ডিপিএড প্রোগ্রামের ভর্তি সময়সীমা বাড়ল, ক্লাস শুরু ৭ জানুয়ারি
ডিপিএড প্রোগ্রামের ভর্তি সময়সীমা বাড়ল, ক্লাস শুরু ৭ জানুয়ারি
ময়মনসিংহ | প্রতিনিধি
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর অধিভুক্ত ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) বোর্ডের আওতায় দেশের ১২টি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই)-এ জানুয়ারি ২০২৬ সেশনে চালু হওয়া ডিপিএড প্রোগ্রামের ভর্তি কার্যক্রমের সময়সীমা বাড়ানো হয়েছে।
নেপ সূত্রে জানা যায়, গত ০১ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে ডিপিএড প্রোগ্রামের ভর্তি কার্যক্রম শুরু হয়। ভর্তি কার্যক্রম সুষ্ঠু ও সম্পূর্ণভাবে শেষ করার লক্ষ্যে এবং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ১২টি পিটিআই-এ ভর্তির সময়সীমা আগামী ১১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
এ ছাড়া, ঢাকা পিটিআই-এ আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি কার্যক্রম ১২ জানুয়ারি ২০২৬ তারিখ হতে শুরু করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ডিপিএড কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ও শ্রেণি কার্যক্রম শুরু হবে ৭ জানুয়ারি ২০২৬। এ উপলক্ষে সংশ্লিষ্ট সকল পিটিআইকে প্রয়োজনীয় প্রস্তুতি যথাযথভাবে গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির উপপরিচালক (মূল্যায়ন) এ কে এম মনিরুল হাসান স্বাক্ষরিত স্মারক নং-৩৮.০৪.০০০০.৪১৮.১৯.১৫৩.২৫-২৩৮ (তারিখ: ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ / ০৬ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ) এ নির্দেশনাগুলো জানানো হয়।
উল্লেখ্য, ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রোগ্রামটি প্রাথমিক শিক্ষকদের পেশাগত দক্ষতা ও মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভর্তির সময়সীমা বাড়ানোয় আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)
ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) বোর্ড
ময়মনসিংহ
ওয়েবসাইট: www.nape.gov.bd
স্মারক নং-৩৮.০৪.০০০০.৪১৮.১৯.১৫৩.২৫-২৩৮
তারিখ: ২২ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ ০৬ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ
বিষয়: জানুয়ারি ২০২৬ হতে দেশের ১২টি পিটিআইতে চালু হওয়া ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন
(ডিপিএড) প্রোগ্রামের ভর্তির সময়সীমা বর্ধিতকরণ প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ০১ জানুয়ারি ২০২৬ তারিখ হতে দেশের ১২টি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই)-এ ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রোগ্রামের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।
ভর্তি কার্যক্রমটি সুষ্ঠু ও সম্পূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এবং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে, সংশ্লিষ্ট ১২টি পিটিআই-এ ডিপিএড প্রোগ্রামের ভর্তি কার্যক্রমের সময়সীমা নির্দেশক্রমে আগামী ১১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বর্ধিত করা হলো। ঢাকা পিটিআই-এ আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা হতে ভর্তি কার্যক্রম আগামী ১২ জানুয়ারি ২০২৬ তারিখ হতে শুরু করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য যে, আগামী ০৭ জানুয়ারি ২০২৬ তারিখে উক্ত কোর্সের উদ্বোধন হবে এবং শ্রেণি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংশ্লিষ্ট পিটিআইসমূহকে প্রয়োজনীয় প্রস্তুতি যথাযথভাবে গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
এ কে এম মনিরুল হাসান
উপপরিচালক (মূল্যায়ন)



No comments
Your opinion here...