এমপিওভুক্ত প্রতিষ্ঠানে প্রধান নিয়োগ: আবেদন সময়সীমা বাড়ালো এনটিআরসিএ
এমপিওভুক্ত প্রতিষ্ঠানে প্রধান নিয়োগ: আবেদন সময়সীমা বাড়ালো এনটিআরসিএ
৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬: অনলাইন আবেদনের সময়সীমা ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৬:
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬ এর অনলাইন আবেদনপত্র পূরণের সময়সীমা বৃদ্ধি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) এনটিআরসিএ’র ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন পরিচালক (উপসচিব) তাসনিম জেবিন বিনতে শেখ।
এর আগে, কার্যালয়ের স্মারক নম্বর ৩৭.০৫.০০০০.০০০.০১০.১৯.০০০১.২৬.১২৫, তারিখ ২৯ জানুয়ারি ২০২৬ খ্রি. অনুযায়ী প্রকাশিত বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন গ্রহণের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ১৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। তবে প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে এ সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অনলাইন আবেদন সম্পন্ন করার পর ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট) নিয়োগ সুপারিশের লক্ষ্যে এই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।
বিস্তারিত তথ্য ও আবেদন সংক্রান্ত নির্দেশনা এনটিআরসিএ’র অফিসিয়াল ওয়েবসাইট www.ntrca.gov.bd এ পাওয়া যাবে।
প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ও ফি পরিশোধ সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা।
www.ntrca.gov.bd
স্মারক নম্বর: ৩৭.০৫.০০০০.০০০.০১০.১৯.০০০১.২৬.১৯২
তারিখ: ০৬ ফাল্গুন, ১৪৩২ ব. ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি.
বিজ্ঞপ্তি
বিষয়: ৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬ এর অনলাইন আবেদনপত্র পূরণের সময়সীমা বর্ধিকরণ প্রসংগে।
সূত্র: এ কার্যালয়ের স্মারক নং ৩৭.০৫.০০০০.০০০.০১০.১৯.০০০১.২৬.১২৫, তারিখ: ২৯ জানুয়ারি, ২০২৬ খ্রি.।
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ব্যবস্থাপনায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট) পদে নিয়োগ সুপারিশের নিমিত্ত পরীক্ষা গ্রহণের লক্ষ্যে এ কার্যালয়ের সূত্রস্থ স্মারকে ৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন গ্রহণের সর্বশেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি. রাত ১১:৫৯ পর্যন্ত উল্লেখ রয়েছে।
০২। প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে বর্ণিত পরীক্ষার অনলাইন আবেদনপত্র গ্রহণের সময়সীমা আগামি ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি. রাত ১১:৫৯ পর্যন্ত বৃদ্ধি করা হলো। ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ রাত ১১:৫৯ পর্যন্ত টাকা জমা দেয়া যাবে।
স্বাক্ষরিত
(তাসনিম জেবিন বিনতে শেখ)
পরিচালক (উপসচিব)
পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন এনটিআরসিএ, ঢাকা।



No comments
Your opinion here...