ad

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রিসোর্স পুল’ গঠনের নির্দেশ

Views

 


সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘রিসোর্স পুল’ গঠনের নির্দেশ

শিক্ষক সংকট মোকাবিলায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের অন্তর্ভুক্তির উদ্যোগ

ঢাকা, ১২ মে ২০২৬: সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকটজনিত শিখন ঘাটতি দূর করতে বিদ্যালয়ভিত্তিক “রিসোর্স পুল” গঠনের উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এ লক্ষ্যে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রিক অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে একটি রিসোর্স পুল গঠনের নির্দেশনা জারি করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (পলিসি ও অপারেশন) খাদিজা পারভীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। স্মারক নম্বর ৩৮.০১.০০০০.১৪৫.৯৯.০১৫.২৬-৫৬৪/০১ অনুযায়ী, মার্চ ও এপ্রিল ২০২৬ সালের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্তের আলোকে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, শিক্ষা ছুটি, মাতৃত্বকালীন ছুটি, চিকিৎসা ছুটি, বিনা বেতনের ছুটি এবং বিটিপিটি (BTPT) প্রশিক্ষণসহ বিভিন্ন কারণে অনেক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা দেখা দেয়। এর ফলে সংশ্লিষ্ট বিদ্যালয়ে মানসম্মত পাঠদান ব্যাহত হয় এবং বিদ্যমান শিক্ষকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি তৈরি হচ্ছে।

এ পরিস্থিতি মোকাবিলায় বিদ্যালয়ভিত্তিক রিসোর্স পুল গঠনকে প্রয়োজনীয় বলে মনে করছে অধিদপ্তর। পরিকল্পনা অনুযায়ী রিসোর্স পুল গঠিত হলে প্রয়োজনের সময় সংশ্লিষ্ট বিদ্যালয়ে রিসোর্স পার্সন ব্যবহার করে পাঠদান কার্যক্রম সচল রাখা এবং শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ করা সম্ভব হবে বলে মনে করছে ডিপিই।

রিসোর্স পুলে অন্তর্ভুক্তির শর্ত

অধিদপ্তরের নির্দেশনায় রিসোর্স পার্সন নির্বাচনের জন্য কয়েকটি শর্ত নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো—

  1. প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় বা মাদ্রাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক হতে হবে;

  2. সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে;

  3. রিসোর্স পার্সন হিসেবে কাজ করার আগ্রহ থাকতে হবে;

  4. সিইনএড, বিএড বা এমএডসহ একাডেমিক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

তালিকা প্রণয়নের নির্দেশ

বিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোচ্চ পাঁচজন অবসরপ্রাপ্ত শিক্ষকের তালিকা প্রস্তুত করবে। পরে সংশ্লিষ্ট সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যাচাই-বাছাই করে তা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে জমা দেবেন। উপজেলা পর্যায়ে যাচাই শেষে তালিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে পাঠানো হবে। সর্বশেষ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চূড়ান্ত তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাবেন।

অধিদপ্তর জানিয়েছে, সংযুক্ত ছক অনুযায়ী আগামী ১০ মে ২০২৬ তারিখের মধ্যে বিদ্যালয় কেন্দ্রিক রিসোর্স পুলের তালিকা প্রস্তুত করে পাঠাতে হবে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, অবসরপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকদের সম্পৃক্ত করার মাধ্যমে শিক্ষক সংকট মোকাবিলা এবং শিক্ষার্থীদের শিখন ঘাটতি কমাতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন-২, মিরপুর, ঢাকা ১২১৬

 www.dpe.gov.bd

স্মারক নংঃঃ ৩৮.০১.০০০০.১৪৫.৯৯.০১৫.২৬- ৫৬৪/০১

বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রিক রিসোর্স পুল গঠন।

সূত্র: মার্চ ও এপ্রিল/২৬ সালের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বিভিন্ন আবশ্যিক (শিক্ষা ছুটি, মাতৃত্বকালীন ছুটি, চিকিৎসা ছুটি, বিনা বেতনে ছুটি, BTPT Training) ও অন্যান্য কারণে কিছু বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা দেখা দেয়। এতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের মানসম্মত পাঠদান ব্যাহত হয় এবং বিদ্যমান শিক্ষকদের উপর চাপ বৃদ্ধি পায়। ফলে শিশুদের শিখন ঘাটতি দেখা দেয়।

০২। মানসম্মত পাঠদান তথা শিখন ঘাটতি দূরীকরণে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রিক রিসোর্সপুল গঠনের প্রয়োজনীয়তা অনুভূত হয়। পরিকল্পনামাফিক রিসোর্সপুল গঠিত হলে সংশ্লিষ্ট বিদ্যালয়ে প্রয়োজনে রিসোর্স পার্সন ব্যবহার করে মানসম্মত শিক্ষা নিশ্চিত ও শিখন ঘাটতি পূরণে সক্ষম হবে। এ লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের সংশ্লিষ্ট ক্যাচমেন্ট এরিয়া হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে রিসোর্সপুল গঠন করার বিষয়ে মার্চ ও এপ্রিল ২০২৬ সালের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

শর্তসমূহ:

ক) প্রাথমিক বিদ্যালয়/ মাধ্যমিক বিদ্যালয়/ মাদ্রাসা হতে অবসর প্রাপ্ত শিক্ষক;

খ) বিদ্যালয়ের ক্যাচমেট এরিয়ার স্থায়ী বাসিন্দা;

গ) রিসোর্স পার্সন হিসাবে কাজ করার আগ্রহ সম্পন্ন;

ঘ) একাডেমিক প্রশিক্ষণ প্রাপ্ত (সিইনএড/বিএড/এমএড)।

০৩। বিদ্যালয় কর্তৃক প্রেরিত অবসরপ্রাপ্ত শিক্ষকদের তালিকা (সর্বোচ্চ ৫ জন) সংশ্লিষ্ট সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যাচাই-বাছাই পূর্বক প্রাথমিক রিসোর্সপুল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর নিকট দাখিল করবেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যাচাই বাছাই পূর্বক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর নিকট চূড়ান্ত রির্সোসপুল প্রেরণ করবেন। জেলা প্রাথমিক শিক্ষা শিক্ষা অফিসার এই তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর- এ প্রেরণ করবেন।

081 এমতাবস্থায় সংযুক্ত ছকে আগামী ১০ মে ২০২৬ তারিখের মধ্যে বিদ্যালয় কেন্দ্রিক রিসোর্সপুলের তালিকা প্রস্তুত পূর্বক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

সংযুক্ত: ছক ০১ পৃষ্ঠা।

খাদিজা পারভীন 

উপপরিচালক (পলিসি ও অপারেশন)





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.