ad

খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক: প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পিছিয়ে ৯ জানুয়ারি

Views



খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক: প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পিছিয়ে ৯ জানুয়ারি

ঢাকা:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সরকার। এ উপলক্ষে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মোট তিন দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে আগামী শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ তারিখে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি দেশের অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এদিকে রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচি থাকায় “সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫” এর লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ০২ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরীক্ষাটি পিছিয়ে ০৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) তারিখে অনুষ্ঠিত হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী লিখিত পরীক্ষা সকাল ১০:০০ ঘটিকা থেকে ১১:৩০ ঘটিকা পর্যন্ত পূর্বনির্ধারিত কেন্দ্রসমূহেই অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের যথাসময়ে কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন যুগ্মসচিব ও পরিচালক (পলিসি ও অপারেশন) এ. কে. মোহাম্মদ সামছুল আহসান

উল্লেখ্য, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে সারাদেশে বিপুল সংখ্যক প্রার্থী অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন। পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নতুন সূচি অনুসরণ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

সংবাদ বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তাঁর মৃত্যুতে ৩১ ডিসেম্বর ২০২৫ হতে শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ০৩ দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাতের জন্য আগামী শুক্রবার ০২ জানুয়ারি ২০২৬ বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং অনান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

বর্ণিতাবস্থায়, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচী থাকার কারণে আগামী ০২ জানুয়ারি ২০২৬ তারিখ অনুষ্ঠেয় "সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫” এর লিখিত পরীক্ষা আগামী ০৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সকাল ১০:০০ ঘটিকা হতে ১১:৩০ ঘটিকা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

স্বাক্ষরিত

(এ.কে.মোহম্মদ সামছুল আহসান) 

যুগ্মসচিব পরিচালক (পলিসি ও অপারেশন) 



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.