সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সংযুক্তির মেয়াদ সর্বোচ্চ এক বছর নির্ধারণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সংযুক্তির মেয়াদ সর্বোচ্চ এক বছর নির্ধারণ
ঢাকা, ৯ জুলাই ২০২৬: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের সংযুক্তি (Attachment) ও প্রতিস্থাপন সাপেক্ষে সংযুক্তির মেয়াদ নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব সংযুক্তি বা প্রতিস্থাপন সাপেক্ষে সংযুক্তির আদেশে কোনো মেয়াদ উল্লেখ নেই, সেসব সংযুক্তির কার্যকারিতা যোগদানের তারিখ থেকে সর্বোচ্চ ১ (এক) বছর পর্যন্ত বহাল থাকবে।
বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক মাহফুজা খাতুন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশটির স্মারক নম্বর ৩৮.০১.০০০০.০০০.১৪৫.১৯.০০০৭.২৬-১২৭৪।
আদেশে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পূর্বে জারি করা যেসব সংযুক্তি বা প্রতিস্থাপন সাপেক্ষে সংযুক্তির আদেশে মেয়াদ নির্ধারণ করা হয়নি, সেসব ক্ষেত্রে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য সংযুক্তি কার্যকর বলে গণ্য হবে।
এছাড়া নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো শিক্ষকের সংযুক্তির মেয়াদ এক বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসার তাঁকে সংযুক্তি থেকে অবমুক্ত করবেন। এরপর সংশ্লিষ্ট শিক্ষককে নিজ কর্মরত (মূল) বিদ্যালয়ে পুনরায় যোগদান করতে হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
নির্দেশনার মূল বিষয়সমূহ
সংযুক্তি বা প্রতিস্থাপন সাপেক্ষে সংযুক্তির আদেশে মেয়াদ উল্লেখ না থাকলে তা সর্বোচ্চ ১ বছর পর্যন্ত কার্যকর থাকবে।
মেয়াদ গণনা হবে যোগদানের তারিখ থেকে।
এক বছর পূর্ণ হলে উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার সংশ্লিষ্ট শিক্ষককে অবমুক্ত করবেন।
অবমুক্ত হওয়ার পর শিক্ষককে নিজ বিদ্যালয়ে যোগদান করতে হবে।
নির্দেশনাটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আদেশের পরিপ্রেক্ষিতে জারি করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
পলিসি ও অপারেশন বিভাগ
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬।
www.dpe.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.০০০.১৪৫.১৯.০০০৭.২৬-১২৭৪
তারিখ: ২৫ আষাঢ় ১৪৩৩ ০৯ জুলাই ২০২৬
বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের সংযুক্তির মেয়াদ।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে প্রাপ্ত আদেশের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে ইতোপূর্বে জারিকৃত যে সকল সংযুক্তি/প্রতিস্থাপন সাপেক্ষে সংযুক্তির আদেশে মেয়াদ উল্লেখ নেই সে সকল সংযুক্তি/প্রতিস্থাপন সাপেক্ষে সংযুক্তির মেয়াদ যোগদানের তারিখ হতে ০১ (এক) বছর পর্যন্ত কার্যকর থাকবে।
০২। সংশ্লিষ্ট শিক্ষকুর সংযুক্তির মেয়াদ ০১ (এক) বছর পূর্তির সাথে সাথে উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার তাঁকে অবমুক্ত করবেন এবং শিক্ষক নিজ বিদ্যালয়ে যোগদান করবেন।
০৩। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
মাহফুজা খাতুন
সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন)


No comments
Your opinion here...