ad

গণভোট ২০২৬: সারাদেশে লিফলেট প্রচারের নির্দেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের

Views



গণভোট ২০২৬: সারাদেশে লিফলেট প্রচারের নির্দেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের

ডেস্ক রিপোর্ট | ঢাকা

আগামী গণভোট ২০২৬ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত লিফলেট সারাদেশে বহুল প্রচারের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ লক্ষ্যে মাঠপর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানসমূহকে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২, মিরপুর, ঢাকা থেকে জারি করা এক স্মারকে এ নির্দেশনা প্রদান করা হয়। স্মারক নম্বর ৩৮.০১.০০০০.১০৭.১৮.০০৩.২২.২৬, তারিখ ২১ পৌষ ১৪৩২ (৫ জানুয়ারি ২০২৫)। এতে স্বাক্ষর করেন সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম

স্মারকে উল্লেখ করা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ০১ জানুয়ারি ২০২৬ তারিখের নির্দেশনার আলোকে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত গণভোট-সংক্রান্ত লিফলেট জনসাধারণের মধ্যে ব্যাপকভাবে প্রচার করা প্রয়োজন। সে লক্ষ্যে মাঠপর্যায়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন-২ অধিশাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা থেকে এ বিষয়ে একটি পৃথক স্মারক জারি করা হয়। স্মারক নম্বর ৩৮.০০.০০০০.০০২.৯৯.০১৪.২৩.০৮, তারিখ ১৭ পৌষ ১৪৩২ (০১ জানুয়ারি ২০২৬)। এতে উপসচিব মোঃ শামছুল আরিফ স্বাক্ষর করেন।

মন্ত্রণালয়ের স্মারকে বলা হয়, গণভোট ২০২৬ বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন হতে প্রাপ্ত লিফলেট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। এসব লিফলেট সারাদেশে বহুল প্রচারের মাধ্যমে জনগণের মাঝে গণভোটের গুরুত্ব ও প্রস্তাবিত সংস্কার বিষয়ক ধারণা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

লিফলেটে যেসব বিষয় তুলে ধরা হয়েছে

গণভোট উপলক্ষে প্রণীত লিফলেটে বলা হয়েছে—
“গণভোট ২০২৬ সংসদ নির্বাচন: দেশের চাবি আপনার হাতে”

লিফলেটে নাগরিকদের উদ্দেশে প্রশ্ন রাখা হয়েছে—
আপনি কি এমন বাংলাদেশ চান, যেখানে—

  1. তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে

  2. সরকার ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না

  3. সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু থাকবে

  4. বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হবেন

  5. কেউ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না

  6. সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি পাবে

  7. ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় সংসদের উচ্চকক্ষ গঠিত হবে

  8. বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে

  9. নাগরিকের মৌলিক অধিকার, যেমন অবাধ ইন্টারনেট সেবা প্রাপ্তির অধিকার, সম্প্রসারিত হবে

  10. দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না

  11. রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য নিশ্চিত হবে

লিফলেটে আরও উল্লেখ করা হয়, এসব বিষয়ে বিস্তারিত জানতে www.gonovote.gov.bd এবং www.gonovote.bd ওয়েবসাইটে ভিজিট করা যাবে।

লিফলেটের শেষাংশে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে—
“‘হ্যাঁ’ ভোট দিলে ওপরের সবকিছু পাবেন, ‘না’ ভোট দিলে কিছুই পাবেন না। মনে রাখবেন, পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে।”

উল্লেখ্য, এ জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করছে প্রধান উপদেষ্টার কার্যালয়, ঢাকা

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

www.dpe.gov.bd

স্মারক নম্বর-৩৮.০১.০০০০.১০৭.১৮.০০৩.২২.২৬

তারিখ: ২১ পৌষ ১৪৩২ ৫ জানুয়ারি ২০২৫

বিষয়: বাংলাদেশ নির্বাচন কমিশন হতে প্রাপ্ত গণভোট ২০২৬ উপলক্ষ্যে লিফলেট প্রচার।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ০১ জানুয়ারি ২০২৫ তারিখের ৩৮.০০.০০০০.০০২.৯৯.০১৪.২৩.০৮ নম্বর স্মারকে গণভোট ২০২৬ বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম উপলক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন হতে প্রাপ্ত লিফলেট বহুল প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংযুক্ত: বর্ণনা মোতাবেক ২ ফর্দ

স্বাক্ষরিত

মোহাম্মদ নজরুল ইসলাম

সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রশাসন-২ অধিশাখা

 বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

www.mopme.gov.bd

নম্বর: ৩৮.০০.০০০০.০০২.৯৯.০১৪.২৩.০৮

তারিখঃ ১৭ পৌষ ১৪৩২ ০১ জানুয়ারি ২০২৬

বিষয়ঃ বাংলাদেশ নির্বাচন কমিশন হতে প্রাপ্ত গণভোট ২০২৬ উপলক্ষ্যে লিফলেট প্রচার।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গণভোট ২০২৬ বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম উপলক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন হতে প্রাপ্ত লিফলেট বহুল প্রচারের জন্য এ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।

০২। এমতাবস্থায়, গণভোট ২০২৬ বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম উপলক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন হতে প্রাপ্ত লিফলেট বহুল প্রচারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

(মোঃ শামছুল আরিফ) 

উপসচিব

লিফলেটঃ

গণভোট ২০২৬ সংসদ নির্বাচন 

দেশের চাবি আপনার হাতে

আপনি কি এমন বাংলাদেশ চান, যেখানে-

👉তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে।

👉 সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না।

👉 সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে।

👉 বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহের সভাপতি নির্বাচিত হবেন।

👉কেউ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।

👉 সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়বে।

👉 ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে।

👉 দেশের বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে।

👉 আপনার মৌলিক অধিকারের সংখ্যা (যেমন অবাধে ইন্টারনেট সেবা প্রাপ্তির অধিকার) বাড়বে।

👉দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না।

👉রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে।

আরও বিস্তারিত জানতে ভিজিট করুন:

www.gonovote.gov.bd এবং www.gonovote.bd

'হ্যাঁ' ভোট দিলে ওপরের সবকিছু পাবেন। 'না' ভোট দিলে কিছুই পাবেন না।

মনে রাখবেন,, পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে।

প্রচারে: গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম, প্রধান উপদেষ্টার কার্যালয়, ঢাকা।




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.