২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের নতুন মূল্যায়ন নির্দেশিকা অনুমোদন, বাস্তবায়নে নির্দেশ
২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের নতুন মূল্যায়ন নির্দেশিকা অনুমোদন, বাস্তবায়নে নির্দেশ
সংবাদ প্রতিবেদন:
ঢাকা, ২৫ মার্চ ২০২৬: প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিকে আরও কার্যকর করতে ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক স্তরের নতুন মূল্যায়ন নির্দেশিকা অনুমোদন দিয়েছে সরকার। এ নির্দেশিকা বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত “প্রাথমিক স্তরের মূল্যায়ন নির্দেশিকা, ২০২৬” কার্যকর করা হবে। এ বিষয়ে ২৫ মার্চ ২০২৬ তারিখে ডিপিই থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এনসিটিবির ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের স্মারকের আলোকে এ নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়, অনুমোদিত মূল্যায়ন নির্দেশিকাটি এনসিটিবির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকলকে তা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক পাটওয়ারী স্বাক্ষরিত পত্রে জানানো হয়, নতুন মূল্যায়ন নির্দেশিকা প্রাথমিক শিক্ষার মূল্যায়ন ব্যবস্থাকে আরও যুগোপযোগী ও শিক্ষার্থী-কেন্দ্রিক করতে সহায়ক হবে। নির্দেশিকাটি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের সামগ্রিক দক্ষতা ও যোগ্যতা মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।
ডিপিইর সহকারী পরিচালক (শিক্ষাক্রম ও গবেষণা) মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ মূল্যায়ন নির্দেশিকা প্রাথমিক স্তরের শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন আনবে এবং শিক্ষার্থীদের শেখার ফলাফল আরও উন্নত করতে ভূমিকা রাখবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মিরপুর-২, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং: ৩৮.০১.০০০০.৬০১.২৫.০০২.২৪ (পার্ট-১)/১১ (০৮)
তারিখ: ১১ চৈত্র ফাল্গুন ১৪৩২ ২৫ মার্চ ২০২৬
বিষয়: ২০২৬ শিক্ষাবর্ষে বাস্তবায়নের জন্য প্রাথমিক স্তরের অনুমোদিত মূল্যায়ন নির্দেশিকা, ২০২৬ বিষয়ে অবহিতকরণ।
সূত্র: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের ৩৭.০৬.০০০০.৬০১.৩২.০৩২.২৩/৩০১ নং স্মারক।
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত সূত্রোক্ত পত্রটি পৃষ্ঠাঙ্কনপূর্বক নির্দেশক্রমে প্রেরণ করা হলো।
স্বাক্ষরিত
মোঃ শহীদুল ইসলাম
সহকারী পরিচালক
(শিক্ষাক্রম ও গবেষণা)
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
৬৯-৭০, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
www.nctb.gov.bd
স্মারক: ৩৭.০৬.০০০০.৬০১.৩২.০৩২.২৩-/৩০১
তারিখ: ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ১০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ
বিষয়: ২০২৬ শিক্ষাবর্ষে বাস্তবায়নের জন্য প্রাথমিক স্তরের অনুমোদিত মূল্যায়ন নির্দেশিকা, ২০২৬ বিষয়ে অবহিতকরণ।
সূত্র: ৩৮,০০,০০০০,০০০.০০৭.০৭.৪১.২০২৪.৩৩, তারিখ: ২৯ জানুয়ারি ২০২৬ খ্রি.
উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে উল্লেখ করা যাচ্ছে যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক স্তরের মূল্যায়ন নির্দেশিকা, ২০২৬ এর চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়েছে। অনুমোদিত প্রাথমিক স্তরের মূল্যায়ন নির্দেশিকা, ২০২৬ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর ওয়েবসাইটে (In.run/cie_e) প্রকাশ করা হয়েছে।
০২। এমতাবস্থায়, প্রাথমিক স্তরের অনুমোদিত মূল্যায়ন নির্দেশিকা, ২০২৬ এতদসঙ্গে সংযুক্তপূর্বক মহোদয়ের সদস্র অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধসহ প্রেরণ করা হলো।
সংযুক্তি: বর্ণনা মোতাবেক।
স্বাক্ষরিত
মো: মাহবুবুল হক পাটওয়ারী
চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব)
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।




No comments
Your opinion here...