৩০ এপ্রিলের মধ্যে প্রধান শিক্ষকের শূন্যপদের তথ্য চাইল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
৩০ এপ্রিলের মধ্যে প্রধান শিক্ষকের শূন্যপদের তথ্য চাইল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
ঢাকা, ২০ এপ্রিল ২০২৬:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিতে সারাদেশের প্রধান শিক্ষকের শূন্যপদের হালনাগাদ তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে আগামী ২৭ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট তথ্য পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ডিপিই’র মিরপুরস্থ সেকশন-২ কার্যালয় থেকে জারি করা এক স্মারকে বলা হয়েছে, শিক্ষক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া হওয়ায় ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত প্রধান শিক্ষকের শূন্যপদের সঠিক ও হালনাগাদ তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তথ্যের ভিত্তিতেই পরবর্তী নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।
স্মারকে জানানো হয়, দেশের সব উপজেলা থেকে নির্ধারিত ছক অনুযায়ী তথ্য সংগ্রহ করে ই-মেইল (ad.recruitdpe@yahoo.com) এর মাধ্যমে সফ্টকপি পাঠাতে হবে। পাশাপাশি হার্ডকপিও প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
তথ্য প্রদানের জন্য নির্ধারিত ছকে যেসব বিষয় অন্তর্ভুক্ত থাকবে তা হলো:
উপজেলাভিত্তিক অনুমোদিত প্রধান শিক্ষকের পদ সংখ্যা, ৮০ শতাংশ পদোন্নতির ভিত্তিতে এবং ২০ শতাংশ সরাসরি নিয়োগের ভিত্তিতে পদসংখ্যা, বর্তমানে কর্মরত প্রধান শিক্ষকের সংখ্যা, শূন্যপদের সংখ্যা এবং পদোন্নতি ও সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদের পৃথক হিসাব। এছাড়া চলতি দায়িত্বে থাকা প্রধান শিক্ষকের সংখ্যা ও মামলা সংক্রান্ত সংরক্ষিত পদ সম্পর্কিত তথ্যও উল্লেখ করতে হবে।
তবে গুরুত্বপূর্ণ একটি নির্দেশনায় বলা হয়েছে, চলতি দায়িত্বে থাকা প্রধান শিক্ষকগণকে পদোন্নতিপ্রাপ্ত কর্মরত শিক্ষকের (৮০ শতাংশ কোটা) সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না।
ডিপিই’র সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীন স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়, সঠিক ও সময়মতো তথ্য প্রেরণ না হলে নিয়োগ কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠাতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই তথ্য সংগ্রহ কার্যক্রম দ্রুত সম্পন্ন হলে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণে নতুন নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত হবে, যা শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং ৩৮.০১.০০০০.১৪৩.১১.০০৩.২৫/১১২
তারিখঃ ০৭ বৈশাখ ১৪৩ বঙ্গাব্দ ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
বিষয়ঃ ৩০ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত প্রধান শিক্ষকের শূন্যপদের তথ্য প্রেরণ।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়া সম্পন্ন করতে ৩০ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত প্রধান শিক্ষকের শূন্যপদের হালনাগাদ তথ্য প্রয়োজন। আগামী ২৭.০৪.২০২৬ তারিখের মধ্যে ই-মেইল ad.recruitdpe@yahoo.com এ নিম্নের ছক মোতাবেক তথ্য প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
ছক-ক (প্রধান শিক্ষক)
১) ক্র : নং
২) উপজেলা
৩) অনুমো দিত পদ (সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় )
৪) ৮০% হিসেবে পদোন্নতি যোগ্য মোট পদ সংখ্যা
৫) ২০% হিসেবে সরাসরি নিয়োগ যোগ্য মোট পদ সংখ্যা
৬) ৮০% হিসেবে পদোন্নতি প্রাপ্ত কর্মরত শিক্ষক সংখ্যা
৭) ২০% হিসেবে সরাসরি নিয়োগ প্রাপ্ত কর্মরত শিক্ষক
৮) মোট কর্মরত শিক্ষক সংখ্যা (৬+৭)
৯) মোট শূন্য পদ সংখ্যা (৩-৮)
১০) পদোন্নতি যোগ্য শূন্য পদ সংখ্যা (৪-৬)
১১) সরাসরি নিয়োগ যোগ্য শূন্য পদ সংখ্যা (৫-৭)
১২) প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্বপ্রা প্ত কর্মরত শিক্ষক সংখ্যা
১৩) মন্তব্য/মামলা জনিত সংরক্ষণ
২। প্রধান শিক্ষকের তথ্য প্রদানের সময় চলতি দায়িত্বের প্রধান শিক্ষকগণকে কলাম ৬ এ (প্রধান শিক্ষকের ছক) অন্তর্ভুক্ত করা যাবে না।
৩। তথ্যের সফ্টকপি ও হার্ডকপি প্রেরণ করতে হবে।
স্বাক্ষরিত
(আইরিন পারভীন)
সহকারী পরিচালক (নিয়োগ)
পলিসি ও অপারেশন বিভাগ।

.jpg)

No comments
Your opinion here...