ad

সরকারি কর্মচারী হাসপাতালে চালু হচ্ছে ডিজিটাল টিকিট ও সিরিয়াল ব্যবস্থা

Views

 


সরকারি কর্মচারী হাসপাতালে চালু হচ্ছে ডিজিটাল টিকিট ও সিরিয়াল ব্যবস্থা

ফিজিক্যাল মেডিসিন বিভাগে চালু হচ্ছে টিকিট ও সিরিয়াল সিস্টেম

সরকারি কর্মচারী হাসপাতালে রোগীসেবায় আসছে নতুন উদ্যোগ

ঢাকা, ১৭ মে ২০২৬: সরকারি কর্মচারী হাসপাতালে রোগীদের সেবা আরও দ্রুত, সহজ এবং সুশৃঙ্খল করতে বিভাগভিত্তিক টিকিট ও সিরিয়াল সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই নতুন পদ্ধতি চালুর মাধ্যমে রোগীদের দীর্ঘ অপেক্ষা কমবে এবং সেবার মান আরও উন্নত হবে।

সরকারি কর্মচারী হাসপাতালের প্রশাসন-১ শাখা থেকে প্রকাশিত এক নোটিশে বলা হয়, পরীক্ষামূলকভাবে আগামী ১৯ মে ২০২৬ তারিখ থেকে হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগে টিকিট ও সিরিয়াল সিস্টেম চালু করা হবে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, এ বিভাগের সেবা গ্রহণ করতে আগ্রহী রোগীদের বিভাগে স্থাপিত নির্ধারিত টিকিট কাউন্টার থেকে টিকিট ও সিরিয়াল সংগ্রহ করতে হবে। এর মাধ্যমে রোগীদের সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও সুশৃঙ্খল হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

হাসপাতাল প্রশাসনের মতে, নতুন এই ব্যবস্থাপনার ফলে রোগীদের ভোগান্তি কমবে, সেবাদান প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং চিকিৎসা কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে।

নোটিশে স্বাক্ষর করেন সরকারি কর্মচারী হাসপাতালের উপপরিচালক (প্রশাসন) মোঃ বিল্লাল হোসেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
 জনপ্রশাসন মন্ত্রণালয়
 সরকারি কর্মচারী হাসপাতাল
 প্রশাসন-১ শাখা
www.skh.gov.bd

নম্বর- ০৫.৮৭,০০০০.০১১.৯৯.০১৬১.১৭-৪৬৮

তারিখ: ০৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ১৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

নোটিশ
এতদ্বারা সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হাসপাতালে আগত রোগীদের সেবা আরও দ্রুত, সহজ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে বিভাগভিত্তিক টিকিট এবং সিরিয়াল সিস্টেম চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ পদ্ধতি চালু হলে রোগীদের টিকিট এবং সিরিয়াল ব্যবস্থাপনা সহজ হবে, অপেক্ষার সময় কমবে এবং সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা যাচ্ছে।

তৎপ্রেক্ষিতে, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগে আগামী ১৯/০৫/২০২৬ তারিখ হতে টিকেট এবং সিরিয়াল সিস্টেম চালু করা হবে। ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সেবা গ্রহণের জন্য উক্ত বিভাগে স্থাপিত টিকেট কাউন্টার হতে টিকেট এবং সিরিয়াল সংগ্রহ করার জন্য সম্মানীত সেবাগ্রহীতাদেরকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

মোঃ বিল্লাল হোসেন
উপপরিচালক (প্রশাসন)



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.