ad

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে উন্নীতদের বেতন নির্ধারণ পদ্ধতি নিয়ে মতামত চেয়েছে মন্ত্রণালয়

Views


 


প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে উন্নীতদের বেতন নির্ধারণ পদ্ধতি নিয়ে মতামত চেয়েছে মন্ত্রণালয়

ঢাকা, ১১ মার্চ ২০২৬:
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে উন্নীত শিক্ষকদের উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণ পদ্ধতি জারির বিষয়ে মতামত চাওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে জারি করা এক পত্রে জানানো হয়, চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ওই প্রস্তাবনায় প্রধান শিক্ষক পদে উন্নীতদের উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণের পদ্ধতি উল্লেখ করা হয়েছে।

পত্রে বলা হয়েছে, বিষয়টি পর্যালোচনা করে এ বিষয়ে মতামত জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে উন্নীতদের বেতন নির্ধারণ পদ্ধতি সংক্রান্ত বিষয়টি দ্রুত পর্যালোচনা করে মতামত প্রদান করতে হবে।

পত্রটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মিরপুর-২, ঢাকার কাছে কার্যার্থে প্রেরণ করা হয়েছে।

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

বিদ্যালয়-২ শাখা

www.mopme.gov.bd

নম্বর-৩৮,০০,০০০০.০০৮,০২,০১৩.২১-১১৪

তারিখ: ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ১১ মার্চ ২০২৬ খ্রি.

বিষয়: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণ পদ্ধতি জারিকরণ প্রসঙ্গে।

সূত্র: চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার এর কার্যালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর পত্র নং-০৭.০৩.০০০০.৫০১,৪০.৪০২৩.২৪১, তারিখ: ০৫.০৩.২০২৬ খ্রি.।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার এর কার্যালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে প্রাপ্ত পত্রটি এতসাথে প্রেরণ করা হলো। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণ পদ্ধতি জারিকরণ সংক্রান্ত সূত্রোক্ত পত্রে বর্ণিত বিষয়ে পর্যালোচনা পূর্বক মতামত জরুরিভিত্তিতে এ মন্ত্রণালয়ে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংযুক্তি: বর্ণনামতে।

স্বাক্ষরিত

(রাজীব কুমার সরকার)

উপসচিব।

কার্যার্থে প্রেরণ

মহাপরিচালক 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 মিরপুর-২, ঢাকা। 


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.