বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের বর্তমান বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে নির্দেশনা দিয়েছে।
মন্ত্রণালয়ের প্রশাসন-২ অধিশাখা থেকে জারি করা এক স্মারকে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ০৫ মার্চ ২০২৬ তারিখের স্মারকের আলোকে দেশের সকল সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশনসহ বিভিন্ন অফিসে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য কিছু নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করতে হবে।
নির্দেশনাগুলো হলো—
দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করা এবং জানালা, দরজা বা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করা।
বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করা এবং প্রয়োজনের অতিরিক্ত লাইট ব্যবহার পরিহার করা।
অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখা।
এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখা।
অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা।
অফিসের করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ রাখা।
বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করা।
অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি (লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনার ইত্যাদি) বন্ধ নিশ্চিত করা।
অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করা।
গাড়ির ব্যবহার সীমিত করা এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া।
মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট সকল দপ্তরকে উল্লিখিত বিষয়গুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, এ সংক্রান্ত নির্দেশনা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন-২ অধিশাখা থেকে স্মারক নম্বর ৩৮.০০.০০০০.০০০.০০২.৯৯.০০০৬.২১.৪১৫, তারিখ ০৯ মার্চ ২০২৬ এ জারি করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রশাসন-২ অধিশাখা
www.mopme.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০০.০০০০.০০০.০০২.৯৯.০০০৬.২১.৪১৫
তারিখ: ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ০৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
বিষয়: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
সূত্র: মন্ত্রিপরিষদ বিভাগের স্মারক নং: ০৪.০০.০০০০.০০০.৪১৬.৯৯.০০০৬.২৫.১২৩; তারিখ: ০৫ মার্চ ২০২৬।
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সকল সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশনসহ সকল অফিসসমূহে কর্মকর্তা-কর্মচারীদের নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ হতে অনুরোধ করা হয়েছে:
👉দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।
👉 বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে।
👉অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে।
👉এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে।
👉অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
👉অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে।
👉 বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।
👉 অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি (লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনার ইত্যাদি) বন্ধ নিশ্চিত করতে হবে।
👉 যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে।
👉 গাড়ির ব্যবহার সীমিত করতে হবে।
👉 জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
০২। এমতাবস্থায়, মন্ত্রিপরিষদ বিভাগ হতে প্রাপ্ত পত্রের মর্মানুযায়ী উপরে বর্ণিত বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সংযুক্তিঃ
(১) মন্ত্রিপরিষদ বিভাগের পত্র
স্বাক্ষরিত
মোঃ শামছুল আরিফ
উপসচিব।



No comments
Your opinion here...