সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে অভিন্ন ফরম বাধ্যতামূলক, যুক্ত হলো স্বাস্থ্য তথ্য
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে অভিন্ন ফরম বাধ্যতামূলক, যুক্ত হলো স্বাস্থ্য তথ্য
ঢাকা, ২১ এপ্রিল ২০২৬: দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির সময় অভিন্ন ভর্তি ফরম ব্যবহারের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। নতুন এই ফরমে শিক্ষার্থীদের স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আগামী শিক্ষাবর্ষ থেকে বাধ্যতামূলকভাবে বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) ডিপিইর সেকশন-২, মিরপুর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) ভূপেষ রঞ্জন রায় স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২৯ মার্চ ২০২৬ তারিখের নির্দেশনার আলোকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির সময় একক ও অভিন্ন ফরম ব্যবহারের মাধ্যমে তথ্য সংগ্রহের একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা হবে। চলতি শিক্ষাবর্ষে এই ফরমে শিক্ষার্থীদের তথ্য লিপিবদ্ধ করতে বলা হয়েছে এবং আগামী শিক্ষাবর্ষ থেকে পূর্ণাঙ্গভাবে এই ফরমের মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন ভর্তি ফরমে পাঁচটি প্রধান তথ্যভিত্তিক অংশ রাখা হয়েছে। এগুলো হলো—
১. সাধারণ তথ্য (General Information)
২. পারিবারিক তথ্য (Family Information)
৩. শিক্ষাগত তথ্য (Educational Background)
৪. স্বাস্থ্য সংক্রান্ত তথ্য (Health Information)
৫. জরুরি যোগাযোগ (Emergency Contact)
বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত করার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক অবস্থা, বিশেষ প্রয়োজন বা চিকিৎসা-সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে বিদ্যালয় কর্তৃপক্ষ আগেভাগে অবগত হতে পারবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক যত্ন নিশ্চিত করা সহজ হবে।
ডিপিই জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সমন্বয় বাড়বে এবং জাতীয় পর্যায়ে একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করা সম্ভব হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং- ৩৮.০১.০০০০.১৪৫.৯৯.০১৪.২৬-৫৩৮
তারিখ: ০৮ বৈশাখ ১৪৩৩ ২১ এপ্রিল ২০২৬
বিষয়: দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির সময়ে অভিন্ন ফরমে স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি অন্তর্ভুক্তকরণ।
সূত্র:প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং- ৩৮.০০.০০০০.০০৭.৯৯.০৩১.২০২৫-৮০, তারিখ: ২৯ মার্চ ২০২৬।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সূত্রোক্ত পত্রের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির সময়ে অভিন্ন ফরমে স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি অন্তর্ভুক্তকরণপূর্বক একটি অভিন্ন ভর্তি ফরম প্রণয়ন করা হয়েছে।
এমতাবস্থায় চলতি শিক্ষাবর্ষে অভিন্ন ভর্তি ফরমে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত তথ্যাদি লিপিবদ্ধ করার এবং পরবর্তী শিক্ষাবর্ষে উল্লিখিত ফরমের মাধ্যমে ভর্তি কার্যক্রম বাস্তবায়ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সংযুক্তি: অভিন্ন ভর্তি ফরম।
ভূপেষ রঞ্জন রায়
সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন)
যে তথ্যসমুহ থাকছেঃ
১. সাধারণ তথ্য (General Information)
২. পারিবারিক তথ্য (Family Information)
৩. শিক্ষাগত তথ্য (Educational Background)
৪. স্বাস্থ্য সংক্রান্ত তথ্য (Health Information)
৫. জরুরি যোগাযোগ (Emergency Contact)
pdf Download






No comments
Your opinion here...