ad

এপ্রিলেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

Views


এপ্রিলেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

সংবাদ প্রতিবেদন:
ঢাকা, ৩১ মার্চ ২০২৬: দেশে জ্বালানি তেলের দাম এপ্রিল ২০২৬ মাসেও অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের অপারেশন-১ শাখা থেকে মঙ্গলবার (৩১ মার্চ) প্রকাশিত স্মারকে বলা হয়, ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুযায়ী ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে চলতি মাসের দামের সঙ্গে কোনো পরিবর্তন আনা হয়নি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, অকটেন ১২০ টাকা এবং পেট্রোল ১১৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। এই মূল্য ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত অনুমোদন করেছে।

জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল রাখার ফলে পরিবহন খরচ ও বাজারদরের ওপর তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে মূল্য সমন্বয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অবহিত করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

 জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ 

অপারেশন-১ শাখা

www.emrd.gov.bd

স্মারক নম্বর: ২৮.০০.০০০০.০০০.০২৬.৩৫.০১১৬.২৪.১২৭

তারিখ: ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বিষয়: জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)-এর আলোকে এপ্রিল, ২০২৬ মাসে জ্বালানি তেলের (ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল) মূল্য পুনর্নির্ধারণ/সমন্বয়।

সূত্র: বিপিসির পত্র নম্বর-২৮.০৩.০০০০.০০০.০২৩.৩৭.০০০৫.২৫/ডিএলও-৬৫, তারিখ: ২৮-০৩-২০২৬।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, 'জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)'-এর আলোকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ভোক্তাপর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য ১০০.০০ টাকা/লিটার, অকটেন ১২০.০০ টাকা/লিটার, পেট্রোল ১১৬.০০ টাকা/লিটার এবং কেরোসিন ১১২.০০ টাকা/লিটার-এ অপরিবর্তিত রেখে নির্ধারণ ও অনুমোদন করা হয়েছে, যা আগামী ০১ এপ্রিল ২০২৬ থেকেও কার্যকর থাকবে।

২। বিষয়টি নির্দেশক্রমে অবহিত করা হলো।

স্বাক্ষরিত

মোঃ এনামুল হক 

সিনিয়র সহকারী সচিব।




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.