ad

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই পড়া কার্যক্রম জোরদারের নির্দেশ

Views


সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই পড়া কার্যক্রম জোরদারের নির্দেশ

সাপ্তাহিক রুটিনের নির্ধারিত পিরিয়ডে লাইব্রেরি ও শ্রেণিভিত্তিক পাঠাগারের বই পড়বে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, পাঠাভ্যাস বৃদ্ধি এবং স্বশিখন দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত বই পড়া কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)।

এ লক্ষ্যে ৭ জুলাই ২০২৬ তারিখে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), ময়মনসিংহ থেকে স্মারক নং: ৩৮.০৪.০০০০.৪০১.০৬.৩১৪.২৪-৬৯৭ জারি করা হয়েছে। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে শিক্ষার্থীদের বই পড়া কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) প্রণীত একশিফট ও দুইশিফটে পরিচালিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের সাপ্তাহিক শ্রেণি রুটিনে 'এসআরএম/সহশিক্ষাক্রমিক কার্যক্রম/পঠন ও লিখন দক্ষতা উন্নয়ন' শীর্ষক একটি নির্ধারিত পিরিয়ড রয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিবের নির্দেশক্রমে এই নির্ধারিত পিরিয়ডে শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যালয়ের লাইব্রেরি অথবা শ্রেণিভিত্তিক পাঠাগারের বই ব্যবহার করে শিক্ষার্থীদের নিয়মিত পাঠ কার্যক্রম পরিচালনা করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে—

  1. বই পড়ার অভ্যাস গড়ে তোলা,

  2. পাঠাভ্যাস বৃদ্ধি,

  3. পাঠ-অনুধাবন (Reading Comprehension) দক্ষতা উন্নয়ন,

  4. স্বশিখন (Self-learning) সক্ষমতা বৃদ্ধি

—এই চারটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিদ্যালয়ে নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত বই পড়ার পরিবেশ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, সৃজনশীল চিন্তাশক্তি, কল্পনাশক্তি এবং জ্ঞানার্জনের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে শ্রেণিকক্ষভিত্তিক পাঠদানের পাশাপাশি পাঠাভ্যাসনির্ভর শিক্ষার সংস্কৃতি গড়ে উঠবে।

চিঠিতে বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্ধারিত পিরিয়ডে নিয়মিতভাবে বই পড়ার কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, এ নির্দেশনায় স্বাক্ষর করেছেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর মহাপরিচালক ফরিদ আহমদ

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)
ময়মনসিংহ
www.nape.gov.bd

স্মারক নং: ৩৮.০৪.০০০০.৪০১.০৬.৩১৪.২৪-৬৯৭

তারিখ: ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ০৭ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ

বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে শিক্ষার্থীদের বই পড়া কার্যক্রম জোরদারকরণ প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয় এর পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কর্তৃক প্রণীত একশিফট ও দুইশিফটে পরিচালিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের সাপ্তাহিক শ্রেণি রুটিনে 'এসআরএম/সহশিক্ষাক্রমিক কার্যক্রম/পঠন ও লিখন দক্ষতা উন্নয়ন' শীর্ষক একটি পিরিয়ড বরাদ্দ রয়েছে। মাননীয় সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে উক্ত পিরিয়ডে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা, পাঠাভ্যাস বৃদ্ধি, পাঠ-অনুধাবন এবং স্বশিখন দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়ের লাইব্রেরি অথবা শ্রেণিভিত্তিক পাঠাগারের বই ব্যবহার করে নিয়মিত বই পড়ার কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত
ফরিদ আহমদ 
মহাপরিচালক।



 

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.