দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এককালীন চিকিৎসা অনুদান আবেদন শুরু
দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এককালীন চিকিৎসা অনুদান আবেদন শুরু
ঢাকা, ১০ মার্চ ২০২৬:
দুর্ঘটনায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে অনলাইন আবেদন আহ্বান করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। ২০২৫-২৬ অর্থবছরের মার্চ-এপ্রিল/২০২৬ প্রান্তের জন্য এ আবেদন গ্রহণ করা হচ্ছে।
ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ‘দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ অনুসরণ করে এই অনুদান প্রদান করা হবে।
যেভাবে আবেদন করতে হবে
চিকিৎসাধীন শিক্ষার্থীদের ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে নিচের লিংকে প্রবেশ করতে হবে:
👉 https://www.eservice.pmeat.gov.bd/medical
নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এবং ৩০ এপ্রিল ২০২৬ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
কারা আবেদন করতে পারবেন
দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থী
৬ষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী
চিকিৎসা চলাকালীন সময়ের মধ্যে একবারই আবেদন করা যাবে
দুর্ঘটনার সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা সর্বোচ্চ ১ বছরের মধ্যে হতে হবে
মেধার শর্ত
মেধাবী হিসেবে আবেদন করতে হলে শিক্ষার্থীর পূর্ববর্তী পরীক্ষায় নিম্নোক্ত ফলাফল থাকতে হবে—
সাধারণ ক্ষেত্রে: কমপক্ষে ৬০% নম্বর
এসএসসি/এইচএসসি: জিপিএ ৩.৫০ বা তার বেশি
স্নাতক বা সমমান: জিপিএ ৩.০০ বা তার বেশি
প্রয়োজনীয় কাগজপত্র
অনলাইনে আবেদন করার সময় নিম্নোক্ত নথির স্পষ্ট কপি আপলোড করতে হবে—
শিক্ষাপ্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র
শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ
পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র
শিক্ষার্থীর ছবি ও স্বাক্ষর
ব্যাংক হিসাবের তথ্য (চেকের পাতা/ব্যাংক স্টেটমেন্ট)
দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার চিকিৎসা সনদ (সিভিল সার্জন/সরকারি হাসপাতালের চিকিৎসক/উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কর্তৃক প্রত্যয়নকৃত)
আর্থিক অবস্থার শর্ত
পিতা/মাতা/অভিভাবকের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে।
সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীর সন্তান হলে ১৩ থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীর সন্তান হতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র দিতে হবে।
ব্যাংক হিসাব সংক্রান্ত নির্দেশনা
আবেদনের সময় শিক্ষার্থী বা পিতা/মাতার সচল ব্যাংক হিসাব নম্বর দিতে হবে। অন্য কারও ব্যাংক হিসাব গ্রহণযোগ্য হবে না। বিশেষ ক্ষেত্রে অভিভাবকের হিসাব বিবেচনা করা যেতে পারে।
অতিরিক্ত তথ্য
যদি অনলাইনে আবেদন করার সময় শিক্ষা প্রতিষ্ঠানের নাম তালিকায় না পাওয়া যায়, তবে প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষা প্রতিষ্ঠানের প্যাডে EIIN ও অন্যান্য তথ্য উল্লেখ করে ব্যবস্থাপনা পরিচালক, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, ধানমন্ডি, ঢাকা বরাবর ডাকযোগে বা ad.stipend@pmeat.gov.bd ইমেইলে পাঠাতে হবে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্পূর্ণ কার্যক্রম অনলাইনভিত্তিক হওয়ায় আবেদনপত্রের হার্ড কপি ট্রাস্টে পাঠানোর প্রয়োজন নেই।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
উপবৃত্তি শাখা
বাড়ি নং-৪৪, সড়ক নং-১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯
www.pmeat.gov.bd
স্মারক নম্বর: ৩৭.২৪.০০০০.০০০.০০৩.৯৮.০০০১.২০.৬
তারিখ: ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ০৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
বিষয়: দুর্ঘটনায় গুরুতর আহত ৬ষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে মার্চ-এপ্রিল/২০২৬ প্রান্তের অনলাইন আবেদন দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তি।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, দুর্ঘটনায় গুরুতর আহত৬ষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক 'দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০' অনুসরণপূর্বক এককালীন চিকিৎসা অনুদান প্রদান করা হয়।
২। এককালীন চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য চিকিৎসাধীন শিক্ষার্থীকে ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের https://www.eservice.pmeat.gov.bd/medical এ লিংকে প্রবেশ করে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।
৩। দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থী কর্তৃক বর্ণিত লিংক ব্যবহার করে অনলাইনে চিকিৎসা মেয়াদে একবার মাত্র চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন এবং দুর্ঘটনায় গুরুতর আহত ও হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা ব্যবধান ১ (এক) বছরের মধ্যে হতে হবে।
৪। দুর্ঘটনায় গুরুতর আহত/দুর্ঘটনাজনিত আবেদন ব্যতীত অন্য কোনো আবেদন এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। ৬ষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণিতে অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী কর্তৃক অনলাইনে আবেদনের ক্ষেত্রে নির্দেশিকার নিম্নোক্ত শর্তাবলি আবশ্যিকভাবে প্রতিপালন করতে হবে:
***মেধাবী হিসাবে শিক্ষার্থীর পূর্বের শ্রেণিতে শতকরা ন্যূনতম ৬০ ভাগ নম্বরপ্রাপ্ত অথবা এসএসসি ও এইচএসসি'র ক্ষেত্রে জিপিএ ৫ এর ক্ষেত্রে ৩.৫০ এবং স্নাতক ও সমমান পর্যায়ে জিপিএ ৪ এর ক্ষেত্রে ৩.০০ প্রাপ্তির কপি আপলোড করতে হবে;
***প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত সরকারি-আধাসরকারি-স্বায়ত্তশাসিত দপ্তর ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত 'জাতীয় বেতন স্কেল, ২০১৫' অনুযায়ী ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীর সন্তানগণ আবেদনপত্রের সাথে অফিস প্রধান কর্তৃক প্রদত্ত পিতা/মাতা/অভিভাবকের বেতনের গ্রেড সংক্রান্ত প্রত্যয়নের কপি এবং অন্যান্য শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত শিক্ষার্থীর 'পিতা/মাতা/অভিভাবক দরিদ্র' মর্মে প্রত্যয়নের কপি আপলোড করতে হবে;
***অন্যান্য ক্ষেত্রে পিতা/মাতা/অভিভাবকের বাৎসরিক আয় দুইলক্ষ টাকার কম হতে হবে; এবং
***দুর্ঘটনার প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন/সরকারি হাসপাতালের চিকিৎসক/উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক 'গুরুতর আহত'-র সমর্থনে প্রত্যয়নকৃত শিক্ষার্থীর চিকিৎসা সনদের কপি আপলোড করতে হবে।
***কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হওয়ায় আবেদনের হার্ড কপি ট্রাস্টে প্রেরণের প্রয়োজন নেই।
৫। এছাড়াও, ট্রাস্ট কর্তৃক নির্ধারিত ফরমে শিক্ষা প্রতিষ্ঠান/বিভাগীয় প্রধান কর্তৃক প্রত্যয়ন, শিক্ষার্থীর জন্মনিবন্ধন কপি, পিতা ও মাতার এনআইডি কপি, শিক্ষার্থীর ছবি ১ কপি, স্বাক্ষর এবং অনলাইন ব্যাংক হিসাবের তথ্যসহ অন্যান্য তথ্যসমূহ শিক্ষার্থী কর্তৃক অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবশ্যিকভাবে স্পষ্ট কপি আপলোড করতে হবে। অন্যথায় আবেদন গ্রহণযোগ্য হবে না।
৬। দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী কর্তৃক অনলাইনে আবেদনের সময় শিক্ষার্থী/পিতা/মাতা'র নিজ অনলাইন ব্যাংক একাউন্টের পূর্ণাঙ্গ নম্বর ও ব্যবহৃত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে এবং ব্যাংক হিসাবের প্রমাণক হিসেবে চেকের ভিতরের পাতা/ব্যাংক স্টেটমেন্টের তথ্য আবশ্যিকভাবে অনলাইনে আপলোড করতে হবে। শিক্ষার্থী বা পিতা/মাতা'র ব্যাংক হিসাব নম্বর ব্যতীত অন্য কারো ব্যাংক হিসাব নম্বর বিবেচনায় নেয়া হবে না, তবে পিতা/মাতা অথবা পিতা ও মাতার মৃত্যুজনিত বা অন্য কোনো কারণে শিক্ষার্থী সম্পূর্ণরূপে যার উপর নির্ভরশীল (অভিভাবক হিসেবে) তার ব্যাংক হিসাব নম্বর এক্ষেত্রে বিবেচনায় নেয়া হবে। এক্ষেত্রে, অনলাইন ব্যাংক একাউন্টের পূর্ণাঙ্গ তথ্য/সচল ব্যাংক একাউন্ট নম্বর দিতে হবে, তবে শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ ব্যাংক একাউন্টের কারণে চিকিৎসা অনুদানের অর্থ প্রেরণের ক্ষেত্রে ব্যাংক কর্তৃক বাউন্সড হলে পুনরায় অর্থ প্রেরণ করা সম্ভব হবে না।
۹۱ উল্লেখ্য, শিক্ষার্থী অনলাইনে আবেদনের সময়ে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করুন অপশনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান খুজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানটি ট্রাস্টের 'ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম' সফটওয়্যারে অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধানগণকে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে EIIN ও অন্যান্য তথ্য উল্লেখপূর্বক ব্যাবস্থাপনা পরিচালক, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাড়ি নং ৪৪, সড়ক নং ১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯ বরাবর আবেদন ডাকযোগে অথবা ad.stipend@pmeat.gov.bd মেইলে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
৮। এমতাবস্থায়, দুর্ঘটনায় গুরুতর আহত ৬ষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ২০২৫-২৬ অর্থবছরের মার্চ-এপ্রিল/২০২৬ প্রান্তের আবেদন আগামী ৩০ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত 'ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম' এর মাধ্যমে করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সংযুক্তি:
'দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০'।
সংযুক্তিঃ
(১) দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০
স্বাক্ষরিত
মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ
সহকারী পরিচালক।




No comments
Your opinion here...