ad

জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত

Views



জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত

২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ‘২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬’ এবং ‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ ২০২৬) সকাল ৯টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে (কক্ষ নং-৬১০, ৭ম তলা, ভবন নং-৬) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা

সভায় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সচিব বলেন, ২৫ মার্চ রাতে সংঘটিত গণহত্যায় শহীদদের এবং মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক দায়িত্ব। একই সাথে তিনি নির্যাতিত নারীদের প্রতিও গভীর সম্মান প্রদর্শন করেন। তিনি উল্লেখ করেন যে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় পর্যায়ে দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তরসমূহে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে কর্মসূচি

সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী ২০ মার্চ থেকে ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত সুবিধাজনক সময়ে দেশের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারণ ও আলোচনা সভা আয়োজন করা হবে।

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কর্মসূচি

সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে—

  1. ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ নিয়মে জাতীয় পতাকা উত্তোলন।

  2. ২৬ মার্চ সকাল ৮টায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা।

  3. ২০ মার্চ থেকে ২৫ মার্চ ২০২৬ এর মধ্যে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা।

  4. একই সময়ের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা আয়োজন করা।

  5. ২৬ মার্চ সকাল ৮টায় জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসন, ঢাকার সাথে সমন্বয় করা।

উক্ত কর্মসূচিগুলো বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি এবং শিশু কল্যাণ ট্রাস্টকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এছাড়া, ‘২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬’ এবং ‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ উদযাপন সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভায় অংশগ্রহণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) নুরুন্নাহার-কে এবং বিকল্প কর্মকর্তা হিসেবে যুগ্মসচিব (বাজেট ও অডিট) ইসরাত জাহান-কে মনোনয়ন প্রদান করা হয়েছে।

সভায় অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

 প্রশাসন-২ অধিশাখা

www.mopme.gov.bd

'২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬' এবং '২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬' উদযাপন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী।

সভাপতিঃ আবু তাহের মোঃ মাসুদ রানা

সচিব

সভার তারিখঃ ১১.০৩.২০২৬ খ্রি:

সভার সময়ঃ সকাল ০৯:০০ ঘটিকা

স্থানঃ মন্ত্রণালয়ের সভাকক্ষ (কক্ষ নং-৬১০, ৭ম তলা, ভবন নং-৬)

উপস্থিতিঃ স্বাক্ষরের ক্রমানুসারে (পরিশিষ্ট-ক)

সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। সভার শুরুতে তিনি ২৫ মার্চ রাতে গণহত্যায় শহিদ এবং স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং নির্যাতিত নারীদের প্রতি সম্মান প্রদর্শন করেন। তিনি জানান যে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে জাতীয় পর্যায়ে '২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬' পালন এবং '২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬' উদযাপন উপলক্ষ্যে কর্মসূচি প্রণয়ণের লক্ষ্যে ২৭.০১.২০২৬ তারিখে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গৃহীত সিদ্ধান্তের সাথে সংগতি রেখে এ মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তরসমূহে '২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬' পালন এবং '২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬' উদযাপন উপলক্ষ্যে কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন।

০২। অতঃপর সভাপতির অনুমতিক্রমে মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-২) '২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬' পালন এবং '২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬' উদযাপন উপলক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত জাতীয় কর্মসূচি সভায় উপস্থাপন করেন। সভায় বিস্তারিত আলোচনান্তে '২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬' পালন এবং '২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬' উদযাপন উপলক্ষ্যে নিম্নরূপ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়:

২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ পালন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচি:

১) (২) ২০.০৩.২০২৬ থেকে ২৫.০৩.২০২৬ পর্যন্ত (সুবিধাজনক দিন /সময়ে) স্কুল/কলেজ/মাদ্রাসা/কারিগরিসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি/বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা আয়োজন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তঃ আগামী ২০.০৩.২০২৬ থেকে ২৫.০৩.২০২৬ তারিখে অথবা সুবিধাজনক দিন /সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করতে হবে। 

বাস্তবায়নকারী কর্তৃপক্ষঃ মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা শিক্ষা অধিদপ্তর/উপানুষ্ঠানিক ব্যুরো/জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি এবং পরিচালক, শিশু কল্যাণ ট্রাস্ট। 

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচি:

১) কর্মসূচিঃ (৩) ২৬.০৩.২০২৬ তারিখে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন (ঐ দিন সূর্যোদয়ের সাথে সাথে)।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তঃ সকল শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরে সঠিক নিয়মে, সঠিক রং ও মাপের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। (ঐ দিন সূর্যোদয়ের সাথে সাথে)।

বাস্তবায়নকারী কর্তৃপক্ষঃ মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর/উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো/বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট/জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি এবং পরিচালক, শিশু কল্যাণ ট্রাস্ট।

২) কর্মসূচিঃ (৭) ২৬.০৩.২০২৬ তারিখ সকাল ০৮:০০ টায়/সুবিধাজনক সময়ে দেশের সকল বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তঃ ২৬.০৩.২০২৬ তারিখ সকাল ০৮:০০ টায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে হবে।

বাস্তবায়নকারী কর্তৃপক্ষঃ মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং পরিচালক, শিশু কল্যাণ ট্রাস্ট।

৩) কর্মসূচিঃ ২১(ক) ২০.০৩.২০২৬ থেকে ২৫.০৩.২০২৬ পর্যন্ত (সুবিধাজনক সময়ে) রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন।

২১(খ) ২০.০৩.২০২৬ থেকে ২৫.০৩.২০২৬ পর্যন্ত (সুবিধাজনক সময়ে) সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তঃ (ক) বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসন কর্তৃক আয়োজিত রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

(খ) আগামী ২০.০৩.২০২৬ থেকে ২৫.০৩.২০২৬ তারিখে অথবা সুবিধাজনক দিন/ সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করতে হবে।

বাস্তবায়নকারী কর্তৃপক্ষঃ  মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর/পরিচালক, শিশু কল্যাণ ট্রাস্ট।

অতিরিক্ত সচিব (বিদ্যালয়), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং পরিচালক, শিশু কল্যাণ ট্রাস্ট।

৪) কর্মসূচিঃ (২৩) ২৬.০৩.২০২৬ তারিখ সকাল

০৮:০০ টায় জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তঃ ২৬.০৩.২০২৬ তারিখ সকাল ০৮:০০

টায় জেলা প্রশাসন, ঢাকা এর সাথে যোগাযোগ করে জাতীয় স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে।

বাস্তবায়নকারী কর্তৃপক্ষঃ মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং পরিচালক, শিশু কল্যাণ ট্রাস্ট।

০৩।'২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬' পালন এবং '২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬' উদযাপন সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভায় অংশগ্রহণ করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) জনাব নুরুন্নাহার-কে এবং বিকল্প কর্মকর্তা হিসাবে যুগ্মসচিব (বাজেট ও অডিট) জনাব ইসরাত জাহান-কে মনোনয়ন প্রদান করা হলো।

০৪। সভায় আর কোন আলোচনা না থাকায় সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ষোঘণা করা হয়।

স্বাক্ষরিত

আবু তাহের মোঃ মাসুদ রানা 

সচিব।



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.