ad

১৫ জুলাই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ

Views


১৫ জুলাই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ৯ জুলাই ২০২৬

মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ১৫ জুলাই ২০২৬ দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি—এই তিন শ্রেণির সমন্বয়ে মোট ৫টি করে গাছের চারা রোপণের নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সেকশন-২, মিরপুর, ঢাকা থেকে স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.০০০.১০৭.৩৭.০০০৩.২৬-১৪৫৪ অনুযায়ী ৯ জুলাই ২০২৬ তারিখে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। আদেশে জানানো হয়, আগামী ১৫ জুলাই ২০২৬ তারিখে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ বিতরণ অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ করবেন। এ কর্মসূচি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এ সরাসরি সম্প্রচার করা হবে।

অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই দিনে নির্ধারিত সময়ে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। প্রতিটি বিদ্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি—এই তিন ক্যাটাগরির সমন্বয়ে মোট পাঁচটি গাছের চারা রোপণের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে বিদ্যালয়ভিত্তিক সবুজায়ন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্দেশনায় বিষয়টিকে অত্যন্ত জরুরি উল্লেখ করে সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নির্ধারিত সময়ে কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, এ নির্দেশনায় স্বাক্ষর করেছেন সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন

 একই তারিখ ও স্মারকে স্থলাভিষিক্ত 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.০০০.১০৭.৩৭.০০০৩.২৬-১৪৫৪

তারিখ: ২৫ আষাঢ় ১৪৩৩ ০৯ জুলাই ২০২৬

বিষয়: ১৫ই জুলাই ২০২৬ খ্রি. তারিখ মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের সাথে সামঞ্জস্য রেখে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় ০৫টি গাছের চারা রোপন প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী ১৫ই জুলাই ২০২৬ খ্রি. তারিখ মাননীয় প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ বিতরণ অনুষ্ঠান উপলক্ষ্যে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গাছের চারা রোপন করবেন-যা সরাসরি বিটিভিতে প্রচার করা হবে।

০২। মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের সাথে সামঞ্জস্য রেখে তার আওতাধীন প্রত্যেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় উক্ত দিনে নির্দিষ্ট সময়ে ফলজ, বনজ ও ঔষধী ক্যাটাগরী মিলে মোট ০৫টি করে বৃক্ষ রোপনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

০৩। বিষয়টি অত্যন্ত জরুরি।

স্বাক্ষরিত

মোঃ সাজ্জাদ হোসেন 

সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন)




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.