ad

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দালাল ও গুজব থেকে সতর্ক থাকার আহ্বান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের

Views

 


সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দালাল ও গুজব থেকে সতর্ক থাকার আহ্বান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের

ঢাকা, ৬ জানুয়ারি ২০২৬:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা ঘিরে দালাল, প্রতারক চক্র ও প্রশ্নপত্র ফাঁসের গুজব থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে মঙ্গলবার (৬ জানুয়ারি) একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি ২০২৬, শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরীক্ষাকেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, শিক্ষক নিয়োগ কার্যক্রম নিয়োগ বিধি অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করা হয়। পরীক্ষার্থীদের রোল নম্বর নির্ধারণ, আসন বিন্যাস, প্রশ্নপত্র মুদ্রণ ও প্রেরণ, উত্তরপত্র মূল্যায়ন এবং ফলাফল প্রস্তুত—সব কার্যক্রমই আধুনিক সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়। ফলে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপের সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে সতর্ক করে বলা হয়েছে, দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে পড়ে কেউ যেন কোনো প্রকার অর্থ লেনদেন না করেন। কেউ যদি অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রস্তাব দেয়, তাহলে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করা অথবা থানা কিংবা সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর প্রচারণায় কান না দেওয়ার জন্য পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো: শামসুজ্জামান স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের লক্ষ্য একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা। এ লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

নম্বর: ৩৮.০১.০০০০.১৪৩.১১.০১০.২৫-০৯

তারিখঃ ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ০৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আগামী ০৯ জানুয়ারি ২০২৬ তারিখ রোজ শুক্রবার বেলা ০৩:০০ ঘটিকা হতে ০৪:৩০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রম নিয়োগ বিধি অনুসরণপূর্বক সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হয়। নিয়োগ পরীক্ষার্থীদের রোল নম্বর, আসন বিন্যাস, প্রশ্নপত্র প্রেরণ ও মুদ্রণ, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রস্তুতসহ যাবতীয় কাজ সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করা হয়। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এক্ষেত্রে কারও কোন ধরনের অবৈধ হস্তক্ষেপের সুযোগ নেই। এমতাবস্থায়, দালাল বা প্রতারক চক্রের দ্বারা প্রলুব্ধ হয়ে কোন প্রকার অর্থ লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। কেউ অর্থের বিনিময়ে চাকরি দেয়ার প্রলোভন দেখালে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করা অথবা থানা বা গোয়েন্দা সংস্থাকে অবহিত করা সমীচীন হবে। প্রশ্নপত্র ফাঁসের গুজব বা সোস্যাল মিডিয়ার কোনরূপ প্রচারণায় বিভ্রান্ত না হবার জন্য অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

(আবু নূর মো: শামসুজ্জামান)

 মহাপরিচালক



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.