SEND কর্মসূচির আওতায় মাস্টার ট্রেইনারদের অনলাইন প্রশিক্ষণ ৫ মার্চ
SEND কর্মসূচির আওতায় মাস্টার ট্রেইনারদের অনলাইন প্রশিক্ষণ ৫ মার্চ
সংবাদ প্রতিবেদন:
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি–৪) এর আওতায় Special Education Needs and Disabilities (SEND) কর্মসূচির অধীনে শিক্ষকদের জন্য “একীভূতকরণের কৌশল: শিখন-শেখানো এবং মূল্যায়ন” শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রশিক্ষণ কার্যক্রমের প্রস্তুতির অংশ হিসেবে মাঠ পর্যায়ের নির্বাচিত মাস্টার ট্রেইনারদের জন্য অনলাইন ব্রিফিং অনুষ্ঠিত হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) এর সেকশন-২, মিরপুর, ঢাকা থেকে প্রকাশিত এক নোটিশে জানানো হয়েছে যে, ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য পরিমার্জিত প্রশিক্ষণ ম্যানুয়ালের উপর মাঠ পর্যায়ের ১৭৪টি উপজেলার নির্বাচিত মাস্টার ট্রেইনার/ToT দের অনলাইন (জুম) প্রশিক্ষণ আগামী ৫ মার্চ ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে শুরু হবে।
নোটিশে আরও বলা হয়, SEND প্রশিক্ষণের জন্য পরিমার্জিত ম্যানুয়াল সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। ইউআরসি (URC) ইন্সট্রাক্টরদের উক্ত ম্যানুয়াল প্রিন্ট করে নির্বাচিত ট্রেইনারদের প্রত্যেককে একটি করে কপি সরবরাহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া নির্ধারিত জুম আইডির মাধ্যমে শুধুমাত্র প্রশিক্ষণের জন্য মনোনীত কর্মকর্তারাই অনলাইন সভায় অংশগ্রহণ করবেন বলে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট ইউআরসি ইন্সট্রাক্টরদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং পিটিআই সুপারিনটেনডেন্টদের সঙ্গে আলোচনা করে ট্রেইনারদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়, এ প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার কৌশল শিক্ষকদের কাছে পৌঁছে দেওয়া হবে।
উল্লেখ্য, নোটিশটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (একীভূত শিক্ষা ও প্রাক-প্রাথমিক) মৌ. জয়নাল আবেদীন স্বাক্ষরিত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
নোটিশ
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি৪) এর Special Education Needs and Disabilities (SEND) এর আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে শিক্ষকদের জন্য 'একীভূতকরণের কৌশল: শিখন শেখানো এবং মূল্যায়ন' শীর্ষক প্রশিক্ষণ পরিচালনার জন্য পরিমার্জিত ম্যানুয়ালের উপর মাঠ পর্যায়ের ১৭৪টি উপজেলার নির্বাচিত মাস্টার ট্রেইনার/ToT দের অনলাইন/জুম প্রশিক্ষণ (ব্রিফিং) আগামী ০৫ মার্চ ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা হতে শুরু হবে। এতদসঙ্গে (SEND) প্রশিক্ষণের জন্য পরিমার্জিত ম্যানুয়াল প্রেরণ করা হলো। ইউআরসি ইন্সট্রাক্টরগণকে উক্ত ম্যানুয়াল প্রিন্ট করে এক কপি শুধুমাত্র নির্বাচিত ট্রেইনারদের সরবরাহ করার জন্য অনুরোধ করা হলো।
নিম্নোক্ত জুম আইডিতে শুধুমাত্র প্রশিক্ষণের জন্য নির্ধারিত কর্মকর্তাগণ সংযুক্ত হবেন। বিষয়টি সংশ্লিষ্ট ইউআরসি ইন্সট্রাক্টরগণ সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার/ সুপারিনটেনডেন্ট, পিটিআই মহোদয়গণের সঙ্গে আলোচনা পূর্বক ট্রেইনারদের অংশগ্রহণ নিশ্চিত করতে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
মৌ: জয়নাল আবেদীন
উপপরিচালক
(একীভূত শিক্ষা ও প্রাক-প্রাথমিক)







No comments
Your opinion here...