২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মসূচি ঘোষণা
২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মসূচি ঘোষণা
‘২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬’ এবং ‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে গত ১২ মার্চ ২০২৬ তারিখ সকাল ১০টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সভাকক্ষে এবং জুম প্ল্যাটফর্মে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান।
সভা শুরুর আগে সভাপতি ২৫ মার্চের কালরাতে গণহত্যায় শহিদ হওয়া ব্যক্তিবর্গ, মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা নারীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, জাতীয় পর্যায়ে গৃহীত কর্মসূচির আলোকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সকল দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথভাবে দিবসগুলো পালন করা প্রয়োজন।
সভায় জানানো হয়, এ বিষয়ে গত ১১ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয় এবং সেখানে গৃহীত সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও কর্মসূচি গ্রহণ করেছে।
গণহত্যা দিবস উপলক্ষে কর্মসূচি
সভায় সিদ্ধান্ত হয় যে, ২০ মার্চ থেকে ২৫ মার্চ ২০২৬ এর মধ্যে সুবিধাজনক দিন ও সময়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২৫ মার্চ গণহত্যা এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে আলোচনা সভা আয়োজন করা হবে। এ সব অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হবে।
এই কর্মসূচি বাস্তবায়নে পরিচালক (সকল), পরিচালক (শিশু কল্যাণ ট্রাস্ট), বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই সুপার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ইউপিইটিসি ইন্সট্রাক্টর এবং সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরে সঠিক নিয়মে এবং নির্ধারিত মাপ ও রঙের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।
এছাড়া ২৬ মার্চ সকাল ৮টায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিযোগিতা ও আলোচনা সভা
সভায় আরও সিদ্ধান্ত হয় যে, ২০ মার্চ থেকে ২৫ মার্চ এর মধ্যে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
স্থানীয় প্রশাসনের আয়োজিত প্রতিযোগিতাগুলোতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় পরিচালকবৃন্দসহ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় অন্য কোনো আলোচনা না থাকায় সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মিরপুর-২, ঢাকা
www.dpe.gov.bd
'২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬' এবং '২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬' উদ্যাপন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী।
সভাপতি: আবু নুর মোঃ শামসুজামান, মহাপরিচালক
সভার তারিখ: ১২.০৩.২০২৬ খ্রি:, সভার সময়: সকাল ১০:০০ ঘটিকা
স্থান: মহাপরিচালকের সভাকক্ষ ও জুম প্ল্যাটফর্ম
উপস্থিতি: স্বাক্ষরের ক্রমানুসারে (পরিশিষ্ট-ক)
সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে ২৫ মার্চ রাতে গণহত্যায় শহিদ এবং স্বাধীনতা যুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর
মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা নারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সভা শুরু করেন। জাতীয় পর্যায়ে '২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬' পালন এবং '২৬
মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬' উদ্যাপন উপলক্ষ্যে প্রণীত কর্মসূচির আলোকে করণীয় বিষয়ে গত ১১.০৩.২০২৬ তারিখে
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এর সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গৃহীত সিদ্ধান্তের সাথে সংগতি রেখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন
দপ্তর/প্রতিষ্ঠানসমূহে '২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬' পালন এবং '২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬' উদ্যাপন উপলক্ষ্যে কর্মসূচি
গ্রহণ করা প্রয়োজন।
০২। সভাপতির অনুমতিক্রমে পরিচালক (প্রশাসন) '২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬' পালন এবং '২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬' উদযাপন উপলক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত জাতীয় কর্মসূচি সভায় উপস্থাপন করেন। সভায় বিস্তারিত আলোচনান্তে '২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬' পালন এবং '২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬' উদযাপন উপলক্ষ্যে নিম্নরূপ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়:
২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ পালন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচি:
১) কর্মসূচিঃ
(২) ২০.০৩.২০২৬ থেকে ২৫.০৩.২০২৬ পর্যন্ত (সুবিধাজনক দিন/সময়ে) স্কুল/কলেজ/মাদ্রাসা/কারিগরিসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি/বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা আয়োজন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্তঃ
আগামী ২০.০৩.২০২৬ থেকে ২৫.০৩.২০২৬ তারিখে অথবা সুবিধাজনক দিন/সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করতে হবে।
বাস্তবায়নকারী কর্তৃপক্ষঃ
পরিচালক (সকল)/পরিচালক (শিশু কল্যাণ ট্রাস্ট)/বিভাগীয় উপপরিচালক/জেলা প্রাথমিক শিক্ষা অফিসার/সুপার, পিটিআই/ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার/ ইন্সট্রাক্টর, ইউপিইটিসি/ প্রধান শিক্ষক, সকল প্রাথমিক বিদ্যালয়




No comments
Your opinion here...