ad

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজনের সংশোধিত সময়সূচি।

Views



প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজনের সংশোধিত সময়সূচি।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: এপ্রিল থেকে শুরু, জাতীয় পর্ব জুনে

স্টাফ রিপোর্টার:
দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য “প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬” আগামী এপ্রিল মাস থেকে শুরু হতে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মিরপুরস্থ কার্যালয় থেকে জারি করা স্মারক অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে পিইডিপি-৪ এর আওতায় এই টুর্নামেন্ট আয়োজন ও পরিচালনার জন্য প্রয়োজনীয় বরাদ্দ শীঘ্রই মাঠপর্যায়ে পাঠানো হবে। টুর্নামেন্টটি বালক ও বালিকা—উভয় ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে।

সময়সূচি অনুযায়ী খেলার ধাপসমূহ:
ডিপিই ঘোষিত সংশোধিত সময়সূচি অনুযায়ী প্রতিযোগিতাটি ধাপে ধাপে অনুষ্ঠিত হবে—

  1. ইউনিয়ন ও পৌরসভা পর্যায়: ০৬ থেকে ১১ এপ্রিল ২০২৬

  2. উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকার থানা পর্যায়: ২৩ থেকে ২৭ এপ্রিল ২০২৬

  3. জেলা পর্যায়: ২৯ এপ্রিল থেকে ০৩ মে ২০২৬

  4. বিভাগীয় পর্যায়: ১৬ থেকে ২১ মে ২০২৬

  5. জাতীয় পর্যায় (সম্ভাব্য): ০৬ থেকে ১৫ জুন ২০২৬

ডিপিই জানিয়েছে, পূর্বে জারি করা নীতিমালার (স্মারক নম্বর ৩৮.০১.০০০০.১০৭.০২৩.০০১.২৬-৬৩৫) নির্দেশনা অনুসরণ করে সব পর্যায়ের খেলা আয়োজন করতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট সকল দপ্তর ও কর্মকর্তাদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. মাসুদ হোসেন স্বাক্ষরিত এ নির্দেশনায় দেশের প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ক্রীড়া চর্চা ও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 'একই স্মারক ও তারিখের স্থলাভিষিক্ত'

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 

সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

www.dpe.gov.bd

স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.১০৭.০২৩.০০১.২৬.৬৩৬

তারিখ: ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বিষয়: প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬ উপলক্ষ্যে উপজেলা/থানা (ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশন), জেলা ও বিভাগীয় পর্যায়ের খেলা আয়োজন।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬ এর খেলা নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ২০২৫-২৬ অর্থবছরে খেলা আয়োজন এবং পরিচালনার জন্য পিইডিপি৪ এর আওতায় মাঠপর্যায়ে প্রয়োজনীয় বরাদ্দ শীঘ্রই প্রেরণ করা হবে।

বিষয় ঃ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক/বালিকা) ২০২৬

ইভেন্টের নামঃ ১. প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক)

২. প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা)

পর্যায়ঃ পৌরসভা ও ইউনিয়ন

আয়োজনের সংশোধিত সময়সূচিঃ ০৬-১১ এপ্রিল ২০২৬ এর মধ্যে

পর্যায়ঃ উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকাধীন থানা পর্যায়ের খেলা

আয়োজনের সংশোধিত সময়সূচিঃ ২৩-২৭ এপ্রিল ২০২৬ এর মধ্যে

পর্যায়ঃ জেলা পর্যায়ের খেলা

আয়োজনের সংশোধিত সময়সূচিঃ ২৯ এপ্রিল থেকে ০৩ মে ২০২৬ এর মধ্যে

পর্যায়ঃ বিভাগীয় পর্যায়ের খেলা

আয়োজনের সংশোধিত সময়সূচিঃ ১৬-২১ মে ২০২৬ এর মধ্যে

জাতীয় পর্যায়ের খেলার সম্ভাব্য তারিখ: ০৬-১৫ জুন ২০২৬ এর মধ্যে

২। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নম্বর ৩৮.০১.০০০০.১০৭.০২৩.০০১.২৬-৬৩৫, তারিখ: ২৯ মার্চ ২০২৬ মোতাবেক প্রেরিত পত্রের সাথে সংযুক্ত নীতিমালা অনুসরণপূর্বক উভয় টুর্নামেন্টের খেলা পরিচালনা করতে হবে।

৩। বর্ণিতাবস্থায়, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬ সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় করে সুষ্ঠুভাবে আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

81 এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সদয় অনুমোদন রয়েছে।

সংযুক্ত: নীতিমালার অগ্রায়নপত্রসহ ০৬ (ছয়) পাতা।

স্বাক্ষরিত


মো: মাসুদ হোসেন 

পরিচালক (প্রশাসন)




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.