট এবং সিরিয়াল ব্যবস্থাপনা সহজ হবে, অপেক্ষার সময় কমবে এবং সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা যাচ্ছে।

তৎপ্রেক্ষিতে, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগে আগামী ১৯/০৫/২০২৬ তারিখ হতে টিকেট এবং সিরিয়াল সিস্টেম চালু করা হবে। ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সেবা গ্রহণের জন্য উক্ত বিভাগে স্থাপিত টিকেট কাউন্টার হতে টিকেট এবং সিরিয়াল সংগ্রহ করার জন্য সম্মানীত সেবাগ্রহীতাদেরকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

মোঃ বিল্লাল হোসেন
উপপরিচালক (প্রশাসন)









No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.