ad

২০২৬ সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিক শিক্ষকদের মাঝে লিফলেট বিতরণের নির্দেশ

Views



২০২৬ সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিক শিক্ষকদের মাঝে লিফলেট বিতরণের নির্দেশ

প্রতিবেদন:
২০২৬ সালের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষকদের মাঝে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। “গণভোটে ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে” শীর্ষক একটি লিফলেট দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে জারি করা এক সরকারি চিঠিতে জানানো হয়, উক্ত লিফলেট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরসমূহে পাঠানো হয়েছে। লিফলেট প্রাপ্তির পর প্রত্যেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শিক্ষকের মাঝে তা আবশ্যিকভাবে বিতরণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, লিফলেট বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বিষয়টি উপপরিচালক (সংস্থাপন)কে অবহিত করতে হবে। কর্তৃপক্ষ এই নির্দেশনাকে “অতীব জরুরি” হিসেবে আখ্যায়িত করেছে।

চিঠিটি সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত। এতে বলা হয়, শিক্ষকদের মাধ্যমে ভোটারদের মধ্যে গণভোট ও নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষা খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষকদের সম্পৃক্ত করে সাধারণ মানুষের মধ্যে নির্বাচন ও ভোটাধিকার সম্পর্কে বার্তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

স্মারক নম্বর- ৩৮.০১.০০০০.১০৭.৩০,০০২.২০২১-২০১

তারিখ: ১৩ মাঘ ১৪৩২ ২৭ জানুয়ারি ২০২৬

বিষয়: "গণভোটে ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে" শীর্ষক লিফলেট বিতরণ সংক্রান্ত।

উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, "গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে" শীর্ষক লিফলেট সুন্দরবন কুরিয়ার সার্ভিস মারফত প্রেরণ করা হয়েছে। উক্ত লিফলেট প্রাপ্তীর পর তা তাঁর আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষকের মাঝে আবশ্যিকভাবে বিতরণ করে উপপরিচালক (সংস্থাপন) কে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

বিষয়টি অতীব জরুরি।

স্বাক্ষরিত

'মোহাম্মদ নজরুল ইসলম

সহকারী পরিচালক (সাধাঃপ্রশা:)


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.