ad

প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়নে তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

Views

 


প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়নে তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

ঢাকা, ১১ মার্চ ২০২৬:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর খেলার মাঠ উন্নয়নের লক্ষ্যে উপজেলা ভিত্তিক তথ্য প্রেরণের নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, “বাংলাদেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়ন” শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়ন করা হবে।

এ লক্ষ্যে প্রতিটি জেলার আওতাধীন উপজেলাভিত্তিক বিদ্যালয়গুলোর মাটি ভরাট ও প্যালিসেডিং কার্যক্রম পুনঃযাচাই করে চূড়ান্ত তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে বিদ্যালয়ের একটি প্রাথমিক তালিকা প্রেরণ করা হয়েছে এবং প্রয়োজন হলে নতুন বিদ্যালয় সংযোজন করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা প্রকৌশলী (এলজিইডি) যৌথভাবে বিদ্যালয়গুলো পরিদর্শন করে যাচাই-বাছাই করবেন এবং প্রাক্কলিত ব্যয়সহ উপজেলাভিত্তিক চূড়ান্ত তালিকা প্রস্তুত করবেন। তালিকায় উল্লেখিত বিদ্যালয়গুলো পুনরায় পরিদর্শন করা হয়েছে মর্মে তাদের যৌথ প্রত্যয়ন দিতে হবে।

প্রাক্কলিত ব্যয় নির্ধারণের ক্ষেত্রে LGED Rate Schedule 2022 (সর্বশেষ সংস্করণ আগস্ট ২০২৫) অনুসরণ করতে হবে এবং প্যালিসেডিংয়ের ক্ষেত্রে ড্রেইনেজ ব্যবস্থার বিষয়টিও বিবেচনায় নিতে হবে।

অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত ছক অনুযায়ী NikoshBAN ফন্টে Excel worksheet-এ তথ্য প্রস্তুত করে সফট কপি
dirplandpe@gmail.com এবং adplandpe@gmail.com ইমেইল ঠিকানায় পাঠাতে হবে। পাশাপাশি হার্ড কপি পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরাবর পাঠাতে হবে।

সকল জেলার তথ্য সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের মাধ্যমে সংকলন করে আগামী ৪ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে।

উল্লেখ্য, পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের সভার কার্যবিবরণীর আলোকে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল, এনডিসি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

 www.dpe.gov.bd

স্মারক নং ৩৮.০১.০০০০,৭০০,১৪.০১৫.২৩-.২৭৩

তারিখ: ২৬ ফাল্গুন ১৪৩২ ১১ মার্চ ২০২৬

বিষয়: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়নের লক্ষ্যে তথ্য প্রদান।

সূত্র:

(১) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নম্বর- ৩৮.০১.০০০০.৭০০.১৪.০২৪.২৩.৩৪, তারিখ: ১২ আগস্ট ২০২৪

(২) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নম্বর- ৩৮.০১.০০০০.৭০০.১৪.০২৪.২৩.৩৫, তারিখ: ১২ আগস্ট ২০২৪।

(৩) পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগে গত ০৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের সভার কার্যবিবরণী।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রক্ষিতে জানানো যাচ্ছে যে, "বাংলাদেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়ন” শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়নের লক্ষ্যে তাঁর জেলাধীন উপজেলাভিত্তিক মাটি ভরাট ও প্যালিসেডিং কার্যক্রম পুনঃ যাচাই এর লক্ষ্যে বিদ্যালয়ের তালিকা (প্রাক্কলিত ব্যয়সহ) প্রেরণ করা হলো (কপি সংযুক্ত)। উল্লিখিত বিদ্যালয়সমূহ এবং প্রয়োজনে প্রেরিত তালিকার সাথে নতুন বিদ্যালয় সংযোজন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্তৃক পুনরায় পরিদর্শন করে যাচাই-বাছাইপূর্বক মাটি ভরাট ও প্যালিসেডিং কার্যক্রমের জন্য উপজেলাভিত্তিক বিদ্যালয়ের চূড়ান্ত তালিকা (প্রাক্কলিত ব্যয়সহ) প্রস্তুত করত: "তালিকায় উল্লিখিত বিদ্যালয়সমূহ পুনরায় পরিদর্শনপূর্বক যাচাই করা হলো" মর্মে যৌথ প্রত্যয়ন প্রদান করতে হবে।

২। প্রদত্ত প্রাক্কলিত ব্যয় LGED-Rate Schedule 2022 (সর্বশেষ সংস্করণ আগস্ট ২০২৫) অনুযায়ী প্রণয়ন এবং প্যালিসেডিং এর ক্ষেত্রে ড্রেইনেজ সিস্টেমের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রাক্কলিত ব্যয় তৈরি করতে হবে।

৩। বর্ণিতাবস্থায়, সংযুক্ত ছক মোতাবেক Excel worksheet-এ NikoshBAN ফন্টে তথ্যের সফট কপি dirplandpe@gmail.com, adplandpe@gmail.com ইমেইল ঠিকানায় এবং হার্ড কপি পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবর আগামী ০৪ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে, সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ তাঁর জেলার সকল তথ্য কম্পাইল করে পাঠাবেন। বিষয়টি নিশ্চিত করার জন্য অনুরোধ করা

সংযুক্তি: বর্ণনানুগ পৃষ্ঠা। 

স্বাক্ষরিত

মিরাজুল ইসলাম উকিল, এনডিসি 

পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.