প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন
প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন
ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৬:
প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা বেষ্টনীর আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান সংক্রান্ত একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের নকশা প্রণয়ন ও বাস্তবায়ন তদারকির লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির গঠন
অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন—
মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়
জনাব রাশেদ আল মাহমুদ তিতুমীর, উপদেষ্টা
প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়
জনাব মাহ্দী আমিন, উপদেষ্টা
জনাব রেহান আসিফ আসাদ, উপদেষ্টা
মন্ত্রিপরিষদ সচিব
সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
সচিব, নির্বাচন কমিশন সচিবালয়
সচিব, অর্থ বিভাগ
সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
সচিব, স্থানীয় সরকার বিভাগ
সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়
সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কমিটিতে ‘সচিব’ বলতে সিনিয়র সচিবও অন্তর্ভুক্ত হবেন।
কমিটির কার্যপরিধি
নবগঠিত কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে—
১. ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের উপযুক্ত ডিজাইন ও সুবিধাভোগী নির্বাচন পদ্ধতি প্রণয়ন।
২. প্রাথমিক পর্যায়ে দেশের ৮টি বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলায় পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তন।
৩. নারীদের জন্য বিদ্যমান কোনো কর্মসূচিকে ভিত্তি হিসেবে ব্যবহার করা সম্ভব কিনা তা পর্যালোচনা।
৪. জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেজের আন্তঃসংযোগ স্থাপনের মাধ্যমে সুবিধাভোগীদের ডিজিটাল এমআইএস (MIS) ডাটাবেজ তৈরির সুপারিশ।
৫. আসন্ন ঈদুল ফিতরের পূর্বে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের লক্ষ্যে আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন প্রণয়ন।
প্রশাসনিক সহায়তা ও কার্যকারিতা
প্রজ্ঞাপন অনুযায়ী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। কমিটি প্রয়োজন হলে সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজনানুসারে সভা অনুষ্ঠিত হবে।
সরকারি আদেশে বলা হয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মোঃ হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও কার্যকর ও ডিজিটালভিত্তিক করতে সরকারের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে সহায়তা পৌঁছে দিতে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
বাংলাদেশ গেজেট
অতিরিক্ত সংখ্যা
কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মন্ত্রিপরিষদ বিভাগ
কমিটি বিষয়ক অধিশাখা
www.cabinet.gov.bd
প্রজ্ঞাপন
ঢাকা, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ/১৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
নম্বর- ০৪.০০.০০০০.০০০.৬১১.০৬.০০০১.২৬.৩১-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রান্তিক
ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা প্রদানের জন্য নিম্নরূপে 'ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি' গঠন করেছে:
(ক) কমিটির গঠন:
(১) মন্ত্রী, অর্থ মন্ত্রণালয়: সভাপতি
(২) মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় : সদস্য
(৩) জনাব রাশেদ আল মাহমুদ তিতুমীর, উপদেষ্টা : সদস্য
(৪) প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়: সদস্য
(৫) প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়: সদস্য
(৬) জনাব মাহ্দী আমিন, উপদেষ্টা: সদস্য
(৭) জনাব রেহান আসিফ আসাদ, উপদেষ্টা: সদস্য
(৮) মন্ত্রিপরিষদ সচিব: সদস্য
(৯) সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়: সদস্য
(১০) সচিব, নির্বাচন কমিশন সচিবালয়: সদস্য
(১১) সচিব, অর্থ বিভাগ: সদস্য
(১২) সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ: সদস্য
(১৩) সচিব, স্থানীয় সরকার বিভাগ: সদস্য
(১৪) সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়: সদস্য
(১৫) সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়: সদস্য।
এ কমিটিতে 'সচিব' বলতে সিনিয়র সচিবও অন্তর্ভুক্ত হবেন।
(খ) কমিটির কার্যপরিধি:
(১) 'ফ্যামিলি কার্ড' বাস্তবায়নের একটি উপযুক্ত ডিজাইন প্রণয়ন এবং সুবিধাভোগী নির্বাচন পদ্ধতি প্রণয়ন;
(২) প্রাথমিক পর্যায়ে দেশের ৮টি বিভাগের প্রতিটিতে ১টি করে উপজেলায় 'ফ্যামিলি কার্ড' প্রবর্তনের ব্যবস্থা গ্রহণ;
(৩) নারীদের জন্য বিদ্যমান অন্য কোনো কর্মসূচিকে ভিত্তি হিসাবে ব্যবহার করা যায় কিনা তা পর্যালোচনা;
৪) সুবিধাভোগীদের ডাটাবেজ প্রণয়নের লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র ও National Household Database আন্তঃসংযোগ স্থাপনের মাধ্যমে ডিজিটাল MIS প্রণয়নের সুপারিশ এবং
(৫) আসন্ন ঈদুল ফিতরের পূর্বে 'ফ্যামিলি কার্ড' বিতরণ করার লক্ষ্যে আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন প্রণয়ন।
(গ) কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে।
(ঘ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।
(ঙ) কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।
২। এটি অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে,
স্বাক্ষরিত
(মোঃ হুমায়ুন কবির) অতিরিক্ত সচিব
(কমিটি ও অর্থনৈতিক)




No comments
Your opinion here...