বৃত্তি পরীক্ষা ২০২৫-এর উত্তরপত্র মূল্যায়নে নির্দেশিকা প্রেরণ
বৃত্তি পরীক্ষা ২০২৫-এর উত্তরপত্র মূল্যায়নে নির্দেশিকা প্রেরণ
ঢাকা, ২০ এপ্রিল ২০২৬: প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর উত্তরপত্র মূল্যায়নের জন্য ‘মূল্যায়ন নির্দেশিকা’ প্রণয়ন করে তা সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। রোববার (১৯ এপ্রিল ২০২৬) ডিপিই’র মিরপুর-২ কার্যালয় থেকে জারি করা এক স্মারকে এ তথ্য জানানো হয়।
স্মারকে উল্লেখ করা হয়, তিন পার্বত্য জেলা ছাড়া দেশের বাকি ৬১ জেলায় গত ১৫, ১৬, ১৭ ও ১৮ এপ্রিল ২০২৬ তারিখে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উত্তরপত্র সুষ্ঠু ও নির্ভুলভাবে মূল্যায়নের লক্ষ্যে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), ময়মনসিংহ একটি সমন্বিত ‘মূল্যায়ন নির্দেশিকা’ প্রণয়ন করেছে।
এই নির্দেশিকায় বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান—এই পাঁচটি বিষয়ের উত্তরপত্র মূল্যায়নের নির্দিষ্ট দিকনির্দেশনা অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একীভূত মানদণ্ড অনুসরণ করে মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হলে ফলাফল আরও নির্ভুল ও গ্রহণযোগ্য হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সংস্থাপন) এ.এস.এম. সিরাজুদ্দোহা স্বাক্ষরিত স্মারকে বলা হয়েছে, প্রণীত নির্দেশিকাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এতে মূল্যায়ন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা এবং নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, কেন্দ্রীয়ভাবে প্রণীত এই নির্দেশিকা মাঠপর্যায়ে মূল্যায়নের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পরীক্ষার ফলাফলে স্বচ্ছতা নিশ্চিত করবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মিরপুর-২, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং- ৩৮.০১.০০০০.০০০.১০৭.৩৩.০০০১.২৫-৮০৬
তারিখ: ০৬ বৈশাখ ১৪৩৩ ১৯ এপ্রিল ২০২৬
বিষয়: বৃত্তি পরীক্ষা ২০২৫-এর বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র মূল্যায়নের জন্য 'মূল্যায়ন নির্দেশিকা' প্রেরণ প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, তিন পার্বত্য জেলা ব্যতীত ৬১ জেলায় বিগত ১৫, ১৬, ১৭ এবং ১৮ এপ্রিল ২০২৬ তারিখ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠেয় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র মূল্যায়নের জন্য জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), ময়মনসিংহ কর্তৃক 'মূল্যায়ন নির্দেশিকা' প্রণয়ন করা হয়েছে। প্রণয়নকৃত মূল্যায়ন নির্দেশিকাসমূহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এতদসঙ্গে প্রেরণ করা হলো।
সংযুক্তি: বর্ণনা মোতাবেক ........... ফর্দ।
স্বাক্ষরিত
এ.এস.এম. সিরাজুদ্দোহা
উপপরিচালক (সংস্থাপন)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)
ময়মনসিংহ
www.nape.gov.bd
স্মারক নং ৩৮.০৪.০০০০.৪০১.১৮.৩২১.২৫-৪২৭
বিষয়: প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর বাংলা বিষয়ের উত্তরপত্র মূল্যায়নের জন্য 'মূল্যায়ন নির্দেশিকা' প্রেরণ প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১৫ এপ্রিল ২০২৬ তারিখ অনুষ্ঠেয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর বাংলা বিষয়ের উত্তরপত্র মূল্যায়নের জন্য 'মূল্যায়ন নির্দেশিকা' প্রণয়ন করা হয়েছে। প্রণয়নকৃত মূল্যায়ন নির্দেশিকাটি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য এতদসঙ্গে প্রেরণ করা হলো।
সংযুক্তি: বর্ণনামতে ৫ (পাঁচ) পাতা
ফরিদ আহমদ
মহাপরিচালক।




No comments
Your opinion here...