৬৪ জেলায় মন্ত্রী-হুইপদের তদারকি দায়িত্ব, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের নির্দেশ
৬৪ জেলায় মন্ত্রী-হুইপদের তদারকি দায়িত্ব, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ২৮ আগস্ট ২০২৬
দেশের বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের মধ্যে বণ্টন করেছে সরকার।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রকাশিত এক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ এ দায়িত্ব বণ্টন করে। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির স্বাক্ষর রয়েছে।
কেন এই দায়িত্ব বণ্টন
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় উন্নয়নের বরাদ্দ কাগজে-কলমে থাকলেও ব্যাপক দুর্নীতির মাধ্যমে অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে। লুটপাটের অর্থের একটি অংশ বিদেশে পাচার এবং অপর অংশ দেশের অভ্যন্তরে মাদকসহ সামাজিক অবক্ষয়, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কাজে ব্যবহারের বিষয়টি সরকার গভীর উদ্বেগের সঙ্গে বিবেচনা করছে।
সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি নির্মূল নিশ্চিত করার কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
এতে আরও বলা হয়, উন্নয়ন, দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা ও জাতীয় নিরাপত্তাসহ রাষ্ট্র পরিচালনার কার্যাবলির জন্য সরকার মন্ত্রিপরিষদের মাধ্যমে জাতীয় সংসদ ও জনগণের কাছে সমষ্টিগতভাবে দায়বদ্ধ।
সংবিধান ও Rules of Business-এর ভিত্তি
দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে সংবিধানের ৫৫(২) অনুচ্ছেদ এবং Rules of Business-এর সংশ্লিষ্ট বিধানের কথা উল্লেখ করা হয়েছে। সংবিধানের ৫৫(২) অনুযায়ী, প্রধানমন্ত্রীর কর্তৃত্বে সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করা হয়।
প্রজ্ঞাপনে Rules of Business-এর Chapter V-এর Rule 33-এর কথাও উল্লেখ করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী প্রয়োজন মনে করলে নির্দিষ্ট ক্ষেত্রে Rules থেকে Departure-এর অনুমতি বা মঞ্জুরি দিতে পারেন।
এ ছাড়া Rules of Business-এর Chapter 1-4-এর Rule 4(ii), Chapter 2-এর Rule 16(ix)(e) ও Rule 16(xii) অনুযায়ী বিষয়টি মন্ত্রিসভায় বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
কোন মন্ত্রী কোন জেলার দায়িত্ব পেলেন
প্রজ্ঞাপনে মোট ৩২টি জেলার দায়িত্ব বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের মধ্যে বণ্টন করা হয়েছে।
ইকবাল হাসান মাহমুদ — রাজশাহী ও নাটোর
ডা. আবু জাফর মোঃ জাহিদ হোসেন — লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়
আব্দুল আউয়াল মিন্টু — লক্ষ্মীপুর
নিতাই রায় চৌধুরী — চুয়াডাঙ্গা
খন্দকার আবদুল মুক্তাদির — হবিগঞ্জ
আরিফুল হক চৌধুরী — মৌলভীবাজার
মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি — চট্টগ্রাম
এম রশিদুজ্জামান মিল্লাত — শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা
আসাদুল হাবিব দুলু — ঠাকুরগাঁও ও দিনাজপুর
মোঃ আসাদুজ্জামান — খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট
জাকারিয়া তাহের — ফেনী ও নোয়াখালী
সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল — মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ
সাচিং প্রু — কক্সবাজার
মোঃ শরীফুল আলম — টাঙ্গাইল ও নরসিংদী
শামা ওবায়েদ ইসলাম — মাদারীপুর ও শরীয়তপুর
অনিন্দ্য ইসলাম অমিত — মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ
আব্দুল বারী — বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ
সুলতান সালাউদ্দিন টুকু — ঢাকা
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন — খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি
হাবিবুর রশিদ — গাজীপুর ও নারায়ণগঞ্জ
মোঃ রাজীব আহসান — বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর
মীর শাহে আলম — রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম
ফারজানা শারমিন — সিরাজগঞ্জ ও পাবনা
শেখ ফরিদুল ইসলাম — যশোর, মাগুরা ও নড়াইল
ইয়াসের খান চৌধুরী — জামালপুর ও কিশোরগঞ্জ
আহমেদ সোহেল মঞ্জুর — বরিশাল, ভোলা ও ঝালকাঠি
মোহাম্মদ শামীম কায়সার — জয়পুরহাট ও নওগাঁ
আলহাজ্ব মোঃ জি কে গউস — সিলেট ও সুনামগঞ্জ
মিয়া নুরুদ্দিন আহম্মেদ — রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ
এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) — ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর
দায়িত্বের আওতায় থাকবে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ
প্রজ্ঞাপনের ২.১ ধারায় দায়িত্বপ্রাপ্তদের কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে। এর আওতায় রয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমন।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার সুযোগও থাকবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের।
উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিও তদারকি
আইনশৃঙ্খলার পাশাপাশি সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি ও পরামর্শ দেওয়ার দায়িত্বও তাঁদের ওপর থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্তরা প্রয়োজনবোধে সংশ্লিষ্ট জেলার জেলা পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন সভায় অংশ নিতে এবং পরামর্শ দিতে পারবেন।
স্থানীয় সরকারের আইনগত ক্ষমতা বহাল থাকবে
দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং অন্যান্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সংস্থার আইনগত ক্ষমতা খর্ব করা হবে না বলেও প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে।
সরকারের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর সাংবিধানিক ক্ষমতা ও Rules of Business-এর বিধান অনুসরণ করেই মন্ত্রিসভার সিদ্ধান্তের আলোকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
অবিলম্বে কার্যকর
মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ দায়িত্ব বণ্টনের আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণের পাশাপাশি সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে তদারকি, সমন্বয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।
বাংলাদেশ গেজেট
অতিরিক্ত সংখ্যা
কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত
বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মন্ত্রিপরিষদ বিভাগ
মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা
www.cabinet.gov.bd
প্রজ্ঞাপন
তারিখ: ১২ ভাদ্র ১৪৩৩/২৭ আগস্ট ২০২৬
নম্বর: ০৪,০০,০০০০,০০০,৫১২,৯৯,০০০২.২৬.২৮৪ যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর গঠিত সরকারের মন্ত্রিপরিষদ গভীর উদ্বেগের সাথে দীর্ঘদিন ধরে লক্ষ্য করছে যে, বিগত ফ্যাসিস্ট আমলে দেশের বিভিন্ন জেলায় উন্নয়নের বরাদ্দ কাগজে-কলমে লেখা থাকলেও ব্যাপক দুর্নীতির মাধ্যমে লুটপাট সংগঠিত হয়েছে এবং এ সকল লুটপাটের অর্থের একাংশ বিদেশে পাচার করা হয়েছে যা জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে এবং লুটপাটের অর্থের অন্য অংশ দেশের অভ্যন্তরে মাদকসহ সামাজিক অবক্ষয়, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কাজে ব্যবহৃত হয়েছে, যা রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর; এবং
যেহেতু, সরকার তথা মন্ত্রিপরিষদ দেশে উন্নয়ন, দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং জাতীয় নিরাপত্তাসহ রাষ্ট্র পরিচালনার সকল কার্যাবলির জন্য সমষ্টিগতভাবে জাতীয় সংসদ ও জনগণের নিকট দায়বদ্ধ; এবং
যেহেতু, টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি নির্মূল নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক জরুরি কর্মসূচি; এবং
যেহেতু, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৫ (২) অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা আছে যে, প্রধানমন্ত্রী কর্তৃক বা তাঁহার কর্তৃত্বে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে; এবং
যেহেতু, Rules of Business-এর Chapter v-এর Rule 33-অনুযায়ী প্রধানমন্ত্রী প্রয়োজন মনে করলে, যে-কোনো ক্ষেত্রে বা ক্ষেত্রসমূহে এই Rules থেকে বিচ্যুতির (Departure) অনুমতি দিতে বা তা মঞ্জুর করতে পারেন; এবং
যেহেতু, Rules of Business-এ Chapter 1-4 Rule 4 (ii) এবং Chapter 2-এর Rule 16(ix)(e) এবং Rule 16 (xii)- অনুযায়ী উল্লিখিত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে মন্ত্রিসভায় আলোচিত হয়েছে এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছে; এবং
যেহেতু, মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত রিট পিটিশন মামলা নং ৩৫১২/২০০৩-এর রায়ের মর্মমতে এ ধরনের দায়িত্ব বণ্টন সরকারের এখতিয়ারের মধ্যেই পড়ে;
সেহেতু, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ এবং অন্যান্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সংস্থার আইনগত ক্ষমতা খর্ব না করে সংবিধান প্রদত্ত প্রধানমন্ত্রীর উল্লিখিত ক্ষমতা এবং Rules of Business-এর বিধান অনুসরণপূর্বক মন্ত্রিসভার উল্লিখিত সিদ্ধান্তের আলোকে, সরকার নিম্নবর্ণিত মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপগণকে নিম্নলিখিত জেলা/জেলাসমূহের আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয়ের দায়িত্ব প্রদান করল:
মিক
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী/জাতীয় সংসদের হুইপ ও জেলাঃ
জনাব ইকবাল হাসান মাহমুদ
রাজশাহী, নাটোর
ডাঃ আবু জাফর মোঃ জাহিদ হোসেন
লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়
জনাব আব্দুল আউয়াল মিন্টু
লক্ষ্মীপুর
জনাব নিতাই রায় চৌধুরী
চুয়াডাঙ্গা
খন্দকার আবদুল মুক্তাদির
হবিগঞ্জ
জনাব আরিফুল হক চৌধুরী
মৌলভীবাজার
জনাব মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
চট্টগ্রাম
-জনাব এম রশিদুজ্জামান মিল্লাত
শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা
-জনাব আসাদুল হাবিব দুলু
ঠাকুরগাঁও, দিনাজপুর
জনাব মোঃ আসাদুজ্জামান
খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট
জনাব জাকারিয়া তাহের
ফেনী, নোয়াখালী
জনাব সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল
মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ
জনাব সাচিং প্রু
কক্সবাজার
জনাব মোঃ শরীফুল আলম
টাঙ্গাইল, নরসিংদী
মিজ শামা ওবায়েদ ইসলাম
মাদারীপুর, শরীয়তপুর
জনাব অনিন্দ্য ইসলাম অমিত
মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ
জনাব আব্দুল বারী
বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ
জনাব সুলতান সালাউদ্দিন টুকু
ঢাকা
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি
জনাব হাবিবুর রশিদ
গাজীপুর, নারায়ণগঞ্জ
জনাব মোঃ রাজীব আহসান
বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর
মীর শাহে আলম
রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম
মিজ ফারজানা শারমিন
সিরাজগঞ্জ, পাবনা
শেখ ফরিদুল ইসলাম
যশোর, মাগুরা, নড়াইল
জনাব ইয়াসের খান চৌধুরী
জামালপুর, কিশোরগঞ্জ
জনাব আহমেদ সোহেল মঞ্জুর
বরিশাল, ভোলা, ঝালকাঠি
জনাব মোহাম্মদ শামীম কায়সার
জয়পুরহাট, নওগাঁ
আলহাজ্ব মোঃ জি কে গউস
সিলেট, সুনামগঞ্জ
জনাব মিয়া নুরুদ্দিন আহম্মেদ
রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ
জনাব এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান)
ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর
২। দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হইপগণের কার্যপরিধি নিম্নরূপ:
২.১। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, গুরুতর অপরাধ দমনসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান।
২.২। সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের তদারকি ও পরামর্শ প্রদান।
২.৩। দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপগণ প্রয়োজনবোধে সংশ্লিষ্ট জেলার জেলা পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন সভায় অংশগ্রহণ এবং পরামর্শ প্রদান করতে পারবেন।
৩। জারিকৃত প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে
নাসিমুল গনি
মন্ত্রিপরিষদ সচিব





No comments
Your opinion here...