ad

সহকারী শিক্ষকদের অনলাইন বদলি কার্যক্রম শুরু, প্রকাশিত পূর্ণাঙ্গ সময়সূচি

Views

 


সহকারী শিক্ষকদের অনলাইন বদলি কার্যক্রম শুরু, প্রকাশিত পূর্ণাঙ্গ সময়সূচি

সহকারী শিক্ষকদের অন্তঃউপজেলা অনলাইন বদলির অনুমতি, প্রকাশিত সময়সূচি

ঢাকা, ১২ এপ্রিল ২০২৬: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য অন্তঃউপজেলা/থানা পর্যায়ে অনলাইন বদলির অনুমতি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এ সংক্রান্ত একটি অফিস আদেশ সম্প্রতি জারি করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারিকৃত সর্বশেষ “সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৬” অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, নতুন নির্দেশিকা অনুযায়ী প্রতি শিক্ষা বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাসের মধ্যে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অনলাইন সফটওয়্যারের মাধ্যমে একই উপজেলা/থানা, আন্তঃউপজেলা, আন্তঃজেলা, আন্তঃবিভাগ এমনকি সারাদেশব্যাপী বদলি কার্যক্রম সম্পন্ন করা যাবে।

বদলির সময়সূচি ঘোষণা

অন্তঃউপজেলা (একই উপজেলা/থানার অভ্যন্তরে) বদলির জন্য নির্দিষ্ট সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী—

  1. ১৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল ২০২৬: সহকারী শিক্ষকরা অনলাইনে আবেদন করবেন

  2. ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল: প্রধান শিক্ষক আবেদন যাচাই করবেন

  3. ২৫ এপ্রিল থেকে ২৭ এপ্রিল: সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার যাচাই ও অগ্রায়ন করবেন

  4. ২৮ এপ্রিল থেকে ১ মে: উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার যাচাই ও অগ্রায়ন সম্পন্ন করবেন

  5. ২ মে ২০২৬: সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয় মনোনয়ন করা হবে

  6. ৩ মে থেকে ৫ মে: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চূড়ান্ত যাচাই ও অনুমোদন দেবেন

বদলির শর্তাবলি

চিঠিতে বদলি প্রক্রিয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্তও উল্লেখ করা হয়েছে—

  1. শিক্ষকরা সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দক্রমে নির্বাচন করতে পারবেন

  2. একাধিক পছন্দ না থাকলে অন্তত ১টি বিদ্যালয় নির্বাচন বাধ্যতামূলক

  3. বদলির আদেশ জারি হওয়ার পর তা বাতিলের জন্য কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না

  4. সংশ্লিষ্ট যাচাইকারী কর্মকর্তাদের নির্দেশিকা অনুযায়ী সতর্কতার সঙ্গে যাচাই কার্যক্রম সম্পন্ন করতে হবে

  5. যাচাই শেষে প্রেরণের পর আবেদন পুনর্বিবেচনার সুযোগ থাকবে না

প্রশাসনিক গুরুত্ব

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মনে করছে, এই অনলাইন বদলি কার্যক্রম শিক্ষক ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, দ্রুত এবং প্রযুক্তিনির্ভর করবে। একই সঙ্গে শিক্ষকদের পছন্দ অনুযায়ী কর্মস্থল নির্ধারণের সুযোগও বাড়বে।

চিঠিটি ইতোমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রেরণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

স্মারক নং: ৩৮.০১,০০০০,০০০.১৪৫.১৯.০১৪.২৫-৪২

তারিখ: ১৯ চৈত্র ১৪৩২ ০২ এপ্রিল ২০২৩

বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অন্তঃউপজেলা/থানা অনলাইন বদলির অনুমতি।

সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং: ৩৮.০০৮.০২২.০০.০০২.২০১১-৬৩, ০৫ ফেব্রুয়ারি ২০২৬।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ০৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারিকৃত সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৬ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা ২০২৬ এর ১.১ অনুচ্ছেদে উল্লেখ করা হয় যে, সাধারণভাবে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রতি শিক্ষা বছরের ফেব্রুয়ারি- অক্টোবর মাসের মধ্যে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে একই উপজেলা/থানা, আন্তঃউপজেলা/থানা, আন্তঃজেলা, আন্তঃবিভাগ এবং সারাদেশব্যাপী বদলি করা যাবে।

০২। বর্ণিতাবস্থায়, ১.১ অনুচ্ছেদের আলোকে সহকারী শিক্ষকদের জন্য অন্তঃউপজেলা/থানা (একই উপজেলা/থানার অভ্যন্তরে) অনলাইন শিক্ষক বদলির একটি সেশন নিয়োক্ত সময়সূচি অনুযায়ী নির্ধারণ করা যায়:

০৩। সময়সূচি:

(ক) ১৫/০৪/২০২৬ হতে ২০/০৪/২০২৬ তারিখ পর্যন্ত সহকারী শিক্ষকগণ অনলাইনে আবেদন করবেন;

(খ) ২১/০৪/২০২৬ হতে ২৪/০৪/২০২৬ তারিখ প্রধান শিক্ষক কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই সম্পন্নকরণ

(গ) ২৫/০৪/২০২৬ হতে ২৭/০৪/২০২৬ তারিখ সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক যাচাই ও অগ্রায়ন সম্পন্নকরণ;

(ঘ) ২৮/০৪/২০২৬ হতে ০১/০৫/২০২৬ তারিখ উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক যাচাই ও অগ্রায়ন সম্পন্নকরণ;

(৩) ০২/০৫/২০২৬ তারিখ সিস্টেম কর্তৃক স্বয়ংক্রিয় মনোনয়ন;

(5) ০৩/০৫/২০২৬ হতে ০৫/০৫/২০২৬ তারিখ পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই ও অনুমোদন সম্পন্নকরণ।

০৪। শর্তসমূহ:

ক) শিক্ষকগণ সর্বোচ্চ ৩টি বিদ্যালয় ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোন শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে ০১ (এক) টি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোন শানাবেদন গ্রহণযোগ্য হবে না;

খ) যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে ০৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারিকৃত সর্বশেষ "সমন্বিত অনলাইন --বদলী নির্দেশিকা, ২০২৬" অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ন করবেন,

গ) যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সাথে যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ করার পর পরবর্তীতে তা পুন:বিবেচনার আবেদন এ গ্রহণযোগ্য হবে না।

০৫। এমতাবস্থায়, উল্লিখিত সময়সূচি ও শর্তসাপেক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের অন্তঃউপজেলা/খানা (একই উপজেলা/থানার অভ্যন্তরে) অনলাইন বদলির অনুমতি প্রদানের জন্য বিনীতভাবে প্রেরণ করা হলো।

স্বাক্ষরিত

আবু নূর মোঃ শামসুজ্জামান

মহাপরিচালক 

প্রেরণঃ

সচিব

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.