ad

৯ মার্চ থেকে ঈদ পর্যন্ত বন্ধ ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার

Views



৯ মার্চ থেকে ঈদ পর্যন্ত বন্ধ ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার

ঢাকা, ৮ মার্চ ২০২৬:
পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে জনভোগান্তি নিরসন এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় ইংলিশ মিডিয়াম স্কুলসমূহের শ্রেণি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল ৯ মার্চ ২০২৬ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটি পর্যন্ত দেশের সকল বিদেশি কারিকুলামে পরিচালিত (ইংলিশ মিডিয়াম) বিদ্যালয়ে নিয়মিত ক্লাস বন্ধ থাকবে।

রোববার (৮ মার্চ ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে জারি করা এক স্মারকে এ তথ্য জানানো হয়। স্মারক নম্বর ৩৭.০০.০০০০.০৭২.৯৯.০০৮.২৩-৩৪

স্মারকে বলা হয়েছে, পবিত্র মাহে রমজানে জনসাধারণের দুর্ভোগ কমানো এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর প্রতিনিধিদের নিয়ে শিক্ষা মন্ত্রীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ৯ মার্চ ২০২৬ থেকে সরকার ঘোষিত ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়া পর্যন্ত এসব বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে এই সময়ের মধ্যে বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়গুলোতে শুধুমাত্র আবশ্যিক পরীক্ষাগুলো পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এছাড়াও স্মারকে বলা হয়েছে, বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়ামসহ সকল ধরনের কোচিং সেন্টারের কার্যক্রমও এই সময়ের মধ্যে বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এই নির্দেশনা রোববার জারি করা হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে রমজান মাসে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট যানজট ও জনসমাগম কমবে বলে আশা করা হচ্ছে।

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 শিক্ষা মন্ত্রণালয় 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ 

বেসরকারি মাধ্যমিক-১ শাখা 

বাংলাদেশ সচিবালয়, ঢাকা

www.shed.gov.bd

স্মারক নং: ৩৭,০০,০০০০,০৭২.৯৯.০০৮.২৩-৩৪

তারিখ: ২৩ ফাল্গুন ১৪৩২ ০৮ মার্চ ২০২৬

পবিত্র মাহে রমজানে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন শহরের জনভোগান্তি নিরসন, বিশ্ব পরিস্থিতি বিবেচনায় সকল বিদেশি কারিকুলামে পরিচালিত (ইংলিশ মিডিয়াম স্কুল) বিদ্যালয়সমূহের প্রতিনিধি নিয়ে মাননীয় শিক্ষা মন্ত্রীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে গৃহিত সিদ্ধান্ত মোতাবেক ইংলিশ মিডিয়াম স্কুলসমূহ আগামীকাল ০৯/০৩/২০২৬ তারিখ হতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটিকাল পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকিবে।

০২। তবে বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়সমূহে শুধুমাত্র আবশ্যিক পরীক্ষাসমূহ তাদের নির্ধারিত শিডিউল অনুযায়ী পরিচালিত হবে।

০৩। একইসাথে বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়ামসহ সকল ধরণের কোচিং সেন্টারের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

স্বাক্ষরিত

শিরীন আক্তার 

সিনিয়র সহকারী সচিব


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.