আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য ভর্তি সহায়তা: ১২–৩০ এপ্রিলের মধ্যে আবেদন আহ্বান
আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য ভর্তি সহায়তা: ১২–৩০ এপ্রিলের মধ্যে আবেদন আহ্বান
ঢাকা, ১১ এপ্রিল ২০২৬:
উচ্চ মাধ্যমিক (একাদশ) ও সমমান পর্যায়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য ভর্তি সহায়তা প্রদানের লক্ষ্যে আবেদন আহ্বান করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। আগামী ১২ এপ্রিল সকাল ৯টা থেকে ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) স্মৃতি কর্মকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আবেদন করতে হবে ট্রাস্টের নির্ধারিত ওয়েবসাইটে:
https://www.eservice.pmeat.gov.bd/admission
কারা আবেদন করতে পারবে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ শ্রেণি ও আলিম ১ম বর্ষে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা এ সহায়তার জন্য আবেদন করতে পারবে। তবে আবেদনকারীদের অবশ্যই আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সদস্য হতে হবে।
আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় শর্ত
আবেদন করতে হলে শিক্ষার্থীদের নিম্নোক্ত শর্ত পূরণ করতে হবে—
পূর্ববর্তী শ্রেণিতে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর অথবা সমমানের জিপিএ ৩.৫০ থাকতে হবে
পিতা/মাতা/অভিভাবকের বাৎসরিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভা বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অসচ্ছলতার সনদ সংযুক্ত করতে হবে
শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে
শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ, পিতা-মাতার এনআইডি কপি, শিক্ষার্থীর ছবি এবং ব্যাংক হিসাবের তথ্য আপলোড করতে হবে
অগ্রাধিকার ভিত্তিতে যেসব শিক্ষার্থী সুযোগ পাবে
নিম্নোক্ত শ্রেণির শিক্ষার্থীদের আবেদন বিশেষভাবে বিবেচনা করা হবে—
এতিম শিক্ষার্থী
প্রতিবন্ধী শিক্ষার্থী বা প্রতিবন্ধী অভিভাবকের সন্তান
দুরারোগ্য রোগে আক্রান্ত শিক্ষার্থী বা অভিভাবকের সন্তান
অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান
নিম্ন আয়ের শ্রমজীবী পরিবারের সন্তান
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২০তম গ্রেডের সরকারি কর্মচারীর সন্তান
কত টাকা সহায়তা দেওয়া হবে
যাচাই-বাছাই শেষে নির্বাচিত শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৬,০০০ টাকা করে ভর্তি সহায়তা প্রদান করা হবে। এই অর্থ শিক্ষার্থী অথবা তার পিতা বা মাতার অনলাইন ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হবে।
নির্বাচিত শিক্ষার্থীর সংখ্যা
প্রতি উপজেলা বা শিক্ষা থানায় একাদশ ও সমমান শ্রেণির সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থী এ সহায়তা পাবে। তবে ট্রাস্টের তহবিলের প্রাপ্যতার ওপর ভিত্তি করে এ সংখ্যা পরিবর্তন হতে পারে।
আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইন
ট্রাস্ট জানিয়েছে, পুরো আবেদন প্রক্রিয়া অনলাইনভিত্তিক হওয়ায় কোনো হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন নেই।
সহায়তা সংক্রান্ত তথ্য জানতে যোগাযোগ করা যাবে নিম্নোক্ত নম্বরে (অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত)—
০২-৫৫০০০৪২৮
০১৭৭৮৯৫৮৩৫৬
০১৭৭৮৯৬৪১৫৬ 📞
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
উপবৃত্তি শাখা
বাড়ি নং-৪৪, সড়ক নং-১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯
www.pmeat.gov.bd
নং ৩৭.২৪.০০০০,০০০,০০৩,৭৫,০০০২.২৬-৬০
তারিখ: ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ০৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
উচ্চ মাধ্যমিক একাদশ ও সমমান পর্যায়ের ভর্তি সহায়তার আবেদন এন্ট্রির বিজ্ঞপ্তি ২০২৬
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন দেশের সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ-মাধ্যমিক ও সমমান শ্রেণিতে (একাদশ ও আলিম ১ম বর্ষে) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদানের লক্ষ্যে নিম্নবর্ণিত সময়সূচি ও নির্দেশিকা অনুসারে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের https://www.eservice.pmeat.gov.bd/admission লিংক-এ প্রবেশ করে নিম্নে উল্লিখিত তারিখ ও সময়ের মধ্যে আবেদন আহবান করা যাচ্ছে:
২। উচ্চ-মাধ্যমিক ও সমমান পর্যায়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (একাদশ ও আলিম ১ম বর্ষে) ভর্তিকৃত শিক্ষার্থীদের আবেদন করার তারিখ ও সময় ১২ এপ্রিল ২০২৬ খ্রি. সকাল ০৯:০০ টা থেকে ৩০ এপ্রিল ২০২৬ খ্রি. রাত ১১:৫৯ টা পর্যন্ত।
৩) 'শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২৬' অনুযায়ী নিম্নোক্ত শর্তাবলি প্রতিপালন করতে হবে:
> মেধাবী হিসেবে শিক্ষার্থীর পূর্বের শ্রেণিতে শতকরা ন্যূনতম ৬০ নম্বরপ্রাপ্ত অথবা জিপিএ ৫.০০ এর ক্ষেত্রে ৩.৫০ প্রাপ্তির কপি আপলোড করতে হবে;
> এতিম শিক্ষার্থী, প্রতিবন্ধী শিক্ষার্থী/অভিভাবক, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী/অভিভাবক, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, হতদরিদ্র শিক্ষার্থী (অভিভাবক নিম্ন আয়ের শ্রমিক) এবং 'জাতীয় বেতন স্কেল, ২০১৫' অনুযায়ী ২০তম গ্রেডের সরকারি কর্মচারীর সন্তান ভর্তি সহায়তার আবেদনের ক্ষেত্রে এর সমর্থনে প্রমাণকের কপি আবশ্যিকভাবে আপলোড করতে হবে;
> পিতা/মাতা/অভিভাবকের বাৎসরিক আয় ৩ (তিন) লক্ষ টাকা বা তার কম হতে হবে;
> শিক্ষার্থী হতদরিদ্র পরিবারের সন্তান মর্মে ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান/পৌরসভা বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের কপি আপলোড করতে হবে; এবং
>ট্রাস্ট কর্তৃক নির্ধারিত ফরমে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়ন, শিক্ষার্থীর জন্মনিবন্ধন কপি, পিতা ও মাতার এনআইডি কপি, শিক্ষার্থীর ১ কপি ছবি এবং শিক্ষার্থী অথবা পিতা বা মাতা'র অনলাইন ব্যাংক একাউন্ট এর তথ্যের স্পষ্ট কপি আবশ্যিকভাবে আপলোড করতে হবে।
৪। কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হওয়ায় আবেদনের হার্ড কপি ট্রাস্টে প্রেরণের প্রয়োজন নেই। ভর্তি সহায়তা সংক্রান্ত হেল্পলাইনঃ ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬ (অফিস চলাকালীন সকাল ০৯:০০ টা থেকে বিকাল ০৪:০০ টা পর্যন্ত হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো)।
স্বাক্ষরিত
(স্মৃতি কর্মকার)
ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব)
শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শিক্ষা মন্ত্রণালয়
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
www.pmeat.gov.bd
নং-৩৭,২৪.০০০০.০০০.০০৩.০৭৫,০০২.২৬-২৯
তারিখ:১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ০১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
বিষয়: শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২৬।
অর্থের অভাবে শিক্ষার সুযোগ বঞ্চিত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত ও আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদানের জন্য বিদ্যমান নির্দেশিকাটি যুগোপযোগী করা সমীচীন ও প্রয়োজনীয় সেহেতু এতদ্বারা নিম্নরূপ নির্দেশিকা (guideline) জারি করা হ'ল:
২। শিরোনাম:
এ নির্দেশিকা 'শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২৬' নামে অভিহিত হবে।
৩। প্রয়োগ ও প্রবর্তন:
(১) এ নির্দেশিকা জারির তারিখ হতে কার্যকর হবে;
(২) দেশের সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ের অসচ্ছল পরিবারের ভর্তিকৃত মেধাবী শিক্ষার্থীদের জন্য এ নির্দেশিকা প্রযোজ্য হবে;
৪। সংজ্ঞা: বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকলে এ নির্দেশিকায়:
(১) 'ভর্তি সহায়তা' অর্থ- এ নির্দেশিকায় বর্ণিত ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে প্রদত্ত আর্থিক সহায়তা;
(২) 'প্রাথমিক যাচাই-বাছাই কমিটি' অর্থ এ নির্দেশিকার ৯.১ নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত কমিটি;
(৩) 'বাছাই কমিটি' অর্থ এ নির্দেশিকার ৯.২ নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত কমিটি;
(8) 'শিক্ষার্থী' অর্থ ৬ষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থী;
(৫) 'শিক্ষা প্রতিষ্ঠান' অর্থ ৬ষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ের পাঠদানের অনুমতিপ্রাপ্ত EIIN নম্বরধারী সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান;
(৬) 'ট্রাস্ট' অর্থ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
(৭) 'আবেদনপত্র' অর্থ ট্রাস্ট কর্তৃক আবেদনের নির্ধারিত ফরম;
(৮) 'অসচ্ছল পরিবার' অর্থ পিতা/মাতা/অভিভাবকের বাৎসরিক আয় ৩ (তিন) লক্ষ টাকার কম;
(৯) 'মেধাবী' অর্থ পূর্বের শ্রেণিতে শতকরা ন্যূনতম ৬০ অথবা সমমানের জিপিএ প্রাপ্ত শিক্ষার্থী;
(১০) 'তহবিল' অর্থ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলতি তহবিল;
(১১ ) 'অভিভাবক' অর্থ- পিতা/মাতা অথবা পিতা ও মাতার মৃত্যুজনিত বা অন্য কোনো কারণে শিক্ষার্থী সম্পূর্ণরূপে
(১২) যার উপর নির্ভরশীল; এবং 'কর্তৃপক্ষ' অর্থ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
৫। বিজ্ঞপ্তি প্রকাশ:
(১) ট্রাস্ট কর্তৃক শিক্ষার্থীদের আবেদন গ্রহণের লক্ষ্যে প্রতি শিক্ষাবছরে প্রয়োজন অনুযায়ী ২ (দু'টি) টি বহুল প্রচারিত জাতীয় দৈনিক বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আবেদন আহবান করা হবে;
(২) বিজ্ঞপ্তির কপি শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্ত সকল অধিদপ্তর ও দপ্তরের ওয়েবসাইটে প্রকাশের জন্য প্রেরণ করা হবে; এবং
(৩) এছাড়াও, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রেরণের জন্য উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে বিজ্ঞপ্তির কপি প্রেরণ করা হবে।
৬। ভর্তি সহায়তা প্রাপ্তির শর্তাবলি:
(১) বিজ্ঞপ্তি প্রকাশের পর মাধ্যমিক ও সমমান শ্রেণিতে (৬ষ্ঠ থেকে ১০ম) ভর্তিকৃত, উচ্চ-মাধ্যমিক ও সমমান শ্রেণিতে (একাদশ ও আলিম ১ম বর্ষে) ভর্তিকৃত এবং স্নাতক ও সমমান শ্রেণিতে (স্নাতক/ফাজিল পাস ও অনার্স কোর্সে ১ম বর্ষে) ভর্তিকৃত শিক্ষার্থীকে ট্রাস্ট কর্তৃক নির্দিষ্ট সময়ে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে (আবেদন
হক সংযোজনী- "ক");
(২) আবেদনপত্রের সাথে চাহিত তথ্যাদি/কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে;
(৩) পিতা/মাতা/অভিভাবকের বাৎসরিক আয় ৩ (তিন) লক্ষ টাকার কম হতে হবে;
(৪) এতিম শিক্ষার্থী, প্রতিবন্ধী শিক্ষার্থী/অভিভাবক, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী/অভিভাবক, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, হতদরিদ্র শিক্ষার্থী (অভিভাবক নিম্ন আয়ের শ্রমিক) এবং 'জাতীয় বেতন স্কেল, ২০১৫' অনুযায়ী ২০তম গ্রেডের সরকারি কর্মচারীর সন্তান ভর্তি সহায়তার আবেদন করতে পারবেন; এবং
গণমাধ্যমে প্রকাশিত/প্রচারিত অসচ্ছল পরিবারের 'অদম্য মেধাবী' শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদানের জন্য ট্রাস্ট স্ব-উদ্যোগে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। (৫)
ভর্তি সহায়তার পরিমাণ:
আবেদন প্রাপ্তির পর যাচাই-বাছাই করে উপযুক্ত বিবেচিত হলে শিক্ষার্থী প্রতি মাধ্যমিক ও সমমান পর্যায়ে ৪,০০০ (চার হাজার) টাকা, উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ে ৬,০০০ (ছয় হাজার) টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ৮,০০০ (আট হাজার) টাকা হারে ভর্তি সহায়তা বাবদ প্রদান করা হবে।
৮। ভর্তি সহায়তা তহবিলের উৎস:
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলতি তহবিল থেকে ভর্তি সহায়তার অর্থ প্রদান করা হবে।
১০। ভর্তি সহায়তা প্রদান পদ্ধতি:
(১) ভর্তি সহায়তার অর্থ শিক্ষার্থী অথবা পিতা বা মাতা'র অনলাইন ব্যাংক একাউন্টে প্রেরণ করা হবে; এবং
(২) শিক্ষার্থীর পিতা ও মাতা জীবিত না থাকলে শিক্ষার্থীর স্কুল ব্যাংকিং একাউন্টে ভর্তি সহায়তার অর্থ প্রেরণ করা হবে।
১১। শিক্ষার্থীর সংখ্যা নির্ধারণ:
(১) প্রত্যেক উপজেলা/শিক্ষা থানা এলাকায় প্রতি শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি ও সমমান শ্রেণিতে ভর্তিকৃত সর্বোচ্চ ২০ (বিশ) জন শিক্ষার্থী, একাদশ ও সমমান শ্রেণিতে ভর্তিকৃত সর্বোচ্চ ১০ (দশ) জন নির্বাচিত শিক্ষার্থীর মাঝে ভর্তি সহায়তা অর্থ প্রদান করা হবে;
(২) স্নাতক ও সমমান পর্যায়ের ক্ষেত্রে ১১(১)-এ বর্ণিত শর্ত প্রযোজ্য হবে না। তবে এক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ২০০০ (দুই হাজার) জন হবে; এবং
(৩) ট্রাস্টের তহবিলের পর্যাপ্ততার ভিত্তিতে শিক্ষার্থীর সংখ্যা হ্রাস-বৃদ্ধি করা যাবে।
১২। সংশোধনী:
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট সময়ে সময়ে প্রয়োজনে এ নির্দেশিকার যে কোনো অংশ সংশোধন, পরিমার্জন ও পরিবর্ধন করতে পারবে। নির্দেশিকায় কোনো বাক্য বা শব্দের অস্পষ্টতা থাকলে বা কোনো ব্যাখ্যার প্রয়োজন হলে ট্রাস্ট তার ব্যাখ্যা প্রদান করবে।
১৩। রহিতকরণ ও হেফাজত:
(১) নিম্নবর্ণিত নির্দেশিকা এতদ্ধারা রহিত করা হ'ল-
(ক) 'দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে আর্থিক সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২০' অত:পর উক্ত নির্দেশিকা বলিয়া উল্লিখিত, এতদ্বারা রহিত করা হলো।
(২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও-
(ক) উক্ত নির্দেশিকার অধীন কৃত কোন কাজ বা গৃহীত ব্যবস্থা এ নির্দেশিকার অধীন কৃত বা গৃহীত হয়েছে বলে গণ্য হবে; এবং
(খ) উক্ত নির্দেশিকার অধীন গৃহীত কোন কার্য বা ব্যবস্থা অনিষ্পন্ন বা চলমান থাকলে উহা উক্ত নির্দেশিকার বিধান অনুসারে নিষ্পত্তি করতে হবে।
স্বাক্ষরিত
(স্মৃতি কর্মকার)
ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব)
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
পিডিএফ ডাউনলোড








No comments
Your opinion here...