ad

সরকারি কর্মচারী হাসপাতালে জেনারেল সার্জারি বিভাগে চালু হচ্ছে টিকিট ও সিরিয়াল সিস্টেম

Views


সরকারি কর্মচারী হাসপাতালে জেনারেল সার্জারি বিভাগে চালু হচ্ছে টিকিট ও সিরিয়াল সিস্টেম

ঢাকা, ১০ মে ২০২৬: সরকারি কর্মচারী হাসপাতালে রোগীদের সেবা আরও দ্রুত, সহজ ও সুশৃঙ্খল করতে বিভাগভিত্তিক টিকিট ও সিরিয়াল সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, নতুন এ পদ্ধতি চালু হলে রোগীদের টিকিট সংগ্রহ ও সিরিয়াল ব্যবস্থাপনা আরও সহজ হবে। পাশাপাশি অপেক্ষার সময় কমে আসবে এবং সার্বিক সেবার মান উন্নত হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে।

এর অংশ হিসেবে আগামী ১১ মে ২০২৬ থেকে সরকারি কর্মচারী হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগে আনুষ্ঠানিকভাবে টিকিট ও সিরিয়াল সিস্টেম চালু করা হবে। বিভাগটির সেবা গ্রহণ করতে আগ্রহী রোগীদের সংশ্লিষ্ট বিভাগে স্থাপিত টিকিট কাউন্টার থেকে টিকিট ও সিরিয়াল সংগ্রহ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

হাসপাতাল প্রশাসন জানিয়েছে, নতুন এই ব্যবস্থার মাধ্যমে রোগীদের ভোগান্তি কমবে এবং সেবাপ্রদান কার্যক্রম আরও কার্যকর ও আধুনিক হবে।

নোটিশে স্বাক্ষর করেন সরকারি কর্মচারী হাসপাতালের উপপরিচালক (প্রশাসন) মোঃ বিল্লাল হোসেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
 জনপ্রশাসন মন্ত্রণালয়
 সরকারি কর্মচারী হাসপাতাল 
প্রশাসন-১ শাখা
www.skh.gov.bd

নম্বর- ০৫.৮৭.০০০০.০১১.৯৯.০১৬১.১৭-৪২৯

তারিখ: বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ মে ২০২৬ খ্রিস্টাব্দ

নোটিশ

এতদ্বারা সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হাসপাতালে আগত রোগীদের সেবা আরও দ্রুত, সহজ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে বিভাগভিত্তিক টিকিট এবং সিরিয়াল সিস্টেম চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ পদ্ধতি চালু হলে রোগীদের টিকিট এবং সিরিয়াল ব্যবস্থাপনা সহজ হবে, অপেক্ষার সময় কমবে এবং সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা যাচ্ছে।
তৎপ্রেক্ষিতে জেনারেল সার্জারি বিভাগে আগামী ১১/০৫/২০২৬ তারিখ হতে টিকেট এবং সিরিয়াল সিস্টেম চালু করা হবে। জেনারেল সার্জারি বিভাগের সেবা গ্রহণের জন্য উক্ত বিভাগে স্থাপিত টিকেট কাউন্টার হতে টিকেট এবং সিরিয়াল সংগ্রহ করার জন্য সম্মানীত সেবাগ্রহীতাদেরকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত
মোঃ বিল্লাল হোসেন
উপপরিচালক (প্রশাসন)


 

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.