প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: ডিআর এন্ট্রি ও কেন্দ্র নির্বাচনের সময় বাড়ল
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: ডিআর এন্ট্রি ও কেন্দ্র নির্বাচনের সময় বাড়ল
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: সময়সীমা বাড়াল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, নতুন সূচি প্রকাশ
ঢাকা, ৩০ মার্চ ২০২৬:
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে পরীক্ষার্থীদের তথ্য এন্ট্রি, কেন্দ্র নির্বাচনসহ সংশ্লিষ্ট কার্যক্রমের সময়সীমা পুনঃনির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সোমবার (৩০ মার্চ) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অনেক বেসরকারি বিদ্যালয় পরীক্ষার্থীদের তথ্য (ডিআর) IPEMIS সফটওয়্যারে এন্ট্রি করতে পারেনি। পাশাপাশি কিছু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সময়মতো এসব তথ্য যাচাই ও অনুমোদন করেননি। এছাড়া নির্ধারিত সময়সীমা ২৮ মার্চের মধ্যে দেশের বিভিন্ন উপজেলার অনেক জায়গায় পরীক্ষার কেন্দ্র নির্বাচন সম্পন্ন হয়নি।
তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগের ৪৯টি, খুলনা বিভাগের ১৯টি, চট্টগ্রাম বিভাগের ১৮টি, বরিশাল বিভাগের ৬টি এবং সিলেট বিভাগের ৩টি উপজেলায় কেন্দ্র নির্বাচন এখনও বাকি রয়েছে।
এ পরিস্থিতিতে পরীক্ষার সকল কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী:
৩১ মার্চ ২০২৬: বিদ্যালয় থেকে পরীক্ষার্থীর তথ্য এন্ট্রি, ছবি ও স্বাক্ষর আপলোড, যাচাই ও অনুমোদনের জন্য প্রেরণ
০১ এপ্রিল ২০২৬: পরীক্ষার কেন্দ্র নির্বাচন ও পুনর্বিন্যাস
০২-০৩ এপ্রিল ২০২৬: পরীক্ষক, নিরীক্ষক ও প্রধান পরীক্ষক এন্ট্রি
০৪ এপ্রিল ২০২৬: ডিপিইও কর্তৃক অনুমোদন
০৫ এপ্রিল ২০২৬: পরীক্ষক, নিরীক্ষক ও প্রধান পরীক্ষক জেনারেশন
০৬ এপ্রিল ২০২৬: রোল নম্বর জেনারেশন
০৭ এপ্রিল ২০২৬: প্রবেশপত্র প্রিন্ট
অধিদপ্তর জানিয়েছে, সংশ্লিষ্ট প্রধান শিক্ষক, উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়সীমার পর কোনো অবস্থাতেই আর সময় বাড়ানো হবে না বলে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোঃ সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এই নির্দেশনায় সংশ্লিষ্ট সকলকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মিরপুর-২, ঢাকা-১২১৬
স্মারক নং- ৩৮,০১,০০০০,১০৭.৩৩.০০১.২০২৫-৬৫২
তারিখ: ১৬ চৈত্র ১৪৩২ ৩০ মার্চ ২০২৬
বিষয়: "প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫" এর পরীক্ষার্থীর তথ্য (ডিআর) IPEMIS সফটওয়্যারে এন্ট্রি, যাচাই এবং অনুমোদন, পরীক্ষার কেন্দ্র নির্বাচনের সময় বৃদ্ধিকরণ ও পরীক্ষক, নিরীক্ষক ও প্রধান পরীক্ষক এন্ট্রি এবং প্রবেশপত্র প্রিন্টের সময় পুন:নির্ধারণ।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, "প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫" এর পরীক্ষার্থীর তথ্য (ডিআর) IPEMIS সফটওয়্যারে এন্ট্রিকরণ (পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোডসহ), যাচাইকরণ, অনুমোদন এবং পরীক্ষার কেন্দ্র নির্বাচনের সময়সীমা শেষ হলেও কতিপয় বেসরকারি বিদ্যালয় নির্ধারিত সময়ের মধ্যে ডিআর দাখিল করতে পারে নি। এছাড়াও কতিপয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে তা অনুমোদন করা হয় নি।
২। ২৮ মার্চ ২০২৬ তারিখের মধ্যে কেন্দ্র নির্বাচনের নির্দেশনা প্রদান করা সত্ত্বেও ঢাকা বিভাগের ৪৯টি, খুলনা বিভাগের ১৯টি, চট্টগ্রাম বিভাগের ১৮টি, বরিশাল বিভাগের ৬টি ও সিলেট বিভাগের ৩টি উপজেলা থেকে কেন্দ্র নির্বাচন সম্পন্ন করা হয়নি।
৩। এমতাবস্থায়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে পরীক্ষার কেন্দ্র নির্বাচনের সময় বৃদ্ধিকরণ এবং পরীক্ষক, নিরীক্ষক, প্রধান পরীক্ষক এন্ট্রি ও প্রবেশপত্র প্রিন্টের সময় নিম্নরূপভাবে পুন:নির্ধারণ করা প্রয়োজন:
বিষয়/কার্যক্রম: ১) বিদ্যালয় হতে অনলাইনে IPEMIS-সিস্টেমে পরীক্ষার্থীর তথ্য (ডিআর) এন্ট্রি (পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোডসহ) সম্পন্নকরণ এবং সঠিকতা যাচাইপূর্বক এইউপিইও/এটিপিইও এবং ইউপিইও/টিপিইওগণের আইডিতে প্রেরণ ও অনুমোদন
সময়সীমাঃ ৩১ মার্চ ২০২৬
দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিঃ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউএপিইও/টিএপিইও
বিষয়/কার্যক্রম: ২) পরীক্ষার কেন্দ্র নির্বাচন ও পুনর্বিন্যাসকরণ
সময়সীমাঃ ০১ এপ্রিল ২০২৬
দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিঃ ইউএপিইও/টিএপিইও
বিষয়/কার্যক্রম: ৩) পরীক্ষক, নিরীক্ষক ও প্রধান পরীক্ষক এন্ট্রি প্রদান
সময়সীমাঃ ০২-০৩ এপ্রিল ২০২৬
দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিঃ ইউপিইও/টিপিইও
বিষয়/কার্যক্রম: ৪) পরীক্ষক, নিরীক্ষক ও প্রধান পরীক্ষক ডিপিইও কর্তৃক অনুমোদন
সময়সীমাঃ ০৪ এপ্রিল ২০২৬
দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিঃ ডিপিইও
বিষয়/কার্যক্রম: ৫) পরীক্ষক, নিরীক্ষক ও প্রধান পরীক্ষক জেনারেট
সময়সীমাঃ ০৫ এপ্রিল ২০২৬
দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিঃ আইএমডি
বিষয়/কার্যক্রম: ৬) রোল জেনারেট
সময়সীমাঃ ০৬ এপ্রিল ২০২৬
দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিঃ আইএমডি
বিষয়/কার্যক্রম: ৭) প্রবেশপত্র প্রিন্ট
সময়সীমাঃ ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিঃ প্রধান শিক্ষক ইউপিইও/টিপিইও
০২।এমতাবস্থায়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ সংক্রান্ত উল্লেখিত কার্যক্রমসমূহ বর্ণিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য যে, নির্ধারিত তারিখের পর কোন অবস্থাতেই সময় বৃদ্ধি করা হবে না।
স্বাক্ষরিত
মোঃ সাজ্জাদ হোসেন
সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।



No comments
Your opinion here...