ad

২০২৬ সালের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাপ্তাহিক ক্লাস রুটিন ও নির্দেশনা প্রকাশ

Views

২০২৬ সালের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাপ্তাহিক ক্লাস রুটিন ও নির্দেশনা প্রকাশ

ময়মনসিংহ:
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ২০২৬ শিক্ষাবর্ষে এক শিফট ও দুই শিফটে পরিচালিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সাপ্তাহিক ক্লাস রুটিন প্রণয়ন সংক্রান্ত বিস্তারিত সাধারণ নির্দেশনা প্রকাশ করেছে। নেপের ওয়েবসাইট (www.nape.gov.bd)–এ প্রকাশিত এ নির্দেশনায় প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক ক্লাস সংখ্যা, মূল্যায়ন পদ্ধতি, সহশিক্ষাক্রমিক কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে রুটিন পরিবর্তনের সুযোগ সম্পর্কে স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

এক শিফটে পরিচালিত বিদ্যালয়

এক শিফটে পরিচালিত বিদ্যালয়ের ক্ষেত্রে ১ম ও ২য় শ্রেণির জন্য বাংলা ও গণিত সপ্তাহে ৫ দিন, ইংরেজি ৪ দিন, ধর্ম শিক্ষা ২ দিন এবং শিল্পকলা ১ দিন নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা, সমন্বিত বিষয় এবং পঠন ও লিখন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম সপ্তাহে নির্দিষ্ট দিনে পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রথম পিরিয়ডের শেষ ১০–১৫ মিনিট শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ এবং পঠন–লিখন দক্ষতা বৃদ্ধির জন্য ব্যবহার করতে বলা হয়েছে।

৩য় থেকে ৫ম শ্রেণির ক্ষেত্রে বাংলা, ইংরেজি ও গণিত সপ্তাহে ৫ দিন পাঠদানের নির্দেশ রয়েছে। বিজ্ঞান, ধর্ম শিক্ষা, বাংলাদেশ ও বিশ্বপরিচয় (বাওবি), শিল্পকলা এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষার জন্য শ্রেণিভেদে পৃথক দিন নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পঠন ও লিখন দক্ষতা উন্নয়ন এবং নিরাময়মূলক কাজ বা এসআরএম কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে।

দুই শিফটে পরিচালিত বিদ্যালয়

দুই শিফটে পরিচালিত বিদ্যালয়ের ১ম ও ২য় শ্রেণির জন্যও বাংলা ও গণিত সপ্তাহে ৫ দিন, ইংরেজি ৪ দিন এবং ধর্ম শিক্ষা ২ দিন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সহশিক্ষাক্রমিক কার্যক্রম, সম্পূরক পঠন সামগ্রী অনুশীলন এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
৩য় থেকে ৫ম শ্রেণিতে বাংলা, ইংরেজি ও গণিত সপ্তাহে ৫ দিন এবং বিজ্ঞান, শিল্পকলা, বাওবি ও ধর্ম শিক্ষার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করা হয়েছে।

সহশিক্ষাক্রমিক ও মূল্যায়ন নির্দেশনা

রুটিনে হাতের লেখা, গল্প বলা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, কুইক-কুইজ, উদ্ভাবনী আইডিয়া, বিজ্ঞান চর্চা, ইংলিশ স্পিকিং, এসআরএম ও কাবিংসহ বিভিন্ন সহশিক্ষাক্রমিক কার্যক্রম অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।
প্রতিটি ধরনের মূল্যায়নের উত্তরপত্র কমপক্ষে এক বছর সংরক্ষণ করতে হবে। তিনটি প্রান্তিক মূল্যায়নের গড় নম্বরই চূড়ান্ত ফলাফল হিসেবে বিবেচিত হবে।

স্থানীয় প্রয়োজন ও বিশেষ ব্যবস্থা

গ্রীষ্মকালীন ও শীতকালীন সময়, ভৌগোলিক অবস্থা বা জরুরি পরিস্থিতি বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে স্থানীয় পর্যায়ে রুটিনে পরিবর্তন আনার সুযোগ রাখা হয়েছে।
এ ছাড়া যেসব বিদ্যালয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী রয়েছে, সেখানে নির্ধারিত সময়ে তাদের মাতৃভাষায় রচিত পাঠ্যবইয়ের বিষয়বস্তু অনুযায়ী পাঠদান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

নেপ কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষে বিদ্যালয়ের মোট কর্মদিবস ও সাপ্তাহিক ক্লাস রুটিন প্রণয়নের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনদের মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীদের শিখন আরও কার্যকর ও ফলপ্রসূ হয়।

 জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)

ময়মনসিংহ

www.nape.gov.bd

এক শিফটে পরিচালিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সাপ্তাহিক ক্লাস রুটিন, ২০২৬

সাধারণ নির্দেশনা (১ম ও ২য় শ্রেনী) 

১. প্রধান শিক্ষকগণ স্ব স্ব বিদ্যালয়ের সুবিধা অনুযায়ী নির্ধারিত বিষয়ের পিরিয়ডে বরাদ্দকৃত সময় ঠিক রেখে রুটিন পরিবর্তন করতে পারবেন।

২. প্রথম পিরিয়ডের শেষ ১০-১৫ মিনিট শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী পঠন ও লিখন দক্ষতা বৃদ্ধি বা শিখন ঘাটতি পূরণের জন্য শ্রেণি কার্যক্রম পরিচালনা করবেন।

৩. ১ম ও ২য় শ্রেণি- বাংলা এবং গণিত- সপ্তাহে ৫ দিন; ধর্ম শিক্ষা সপ্তাহে ২ দিন; ইংরেজি- সপ্তাহে ৪ দিন; শিল্পকলা সপ্তাহে ১দিন।

৪. শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা- সপ্তাহে ১ দিন; সমন্বিত (সা.বি ও প্রা.বি)- সপ্তাহে ১ দিন।

৫. পঠন ও লিখন দক্ষতা উন্নয়ন/সম্পূরক পঠন সামগ্রী অনুশীলন/সহশিক্ষাক্রমিক কার্যক্রম- সপ্তাহে ১ দিন।

৬. রুটিনে বিভিন্ন সহশিক্ষাক্রমিক কার্যক্রম (হাতের লেখা/গল্প বলা/কবিতা আবৃত্তি/চিত্রাংকন/কুইক-কুইজ/উদ্ভাবনী আইডিয়া/বিজ্ঞান/ইংলিশ স্পিকিং/এসআরএম/কাবিং ইত্যাদি)-এর সুযোগ রয়েছে।

৭. গ্রীষ্মকালীন এবং শীতকালীন সময় বা ভৌগোলিক অবস্থা বা জরুরি পরিস্থিতি বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগপূর্বক স্থানীয় পর্যায়ে রুটিনে প্রয়োজনীয় পরিবর্তন করা যেতে পারে।

৮. যে কোনো ধরনের মূল্যায়ন কার্যক্রমের উত্তরপত্র ১ বছর সংরক্ষণ করবেন। প্রতিটি প্রান্তিক মূল্যায়ন চলাকালীন প্রধান শিক্ষক সুবিধা অনুযায়ী লিখিত, মৌখিক বা ব্যবহারিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করবেন। প্রতিটি বিষয়ে তিন প্রান্তিকের গড় নম্বর চূড়ান্ত প্রাপ্ত নম্বর হিসেবে বিবেচিত হবে।

৯. বিষয়ভিত্তিক পারদর্শী/দক্ষ/প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক কর্তৃক ১ম-৫ম শ্রেণির সংশ্লিষ্ট বিষয়ে শিখন-শেখানো কার্যক্রম পরিচালনায় অগ্রাধিকার প্রদান করা যেতে পারে, যাতে তিনি (শিক্ষক) শিক্ষার্থীর শিখনের জন্য দায়বদ্ধ থাকেন।

১০. ২০২৬ শিক্ষাবর্ষে বিদ্যালয়ের মোট কর্মদিবস এবং সাপ্তাহিক ক্লাস রুটিন প্রণয়নে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে।

১১. যে সকল বিদ্যালয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রী রয়েছে, সে সকল বিদ্যালয় রুটিনে উল্লিখিত সময়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষায় রচিত পাঠ্যবইয়ের বিষয়বস্তু অনুযায়ী শিখন-শেখানো কার্যক্রম পরিচালনা করবেন।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)

ময়মনসিংহ

www.nape.gov.bd

এক শিফটে পরিচালিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সাপ্তাহিক ক্লাস রুটিন, ২০২৬

সাধারণ নির্দেশনা ( ৩য়-৫ম) 

সাধারণ নির্দেশনা

১. প্রধান শিক্ষকগণ স্ব স্ব বিদ্যালয়ের সুবিধা অনুযায়ী নির্ধারিত বিষয়ের পিরিয়ডে বরাদ্দকৃত সময় ঠিক রেখে রুটিন পরিবর্তন করতে পারবেন।

২. ৩য়, ৪র্থ, ৫ম শ্রেণি- বাংলা, ইংরেজি এবং গণিত- সপ্তাহে ৫ দিন; ধর্ম শিক্ষা ও বাওবি- সপ্তাহে ৩ দিন; বিজ্ঞান- সপ্তাহে ৪ দিন।

৩. ৩য়-৫ম শ্রেণি- শিল্পকলা সপ্তাহে ২ দিন। ৪র্থ শ্রেণি- শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা সপ্তাহে ২ দিন। ৫ম শ্রেণি- শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা সপ্তাহে ১ দিন।

৪. ৩য়, ৪র্থ, ৫ম শ্রেণি- পঠন ও লিখন দক্ষতা উন্নয়ন- সপ্তাহে ১ দিন।

৫. রুটিনে বিভিন্ন সহশিক্ষাক্রমিক কার্যক্রম (হাতের লেখা/গল্প বলা/কবিতা আবৃত্তি/চিত্রাংকন/কুইক-কুইজ/উদ্ভাবনী আইডিয়া/বিজ্ঞান/ইংলিশ স্পিকিং/এসআরএম/কাবিং ইত্যাদি প্রতিযোগিতা) এর সুযোগ রয়েছে।

৬. নিরাময়মূলক কাজ/এসআরএম- সপ্তাহে ২দিন।

৭. প্রধান শিক্ষক সুবিধাজনক সময়ে স্টাফ মিটিং আয়োজন করবেন। প্রতিটি প্রান্তিক মূল্যায়ন চলাকালীন প্রধান শিক্ষক সুবিধা অনুযায়ী লিখিত, মৌখিক বা ব্যবহারিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করবেন।

৮. গ্রীষ্মকালীন এবং শীতকালীন সময় বা ভৌগোলিক অবস্থা বা জরুরি পরিস্থিতি বিবেচনা করে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগপূর্বক স্থানীয় পর্যায়ে রুটিনে প্রয়োজনীয় পরিবর্তন করা যেতে পারে।

৯. যে কোনো ধরনের মূল্যায়ন কার্যক্রমের উত্তরপত্র ১ বছর সংরক্ষণ করতে হবে। প্রতিটি বিষয়ে তিন প্রান্তিকের গড় নম্বর চূড়ান্ত প্রাপ্ত নম্বর হিসেবে বিবেচিত হবে।

১০. বিষয়ভিত্তিক পারদর্শী/দক্ষ/প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক কর্তৃক ১ম-৫ম শ্রেণির সংশ্লিষ্ট বিষয়ে শিখন-শেখানো কার্যক্রম পরিচালনায় অগ্রাধিকার প্রদান করা যেতে পারে, যাতে তিনি (শিক্ষক) শিক্ষার্থীর শিখনের জন্য দায়বদ্ধ থাকেন।

১১. ২০২৬ শিক্ষাবর্ষে বিদ্যালয়ের মোট কর্মদিবস এবং সাপ্তাহিক ক্লাস রুটিন প্রণয়নে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে।

১২. যে সকল বিদ্যালয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রী রয়েছে, সে সকল বিদ্যালয় রুটিনে উল্লিখিত সময়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষায় (৩য় শ্রেণি) রচিত পাঠ্যবইয়ের বিষয়বস্তু অনুযায়ী শিখন-শেখানো কার্যক্রম পরিচালনা করবেন।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)

ময়মনসিংহ

www.nape.gov.bd

দুই শিফটে পরিচালিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সাপ্তাহিক ক্লাস রুটিন, ২০২৬

সাধারণ নির্দেশনা (১ম-২য় শ্রেণি)

১. প্রধান শিক্ষকগণ স্ব স্ব বিদ্যালয়ের সুবিধা অনুযায়ী নির্ধারিত বিষয়ের পিরিয়ডে বরাদ্দকৃত সময় ঠিক রেখে রুটিন পরিবর্তন করতে পারবেন।

২. প্রথম পিরিয়ডের শেষ ১০-১৫ মিনিট শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী পঠন ও লিখন দক্ষতা বৃদ্ধি বা শিখন ঘাটতি পূরণের জন্য শ্রেণি কার্যক্রম পরিচালনা করবেন।

৩. ১ম ও ২য় শ্রেণি- বাংলা এবং গণিত- সপ্তাহে ৫দিন; ধর্ম শিক্ষা সপ্তাহে ২দিন; ইংরেজি- সপ্তাহে ৪দিন; শিল্পকলা সপ্তাহে ১দিন।

৪. ১ম ও ২য় শ্রেণি- শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা- সপ্তাহে ১দিন; সমন্বিত (সা.বি ও প্রা.বি)- সপ্তাহে ১ দিন।

৫. ১ম ও ২য় শ্রেণি- সহশিক্ষাক্রমিক কার্যক্রম/পঠন ও লিখন দক্ষতা উন্নয়ন/সম্পূরক পঠন সামগ্রী অনুশীলন সপ্তাহে ১দিন।

৬. রুটিনে বিভিন্ন সহশিক্ষাক্রমিক কার্যক্রম (হাতের লেখা/গল্প বলা/কবিতা আবৃত্তি/চিত্রাংকন/কুইক-কুইজ/উদ্ভাবনী আইডিয়া/বিজ্ঞান/ইংলিশ স্পিকিং/এসআরএম/কাবিং ইত্যাদি)-এর সুযোগ রয়েছে।

৭. গ্রীষ্মকালীন এবং শীতকালীন সময় বা ভৌগোলিক অবস্থা বা জরুরি পরিস্থিতি বিবেচনা করে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগপূর্বক স্থানীয় পর্যায়ে রুটিনে প্রয়োজনীয় পরিবর্তন করা যেতে পারে।

৮. যেকোনো ধরনের মূল্যায়ন কার্যক্রমের উত্তরপত্র ১ বছর সংরক্ষণ করবেন। প্রতিটি প্রান্তিক মূল্যায়ন চলাকালীন প্রধান শিক্ষক সুবিধা অনুযায়ী লিখিত, মৌখিক বা ব্যবহারিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করবেন। প্রতিটি বিষয়ে তিন প্রান্তিকের গড় নম্বর চূড়ান্ত প্রাপ্ত নম্বর হিসেবে বিবেচিত হবে।

৯. প্রধান শিক্ষক সুবিধাজনক সময়ে স্টাফ মিটিং আয়োজন করবেন।

১০. বিষয়ভিত্তিক পারদর্শী/দক্ষ/প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক কর্তৃক ১ম-৫ম শ্রেণির সংশ্লিষ্ট বিষয়ে শিখন-শেখানো কার্যক্রম পরিচালনায় অগ্রাধিকার প্রদান করা যেতে পারে, যাতে তিনি (শিক্ষক) শিক্ষার্থীর শিখনের জন্য দায়বদ্ধ থাকেন।

১১. ২০২৬ শিক্ষাবর্ষে বিদ্যালয়ের মোট কর্মদিবস এবং সাপ্তাহিক ক্লাস রুটিন প্রণয়নে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে।

১২. যে সকল বিদ্যালয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রী রয়েছে, সে সকল বিদ্যালয় রুটিনে উল্লিখিত সময়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষায় রচিত পাঠ্যবইয়ের বিষয়বস্তু অনুযায়ী শিখন-শেখানো কার্যক্রম পরিচালনা করবেন।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)

ময়মনসিংহ

www.nape.gov.bd

দুই শিফটে পরিচালিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সাপ্তাহিক ক্লাস রুটিন, ২০২৬

সাধারণ নির্দেশনা (৩য়-৫ম) 

১. প্রধান শিক্ষকগণ স্ব স্ব বিদ্যালয়ের সুবিধা অনুযায়ী নির্ধারিত বিষয়ের পিরিয়ডে বরাদ্দকৃত সময় ঠিক রেখে রুটিন পরিবর্তন করতে পারবেন।

২. প্রথম পিরিয়ডের শেষ ১০-১৫ মিনিট শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী পঠন ও লিখন দক্ষতা বৃদ্ধি বা শিখন ঘাটতি পূরণের জন্য শ্রেণি কার্যক্রম পরিচালনা করবেন।

৩. ৩য়-৫ম শ্রেণি- বাংলা এবং গণিত- সপ্তাহে ৫ দিন; ৩য়-৫ম শ্রেণি-ইংরেজি- সপ্তাহে ৫ দিন; ৩য়-৫ম শ্রেণি-শিল্পকলা সপ্তাহে ১ দিন।

৪. ৩য়-৫ম শ্রেণি- শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা- সপ্তাহে ১ দিন; বিজ্ঞান সপ্তাহে ৩ দিন; বাওবি এবং ধর্ম- সপ্তাহে ২ দিন।

৫. পঠন ও লিখন দক্ষতা উন্নয়ন/সম্পূরক পঠন সামগ্রী অনুশীলন/সহশিক্ষাক্রমিক কার্যক্রম- সপ্তাহে ১দিন।

৬. রুটিনে বিভিন্ন সহশিক্ষাক্রমিক কার্যক্রম (হাতের লেখা/গল্প বলা/কবিতা আবৃত্তি/চিত্রাংকন/কুইক-কুইজ/উদ্ভাবনী আইডিয়া/বিজ্ঞান/ইংলিশ স্পিকিং/এসআরএম/কাবিং ইত্যাদি)-এর সুযোগ রয়েছে।

৭. প্রধান শিক্ষক সুবিধাজনক সময়ে স্টাফ মিটিং আয়োজন করবেন।

৮. গ্রীষ্মকালীন এবং শীতকালীন সময় বা ভৌগোলিক অবস্থা বা জরুরি পরিস্থিতি বিবেচনা করে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগপূর্বক স্থানীয় পর্যায়ে রুটিনে প্রয়োজনীয় পরিবর্তন করা যেতে পারে।

৯. যে কোনো ধরনের মূল্যায়ন কার্যক্রমের উত্তরপত্র ১ বছর সংরক্ষণ করতে হবে। প্রতিটি প্রান্তিক মূল্যায়ন চলাকালীন প্রধান শিক্ষক সুবিধা অনুযায়ী লিখিত, মৌখিক বা ব্যবহারিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করবেন। প্রতিটি বিষয়ে তিন প্রান্তিকের গড় নম্বর চূড়ান্ত প্রাপ্ত নম্বর হিসেবে বিবেচিত হবে।

১০. বিষয়ভিত্তিক পারদর্শী/দক্ষ/প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক কর্তৃক ১ম-৫ম শ্রেণির সংশ্লিষ্ট বিষয়ে শিখন-শেখানো কার্যক্রম পরিচালনায় অগ্রাধিকার প্রদান করা যেতে পারে, যাতে তিনি (শিক্ষক) শিক্ষার্থীর শিখনের জন্য দায়বদ্ধ থাকেন।

১১. ২০২৬ শিক্ষাবর্ষে বিদ্যালয়ের মোট কর্মদিবস এবং সাপ্তাহিক ক্লাস রুটিন প্রণয়নে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে।

১২. যে সকল বিদ্যালয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রী রয়েছে, সে সকল বিদ্যালয় রুটিনে উল্লিখিত সময়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষায় রচিত পাঠ্যবইয়ের (৩য় শ্রেণি) বিষয়বস্তু অনুযায়ী শিখন-শেখানো কার্যক্রম পরিচালনা করবেন।

PDF Download 

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.