ad

স্লিপ খাতে ১০০ কোটি টাকার বেশি বরাদ্দ, শিক্ষার্থীসংখ্যা অনুযায়ী বিদ্যালয়ে অর্থছাড়

Views

 


স্লিপ খাতে ১০০ কোটি টাকার বেশি বরাদ্দ, শিক্ষার্থীসংখ্যা অনুযায়ী বিদ্যালয়ে অর্থছাড়

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৬:
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা (School Level Improvement Plan-SLIP) কার্যক্রম বাস্তবায়নে ১০০ কোটি ২৭ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে। পরিকল্পনা কমিশনের অনুমোদনের পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত অর্থছাড়ের নির্দেশনা জারি করেছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২, মিরপুর, ঢাকা থেকে জারিকৃত এক স্মারকে এ তথ্য জানানো হয়। স্মারক নম্বর ৩৮.০১.০০০০.৭০০.০২.০০১.১৯ (পার্ট-২).২০২৫-১৯৭ অনুযায়ী এ বরাদ্দ কার্যকর হবে।

স্মারকে বলা হয়েছে, পিইডিপি-৪ প্রকল্পে ব্যয় বৃদ্ধি ছাড়া সময় বৃদ্ধি (No Cost Extension) পাওয়ায় ২০২৫-২৬ অর্থবছরে স্লিপ খাতে চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দ ছিল না। ফলে আন্তঃখাত সমন্বয়ের মাধ্যমে ১০০,২৭,১৫,০০০ টাকা স্লিপ খাতে বরাদ্দ প্রদান করা হয়, যা পরিকল্পনা কমিশন অনুমোদন করেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২১ নভেম্বর ২০২৩ তারিখে জারীকৃত “বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন নির্দেশিকা, ২০২৩”-এর অনুচ্ছেদ ১৩.২ অনুযায়ী বিদ্যালয় প্রতি বার্ষিক স্লিপ অনুদানের পরিমাণ হ্রাস পাওয়ায় প্রাপ্ত বরাদ্দ ১৫ শতাংশ হারে আনুপাতিকভাবে বিভাজন করা হয়েছে।

শিক্ষার্থীসংখ্যা অনুযায়ী প্রদেয় অর্থের হার

নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ের শিক্ষার্থীসংখ্যা ভিত্তিক প্রদেয় অর্থের পরিমাণ নিম্নরূপ—

  1. সর্বোচ্চ ৫০ জন শিক্ষার্থী:
    গাইডলাইন অনুযায়ী প্রাপ্য ৫০,০০০ টাকা; ১৫% হারে প্রদেয় ৭,৫০০ টাকা।

  2. ৫১ থেকে ৩০০ জন শিক্ষার্থী:
    গাইডলাইন অনুযায়ী প্রাপ্য ১,০০,০০০ টাকা; ১৫% হারে প্রদেয় ১৫,০০০ টাকা।

  3. ৩০১ থেকে ৬০০ জন শিক্ষার্থী:
    গাইডলাইন অনুযায়ী প্রাপ্য ১,৫০,০০০ টাকা; ১৫% হারে প্রদেয় ২২,৫০০ টাকা।

  4. ৬০১ থেকে ১০০০ জন শিক্ষার্থী:
    গাইডলাইন অনুযায়ী প্রাপ্য ২,০০,০০০ টাকা; ১৫% হারে প্রদেয় ৩০,০০০ টাকা।

  5. ১০০০ জনের বেশি শিক্ষার্থী:
    গাইডলাইন অনুযায়ী প্রাপ্য ২,৫০,০০০ টাকা; ১৫% হারে প্রদেয় ৩৭,৫০০ টাকা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল, এনডিসি স্বাক্ষরিত স্মারকে বলা হয়েছে, বিদ্যালয়গুলোকে “বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন নির্দেশিকা, ২০২৩” অনুসরণ করে বিধি মোতাবেক বরাদ্দকৃত অর্থ ব্যয়ের জন্য অনুরোধ করা হলো।

সংশ্লিষ্টরা মনে করছেন, সীমিত বরাদ্দ সত্ত্বেও স্লিপ কার্যক্রম চালু থাকায় বিদ্যালয় পর্যায়ে প্রয়োজনভিত্তিক উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। তবে পূর্ব নির্ধারিত পূর্ণ বরাদ্দের তুলনায় ১৫ শতাংশ হারে অর্থ ছাড় হওয়ায় বিদ্যালয়গুলোকে অগ্রাধিকারভিত্তিতে ব্যয় পরিকল্পনা গ্রহণ করতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 

সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

www.dpe.gov.bd

স্মারক নং: ৩৮.০১.০০০০.৭০০.০২.০০১.১৯ (পার্ট-২).২০২৫-১৯৭

তারিখ: ১০ ফাল্গুন ১৪৩২ ২৩ ফেব্রুয়ারি ২০২৬

বিষয়: বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা (School Level Improvement Plan-SLIP) কার্যক্রম বাস্তবায়নে বরাদ্দকৃত বিভাজন অনুযায়ী অর্থছাড় প্রসঙ্গে।

সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নং ৩৮.০১.০০০০.৫০০,২০,০৭৯.২০১৯-৫১৫, তারিখ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ সংখ্যক পত্র।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি ৪) এর আওতায় ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা (School Level Improvement Plan-SLIP) কার্যক্রম বাস্তবায়নে স্লিপ অনুদানের জন্য অর্থ ছাড় করা হয়েছে। উল্লেখ্য ২০২৫-২০২৬ অর্থবছরে পিইডিপি৪ এর ব্যয় বৃদ্ধি ব্যতিত সময়বৃদ্ধি পাওয়ায় (No Cost Extantion) স্লিপ খাতে চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দ ছিল না। এর ফলে আন্তঃখাত সমন্বয় করে ১০০,২৭,১৫,০০০.০০ (একশত কোটি সাতাশ লক্ষ পনেরো হাজার) টাকা স্লিপের বরাদ্দ বিভাজন পরিকল্পনা কমিশন কর্তৃক অনুমোদিত হয়।

২। বর্ণিতাবস্থায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২১ নভেম্বর ২০২৩ তারিখে জারীকৃত "বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন নির্দেশিকা, ২০২৩ এর অনুচ্ছেদ নং: ১৩.২ অনুসারে বর্ণিত বিদ্যালয় প্রতি বার্ষিক স্লিপ অনুদানের পরিমাণ হ্রাস পাওয়ায় প্রাপ্ত বরাদ্দ আনুপাতিকভাবে নিম্নোক্ত হারে বিভাজন করা হলো:

শিক্ষার্থী সংখ্যাঃ সর্বোচ্চ ৫০

গাইড লাইন অনুযায়ী প্রাপ্য বরাদ্দঃ ৫০,০০০/-

১৫% হারে প্রদেয় টাকার পরিমাণঃ ৭,৫০০/-

শিক্ষার্থী সংখ্যাঃ ৫১ থেকে ৩০০

গাইড লাইন অনুযায়ী প্রাপ্য বরাদ্দঃ ১,০০,০০০/-

১৫% হারে প্রদেয় টাকার পরিমাণঃ ১৫,০০০/-

শিক্ষার্থী সংখ্যাঃ ৩০১ থেকে ৬০০

গাইড লাইন অনুযায়ী প্রাপ্য বরাদ্দঃ ১,৫০,০০০/-

১৫% হারে প্রদেয় টাকার পরিমাণঃ ২২,৫০০/-

শিক্ষার্থী সংখ্যাঃ ৬০১ থেকে ১০০০

গাইড লাইন অনুযায়ী প্রাপ্য বরাদ্দঃ ২,০০,০০০/-

১৫% হারে প্রদেয় টাকার পরিমাণঃ ৩০,০০০/-

শিক্ষার্থী সংখ্যাঃ ১০০০ এর উর্ধ্বে

গাইড লাইন অনুযায়ী প্রাপ্য বরাদ্দঃ ২,৫০,০০০/-

১৫% হারে প্রদেয় টাকার পরিমাণঃ ৩৭,৫০০/-

৩। এমতাবস্থায়, "বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন নির্দেশিকা, ২০২৩" অনুসরণ করে বিধি মোতাবেক উপর্যুক্ত করে বিধি। বিভাজন অনুযায়ী অর্থ ব্যয় করার জন্য অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

মিরাজুল ইসলাম উকিল, এনডিসি

পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.