ad

NEIR সেবা নিয়ে প্রতারণা রোধে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা

Views

 


NEIR সেবা নিয়ে প্রতারণা রোধে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা

ঢাকা:
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR)–সংক্রান্ত সেবা গ্রহণের ক্ষেত্রে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সম্প্রতি NEIR সেবার নামে ভুয়া ওয়েবসাইট ও বিভ্রান্তিকর লিংকের মাধ্যমে প্রতারণার অভিযোগ বাড়ায় এ বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে।

বিটিআরসি জানায়, NEIR–সংক্রান্ত সকল সেবা গ্রহণের জন্য শুধুমাত্র কমিশনের নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইট https://neir.btrc.gov.bd ব্যবহার করতে হবে। এর বাইরে কোনো অননুমোদিত (Unauthorised) ওয়েবসাইট বা লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য শেয়ার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিছু অসাধু চক্র বিদেশ থেকে আনীত মোবাইল ফোন নিবন্ধন বা NEIR সেবা প্রদানের নামে সাধারণ জনগণের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে, যা সম্পূর্ণ অবৈধ। NEIR–সংক্রান্ত সকল সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে, এ ক্ষেত্রে কোনো ধরনের ফি বা চার্জ প্রদানের প্রয়োজন নেই।

বিটিআরসি জনগণকে বিভ্রান্তিকর লিংকে ক্লিক করা, অচেনা ওয়েবসাইটে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা অন্যান্য ব্যক্তিগত তথ্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে প্রতারণার শিকার হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ বিজ্ঞপ্তিতে বিটিআরসি আরও জানায়, সঠিক তথ্য ও নিরাপদ সেবা নিশ্চিত করতে নাগরিকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মোবাইল ফোন নিবন্ধন বা NEIR–সংক্রান্ত যেকোনো সেবার ক্ষেত্রে শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহারের জন্য পুনরায় অনুরোধ জানানো হচ্ছে।

জনস্বার্থে—বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC)।

বিজ্ঞপ্তি

"এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, NEIR- সংক্রান্ত সকল সেবা গ্রহণের জন্য শুধুমাত্র বিটিআরসি'র নির্ধারিত ওয়েবসাইট https://neir.btrc.gov.bd/ ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো। অননুমোদিত (unauthorised) কোন ওয়েবসাইট বা লিংকে ব্যক্তিগত তথ্য (private information) শেয়ার করবেন না এবং বিদেশ থেকে আনীত মোবাইল ফোন নিবন্ধন এবং NEIR সংশ্লিষ্ট সেবা গ্রহণের ক্ষেত্রে কোনরুপ চার্জ/ফিস প্রদান করে প্রতারিত হবেন না। বিনামূল্যে NEIR সংশ্লিষ্ট সেবা প্রদান করা হচ্ছে। বিটিআরসি"

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন

প্লট # ই-৫/এ, আগারগাঁও প্রশাসনিক এলাকা শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭।

www.btrc.gov.bd

এনইআইআর (NEIR) সম্পর্কিত বিশেষ বিজ্ঞপ্তি

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,

NEIR-সংক্রান্ত সকল সেবা গ্রহণের জন্য শুধুমাত্র বিটিআরসির নির্ধারিত ওয়েবসাইট https://neir.btrc.gov.bd ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো। অননুমোদিত (Unauthorised) কোনো ওয়েবসাইট বা লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য (Private information) শেয়ার করবেন না এবং বিভ্রান্তিকর কোনো লিংকের মাধ্যমে NEIR সেবা গ্রহণে কোনো রকম ফি প্রদান করবেন না। বিনামূল্যে NEIR-সংক্রান্ত সেবা প্রদান করা হচ্ছে।

জনস্বার্থে- বিটিআরসি





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.