ad

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা ২০২৫-এর কয়েকটি অনুচ্ছেদ সংশোধন

Views


বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা ২০২৫-এর কয়েকটি অনুচ্ছেদ সংশোধন

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১০ মার্চ ২০২৬

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর কয়েকটি অনুচ্ছেদ সংশোধন করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে ১০ মার্চ ২০২৬

মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে জারি করা স্মারক নং ৩৭.০০.০০০০.০৭৪.০৩০.০০০১.২.১১৮ অনুযায়ী, নীতিমালার বিভিন্ন পরিশিষ্টে শিক্ষক ও প্রশাসনিক পদে নিয়োগের অভিজ্ঞতা ও যোগ্যতার শর্তাবলি সংশোধন করা হয়েছে

অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদের যোগ্যতা

সংশোধিত নীতিমালা অনুযায়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং ডিগ্রি কলেজের অধ্যক্ষ বা উপাধ্যক্ষ পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে এমপিওভুক্ত শিক্ষক হিসেবে কমপক্ষে ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়া নিম্নোক্ত ক্ষেত্রেও আবেদন করা যাবে—

  1. এমপিওভুক্ত ডিগ্রি কলেজ, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ বা স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক, জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক হিসেবে ১৮ বছরের অভিজ্ঞতা থাকলে।

  2. কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বা আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় প্রভাষক (সাধারণ) বা সহকারী অধ্যাপক হিসেবে ১৮ বছরের অভিজ্ঞতা থাকলে।

প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের ক্ষেত্রে

সংশোধিত নীতিমালায় বলা হয়েছে—

  1. মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে ২ বছরের অভিজ্ঞতা এবং মোট ১৮ বছরের শিক্ষকতা অভিজ্ঞতা থাকলে অধ্যক্ষ পদে আবেদন করা যাবে।

  2. ইনডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা এবং মোট ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে।

মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ

পরিশিষ্ট-ঘ (ক) এর ৮ নম্বর ক্রমিক সংশোধন অনুযায়ী—

  1. ইনডেক্সধারী প্রধান শিক্ষক অথবা

  2. ইনডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা এবং

  3. এমপিওভুক্ত পদে মোট ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়া সহকারী শিক্ষক হিসেবেও ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে প্রধান শিক্ষক পদে আবেদন করার সুযোগ থাকবে।

শিক্ষক পদের অভিজ্ঞতা

পরিশিষ্ট-ঘ (ক) এর ৯ ও ১০ নম্বর ক্রমিক সংশোধন অনুযায়ী মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ইনডেক্সধারী শিক্ষক হিসেবে এমপিওভুক্ত পদে মোট ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদের যোগ্যতা

পরিশিষ্ট-ঘ (খ) অনুযায়ী—

  1. ডিগ্রি কলেজের এমপিওভুক্ত অধ্যক্ষ অথবা

  2. ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা এবং মোট ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়া প্রভাষক, জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক হিসেবেও ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এ পরিপত্র ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 শিক্ষা মন্ত্রণালয় 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ 

বেসরকারি মাধ্যমিক-৩

www.shed.gov.bd

স্মারক নং-৩৭.০০.০০০০.০৭৪.০৩০.০০০১.২.১১৮

তারিখ: ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ১০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

পরিপত্র

বিষয়: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর কয়েকটি অনুচ্ছেদ সংশোধন।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বর্ণিত অনুচ্ছেদসমূহ নিম্নোক্তভাবে সংশোধন করা হলো:

নীতিমালায় সংশ্লিষ্ট অনুচ্ছেদঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর সংশোধনঃ ১) পরিশিষ্ট-ঘ (ক) (১) 

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর পরিশিষ্ট-ঘ (ক) এর ১ নং ক্রমিকের এর ০৪ নং কলামে (অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের বয়সসীমা) নিম্নোক্ত অংশটুকু প্রতিস্থাপন (Replace) করা হলো:

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ/উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ/ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে এম.পি.ও. ভুক্ত হিসেবে কর্মরত

অথবা

এম.পি.ও. ভুক্ত হিসেবে ডিগ্রি কলেজ/ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়/উচ্চ মাধ্যমিক কলেজ/স্কুল এন্ড কলেজে প্রভাষক অথবা প্রভাষক ও জ্যেষ্ঠ প্রভাষক/ সহকারী অধ্যাপক পদে মোট ১৮ (আঠারো) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।

অথবা

এম.পি.ও. ভুক্ত হিসেবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান/আলিম/ফাজিল/কামিল মাদ্রাসায় প্রভাষক (সাধারণ) অথবা প্রভাষক (সাধারণ) ও জ্যেষ্ঠ প্রভাষক/ সহকারী অধ্যাপক (সাধারণ) পদে মোট ১৮ (আঠারো) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।

অথবা

কর্মরত প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষককে অধ্যক্ষ পদে আবেদন করতে হলে, বর্ণিত নীতিমালার পরিশিষ্ট-ঘ (ক) এর ১ নং ক্রমিকের ৩ নং কলামের শিক্ষাগত যোগ্যতা এবং মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে ০২ বছরের অভিজ্ঞতাসহ এমপিওভুক্ত পদে ১৮ (আঠারো) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।

অথবা

মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক/নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বর্ণিত নীতিমালার পরিশিষ্ট-ঘ(ক) এর ১ নং ক্রমিকে ৩ নং কলামের শিক্ষাগত যোগ্যতা এবং ইনডেক্সধারী হিসেবে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতাসহ এমপিওভুক্ত পদে সর্বমোট ১৮ (আঠারো) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।

নীতিমালায় সংশ্লিষ্ট অনুচ্ছেদঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর সংশোধনঃ ২) পরিশিষ্ট-ঘ (ক) (৮)

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর পরিশিষ্ট-ঘ (ক) এর ৮ নং ক্রমিকের এর ০৪ নং কলামে (অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের বয়সসীমা)' নিম্নোক্ত অংশটুকু প্রতিস্থাপন (Replace) করা হলো:

মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী প্রধান শিক্ষক

অথবা

মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক/নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ে ইনডেক্সধারী প্রধা শিক্ষক হিসেবে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতাসহ এমপিওভুক্ত পদে সর্বমোট ১৮ (আঠারো) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।

অথবা

সহকারী শিক্ষক হিসেবে এমপিওভুক্ত পদে সর্বমোট ১৮ (আঠারো) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।

নীতিমালায় সংশ্লিষ্ট অনুচ্ছেদঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর সংশোধনঃ ৩)পরিশিষ্ট-ঘ (ক) (৯)

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর পরিশিষ্ট-ঘ (ক) এর ৯ নং ক্রমিকের এর ০৪ নং কলামে (অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের বয়সসীমা)'

নিম্নোক্ত অংশটুকু প্রতিস্থাপন (Replace) করা হলো:

মাধ্যমিক/ নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ে এ নীতিমালার ১১.২৪ এ বর্ণিত ইনডেক্সধারী শিক্ষক হিসেবে এমপিওভুক্ত পদে সর্বমোট ১৮ (আঠারো) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।

নীতিমালায় সংশ্লিষ্ট অনুচ্ছেদঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর সংশোধনঃ ৪)পরিশিষ্ট-ঘ (ক) (১০)

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর পরিশিষ্ট-ঘ (ক) এর ১০ নং ক্রমিকের এর ০৪ নং কলামে (অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের বয়সসীমা)' নিম্নোক্ত অংশটুকু প্রতিস্থাপন (Replace) করা হলো:

মাধ্যমিক/ নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ে এ নীতিমালার ১১.২৪ এ বর্ণিত ইনডেক্সধারী শিক্ষক হিসেবে এমপিওভুক্ত পদে সর্বমোট ১৮ (আঠারো) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।

নীতিমালায় সংশ্লিষ্ট অনুচ্ছেদঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর সংশোধনঃ ৫)পরিশিষ্ট-ঘ (খ) (১)

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর পরিশিষ্ট-ঘ (খ) এর ১ নং ক্রমিকের এর ০৪ নং কলামে (অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের বয়সসীমা)' নিম্নোক্ত অংশটুকু প্রতিস্থাপন (Replace) করা হলো:

ডিগ্রি কলেজের এম.পি.ও. ভুক্ত অধ্যক্ষ

অথবা

এম.পি.ও. ভুক্ত হিসেবে ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ/ উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ পদে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতাসহ মোট ১৮ (আঠারো) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা

অথবা

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যক্ষ পদে ৫ম গ্রেডে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতাসহ মোট ১৮ (আঠারো) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।

অথবা

এম.পি.ও. ভুক্ত হিসেবে ডিগ্রি কলেজ/ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়/উচ্চ মাধ্যমিক কলেজ/স্কুল এন্ড কলেজে প্রভাষক অথবা প্রভাষক ও জ্যেষ্ঠ প্রভাষক/ সহকারী অধ্যাপক পদে মোট ১৮(আঠারো) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।

নীতিমালায় সংশ্লিষ্ট অনুচ্ছেদঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর সংশোধনঃ ৬)পরিশিষ্ট-ঘ (খ) (২)

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর পরিশিষ্ট-ঘ (খ) এর ২ নং ক্রমিকের এর ০৪ নং কলামে (অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের বয়সসীমা)' নিম্নোক্ত অংশটুকু প্রতিস্থাপন (Replace) করা হলো:

ডিগ্রি কলেজের এম.পি.ও. ভুক্ত অধ্যক্ষ

অথবা

এম.পি.ও. ভুক্ত হিসেবে ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ/উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ/ স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর কলেজের উপাধ্যক্ষ পদে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতাসহ মোট ১৮ (আঠারো) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা

অথবা

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যক্ষ পদে ৫ম গ্রেডে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতাসহ মোট ১৮ (আঠারো) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।

অথবা

এম.পি.ও. ভুক্ত হিসেবে ডিগ্রি কলেজ। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়/উচ্চ মাধ্যমিক কলেজ/স্কুল এন্ড কলেজে প্রভাষক অথবা প্রভাষক ও জ্যেষ্ঠ প্রভাষক/ সহকারী অধ্যাপক পদে মোট ১৮ (আঠারো) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।

নীতিমালায় সংশ্লিষ্ট অনুচ্ছেদঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর সংশোধনঃ ৭)পরিশিষ্ট-ঘ (খ) (৩)

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর পরিশিষ্ট-ঘ (খ) এর ৩ নং ক্রমিকের এর ০৪ নং কলামে (অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের বয়সসীমা)' নিম্নোক্ত অংশটুকু প্রতিস্থাপন (Replace) করা হলো:

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ/উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ/ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ/ স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর কলেজের উপাধ্যক্ষ পদে এম.পি.ও. ভুক্ত হিসেবে কর্মরত

অথবা

এম.পি.ও. ভুক্ত হিসেবে ডিগ্রি কলেজ। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়/উচ্চ মাধ্যমিক কলেজ/স্কুল এন্ড কলেজে

প্রভাষক অথবা প্রভাষক ও জ্যেষ্ঠ প্রভাষক/সহকারী অধ্যাপক পদে মোট ১৮(আঠারো) বছরের শিক্ষকতার

অভিজ্ঞতা।

অথবা

এম.পি.ও. ভুক্ত হিসেবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান/ আলিম/ ফাজিল/ কামিল মাদ্রাসায় প্রভাষক (সাধারণ) অথবা প্রভাষক (সাধারণ) ও জ্যেষ্ঠ প্রভাষক/সহকারী অধ্যাপক (সাধারণ) পদে মোট ১৮ (আঠারো) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।

নীতিমালায় সংশ্লিষ্ট অনুচ্ছেদঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর সংশোধনঃ ৮)পরিশিষ্ট-ঘ (খ) (৪)

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর পরিশিষ্ট-ঘ (খ) এর ৪ নং ক্রমিকের এর ০৪ নং কলামে (অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের বয়সসীমা)' নিম্নোক্ত অংশটুকু প্রতিস্থাপন (Replace) করা হলো:

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ/উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ/ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ/স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর কলেজের উপাধ্যক্ষ পদে এম.পি.ও. ভুক্ত হিসেবে কর্মরত

অথবা

এম.পি.ও. ভুক্ত হিসেবে ডিগ্রি কলেজ। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়/উচ্চ মাধ্যমিক কলেজ/স্কুল এন্ড কলেজে প্রভাষক অথবা প্রভাষক ও জ্যেষ্ঠ প্রভাষক/সহকারী অধ্যাপক পদে মোট ১৮(আঠারো) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।

স্বাক্ষরিত

সাইয়েদ এ.জেড. মোরশেদ আলী 

উপসচিব।




PDF Download

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.