দেশজুড়ে শুরু হচ্ছে ‘Hour of AI in Bangladesh–2026’ ক্যাম্পেইন: ৬ষ্ঠ–৯ম শ্রেণির শিক্ষার্থীদের কোডিং দক্ষতা বাড়াতে বিশেষ উদ্যোগ
দেশজুড়ে শুরু হচ্ছে ‘Hour of AI in Bangladesh–2026’ ক্যাম্পেইন: ৬ষ্ঠ–৯ম শ্রেণির শিক্ষার্থীদের কোডিং দক্ষতা বাড়াতে বিশেষ উদ্যোগ
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৬: জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), কোডিং ও প্রোগ্রামিং বিষয়ে দক্ষ করে তোলার লক্ষ্যে সারাদেশে শুরু হতে যাচ্ছে ‘Hour of AI in Bangladesh–2026’ ক্যাম্পেইন। আগামী ২৬ এপ্রিল থেকে ২৬ মে ২০২৬ পর্যন্ত এক মাসব্যাপী এ কার্যক্রম দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ে বাস্তবায়িত হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আন্তর্জাতিকভাবে সুপরিচিত শিক্ষা প্ল্যাটফর্ম Code.org বিশ্বব্যাপী ‘Hour of AI’ কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে ২০২৩ সাল থেকে বাংলাদেশেও শিক্ষার্থীদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে আগ্রহ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। 📘💻
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, এ কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য শিক্ষক বাতায়নের ICT4E অ্যাম্বাসেডর শিক্ষক এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের আইসিটি শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তারা সংযুক্ত গাইডলাইন অনুসরণ করে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের ‘কিশোর বাতায়ন’ (konnect.edu.bd) প্ল্যাটফর্মে নিবন্ধন সম্পন্ন করে কার্যক্রম বাস্তবায়ন করবেন।
এছাড়া মাঠপর্যায়ে কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন—
আঞ্চলিক উপপরিচালক (বিদ্যালয় ও পরিদর্শন শাখা)
জেলা শিক্ষা কর্মকর্তা
উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
তারা প্রয়োজনীয় অনলাইন সভা আয়োজন, নির্দেশনা প্রদান এবং সার্বিক সমন্বয় নিশ্চিত করবেন বলে নির্দেশনায় বলা হয়েছে। 🏫
মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-১) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত স্মারকে সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে দেশের আওতাধীন সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন করা হয়।
শিক্ষা সংশ্লিষ্ট মহল মনে করছে, এ উদ্যোগ শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে প্রাথমিক ধারণা ও আগ্রহ তৈরি করবে। 🤖📊
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা
www.dshe.gov.bd
স্মারক নং- ৩৭.০২.০০০০.১০৭.৩১.১৭২.২০২৩-৫৭৯
তারিখ: ২৬/০৪/২০২৬ খ্রি.
বিষয়: মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে 'Hour of AI' কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত।
সূত্র: এসপায়ার টু ইনোভেট (এটুআই) এর স্মারক নং- ৫৬.৮৩.০০০০,০০০,০০৮.৯৯.০০০১.২৬-১৯০; তারিখ: ২২/০৪/২০২৬ খ্রি.
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের কোডিং এবং প্রোগ্রামিং বিষয়ে দক্ষ করে গড়ে তোলা আবশ্যক। এ লক্ষ্যে সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান Code.org বিশ্বব্যাপী 'Hour of Al' গ্লোবাল কার্যক্রম পরিচালনা করছে। কার্যক্রমের অংশ হিসেবে ২০২৩ সাল থেকে বাংলাদেশেও 'Hour of AI' কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে কোডিং এবং প্রোগ্রামিং কার্যক্রম বাস্তবায়ন করছে। ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই) এর কারিগরি সহায়তায় আঞ্চলিক উপপরিচালক (বিদ্যালয় ও পরিদর্শন শাখা) ও জেলা শিক্ষা অফিসারদের এ বিষয়ে অবহিত করা হয়েছে। আগামী ২৬ এপ্রিল থেকে ২৬ মে ২০২৬ পর্যন্ত 'Hour of Al in Bangladesh-2026' ক্যাম্পেইনটি শুরু হতে যাচ্ছে যা সারাদেশের সকল মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে পরিচালিত হবে।। কার্যক্রমটি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষক বাতায়নের ICT4E অ্যাম্বাসেডর শিক্ষক এবং আইসিটি শিক্ষকদের যুক্ত করা যেতে পারে। উক্ত শিক্ষকগণ সংযুক্ত গাইডলাইন অনুসারে ৬ষ্ঠ-৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে 'কিশোর বাতায়ন' (konnect.edu.bd) প্লাটফর্মে রেজিস্টেশন সম্পন্ন করে ক্যাম্পেইনটি পরিচালনা করবেন এবং আঞ্চলিক উপপরিচালক (বিদ্যালয় ও পরিদর্শন শাখা), জেলা শিক্ষা অফিসার ও উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ প্রয়োজনীয় অনলাইন মিটিং, মাঠ পর্যায়ে নির্দেশনা প্রদান ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।
এমতাবস্থায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের (৬ষ্ঠ-৯ম শ্রেণির) সকল শিক্ষার্থীদের জন্য ২৬ এপ্রিল থেকে ২৬ মে ২০২৬ পর্যন্ত Hour of AI in Bangladesh-2026' কার্যক্রম বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সংযুক্তি: গাইডলাইন ০৫ (পাঁচ) পাতা।
স্বাক্ষরিত
(এস এম জিয়াউল হায়দার হেনরী)
সহকারী পরিচালক (মাধ্যমিক-১)
সম্পুর্ণ পিডিএফ ডাউনলোড


No comments
Your opinion here...