ad

জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন (NSA)-২০২৬ পাইলটিং কার্যক্রমের জন্য ৫০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

Views


জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন (NSA)-২০২৬ পাইলটিং কার্যক্রমের জন্য ৫০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন (NSA)-২০২৬ এর পাইলটিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের তথ্য চেয়েছে। এ বিষয়ে অধিদপ্তর থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ থেকে জারি করা স্মারক অনুযায়ী, জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন (NSA)-২০২৬ এর চূড়ান্ত প্রশাসনিক কার্যক্রম আগামী নভেম্বর–ডিসেম্বর ২০২৬ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর প্রস্তুতি হিসেবে এপ্রিল ২০২৬ মাসে পাইলটিং কার্যক্রম পরিচালনা করা হবে।

এই পাইলটিং কার্যক্রমের জন্য নমুনায়নের ভিত্তিতে দেশের ৪৮টি উপজেলা থেকে ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচন করা হয়েছে। নির্বাচিত বিদ্যালয়গুলোর ২০২৫ শিক্ষাবর্ষের ৩য় ও ৫ম শ্রেণির সকল শিক্ষার্থীর তালিকা ও প্রয়োজনীয় তথ্যাদি প্রেরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সংযুক্ত তথ্যছক অনুযায়ী প্রয়োজনীয় তথ্য এক্সেল শিটে প্রস্তুত করে আগামী ১৬ মার্চ ২০২৬ তারিখের মধ্যে ই-মেইল ঠিকানা nsadpe@gmail.com এ পাঠাতে হবে।

উল্লেখ্য, জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন (NSA) কার্যক্রমের মাধ্যমে দেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শেখার অর্জন মূল্যায়ন করা হয়, যা প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সংক্রান্ত নির্দেশনায় স্বাক্ষর করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (চলতি দায়িত্ব), পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ মোঃ তৌহিদুল ইসলাম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
 সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd

স্মারক নং- ৩৮.০১.০০০০.৮০১.৯৯.০০২.২৫-১৯১/১০০
তারিখ:  ০৯ মার্চ ২০২৬ ২৪ ফাল্গুন ১৪৩২

বিষয়: জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন (NSA)-২০২৬ এর পাইলটিং কার্যক্রমের জন্য নির্বাচিত ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য প্রদান।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন (NSA)-২০২৬ এর চূড়ান্ত Administration নভেম্বর/ডিসেম্বর ২০২৬ মাসে অনুষ্ঠিত হবে। এ পরিপ্রেক্ষিতে এপ্রিল ২০২৬ মাসে অনুষ্ঠিতব্য পাইলটিং কার্যক্রমের জন্য নমুনায়নের ভিত্তিতে নির্বাচিত ৪৮ (আটচল্লিশ) টি উপজেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের (সংযুক্ত তালিকানুযায়ী) ২০২৫ শিক্ষাবর্ষের ৩য় ও ৫ম শ্রেণির সকল শিক্ষার্থীর তালিকা ও তথ্যাদি প্রয়োজন।

২। বর্ণিতাবস্থায়, সংযুক্ত তথ্যছক অনুযায়ী (এক্সেল সিটে) প্রয়োজনীয় তথ্যাদি ১৬ মার্চ ২০২৬ তারিখের মধ্যে ই-মেইল ঠিকানায় (nsadpe@gmail.com) প্রেরণ নিশ্চিতকরণের জন্য অনুরোধ করা হলো।

সংযুক্ত:
ক) বিদ্যালয়ের তালিকা
খ) তথ্যছক

স্বাক্ষরিত

মোঃ তৌহিদুল ইসলাম 
উপপরিচালক (চলতি দায়িত্ব) 
পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগ। 


 




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.