অফিসে দেরি হলে শাস্তিমূলক ব্যবস্থা: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কঠোর নির্দেশনা
অফিসে দেরি হলে শাস্তিমূলক ব্যবস্থা: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কঠোর নির্দেশনা
নির্ধারিত সময়সূচি মেনে অফিসে উপস্থিত থাকার নির্দেশ
অনিয়ম হলে নেওয়া হবে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা
ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৬: কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত অফিসে আগমন ও প্রস্থান নিশ্চিত করতে নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। নির্ধারিত সময়সূচি কঠোরভাবে অনুসরণের জন্য অধিদপ্তরের আওতাধীন সব কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২, মিরপুর, ঢাকা থেকে জারি করা এক স্মারকে (নম্বর: ৩৮.০১.০০০০.১০৭.১৮.০০৩.২২.৩৬) এ নির্দেশনা দেওয়া হয়। স্মারকটি ০৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত হয়।
স্মারকে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং এর আওতাধীন মাঠ পর্যায়ের সকল কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত অফিস সময়সূচি মেনে চলতে হবে। যথাসময়ে অফিসে আগমন ও প্রস্থান নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, সময়মতো অফিসে উপস্থিতি ও প্রস্থানে ব্যত্যয় পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্মারকটিতে পরিচালক (প্রশাসন) মোঃ মাসুদ হোসেন স্বাক্ষর করেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ নির্দেশনার ফলে মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও দায়িত্ব পালনে শৃঙ্খলা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.১০৭.১৮.০০৩.২২.৩৬
তারিখ: ০৭ ফাল্গুন ১৪৩২ ২০ ফেব্রুয়ারি ২০২৬
বিষয়: কর্মকর্তা-কর্মচারীগণের নিয়মিত অফিসে আগমন ও প্রস্থান
উপর্যুক্ত বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও আওতাধীন মাঠ পর্যায়ের সকল কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণকে নির্ধারিত অফিস সময়সূচি মেনে চলার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
২। উল্লেখ্য, যথাসময়ে আগমন ও প্রস্থানে ব্যতয় পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বাক্ষরিত
মোঃ মাসুদ হোসেন
পরিচালক (প্রশাসন)



No comments
Your opinion here...