'নতুন কুঁড়ি স্পোর্টস' ২০২৬-২৭: মাধ্যমিক শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধনে উদ্বুদ্ধ করতে এমপিওভুক্ত ও সকল মাধ্যমিক বিদ্যালয়কে নির্দেশনা
'নতুন কুঁড়ি স্পোর্টস' ২০২৬-২৭: মাধ্যমিক শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধনে উদ্বুদ্ধ করতে এমপিওভুক্ত ও সকল মাধ্যমিক বিদ্যালয়কে নির্দেশনা
ঢাকা, ২২ জুলাই ২০২৬: দেশের ক্রীড়া উন্নয়ন এবং তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে 'নতুন কুঁড়ি স্পোর্টস' ২০২৬-২৭ কর্মসূচি বাস্তবায়নে দেশের সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সম্প্রতি মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে জারি করা স্মারক নং- ৩৭.০২.০০০০.১১২.০৬.০০১.২০/৬৪১ (তারিখ: ২০ জুলাই ২০২৬) অনুযায়ী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সেপ্টেম্বর থেকে উপজেলা পর্যায়ে শুরু হবে প্রতিযোগিতা
চিঠিতে বলা হয়েছে, সরকারের ক্রীড়া উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' ২০২৬-২৭ কর্মসূচির আওতায় ১০টি ইভেন্টে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম ১ জুলাই ২০২৬ থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে।
অনলাইন নিবন্ধনের জন্য নির্ধারিত ওয়েবসাইট:
https://notunkurisports.gov.bd/registration.php
১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের অংশগ্রহণে গুরুত্ব
নির্দেশনায় বলা হয়েছে, দেশের মাধ্যমিক বিদ্যালয়ের ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের এই কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের অনলাইন অথবা অফলাইন (অন-স্পট) নিবন্ধনে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে
মাউশির জারি করা নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিম্নোক্ত কার্যক্রম বাস্তবায়নের জন্য বলা হয়েছে—
১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের অনলাইন বা অন-স্পট নিবন্ধনে উদ্বুদ্ধ করা।
প্রতিটি শ্রেণিতে পাঠদানের সময় নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের বিষয়টি অবহিত করা।
বিদ্যালয়ের নোটিশ বোর্ডে এ সংক্রান্ত নির্দেশনা প্রদর্শন করা।
শিক্ষা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে অনুমোদিত ড্রপ-ডাউন ব্যানার টানানো।
প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচির প্রচারণা চালানো।
শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে 'নতুন কুঁড়ি স্পোর্টস' বিষয়ে প্রচার প্রকাশ করা।
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, এ নির্দেশনায় স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলাম।
একই স্মারক ও তারিখে প্রতিস্থাপিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
শারীরিক শিক্ষা বিভাগ বাংলাদেশ, ঢাকা।
www.dshe.gov.bd
স্মারক নং-৩৭.০২.০০০০.১১২.০৬.০০১.২০/৬৪১-
তারিখ: ২০ জুলাই ২০২৬ খ্রি.
বিষয়: 'নতুন কুঁড়ি স্পোর্টস' ২০২৬ কর্মসূচি-তে সহযোগিতা প্রদান।
সূত্র: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় স্মারক নং- ৩৪.০০.০০০০,০০০,০৮০,৯৯.০০১৬.২৬৯ তারিখ: ২৯ জুন ২০২৬খ্রি
সূত্র: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় স্মারক নং-৩৪,০০,০০০০,০০০,০৮০,৯৯,০০১৬,২৬,২৬৭ তারিখ: ২৯.০৬,২০২৬খ্রি,
উল্লিখিত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশে ক্রীড়া উন্নয়নে সরকারের পরিকল্পনার অংশ হিসাবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' ২০২৬-২৭ এর আওতায় ১০টি ইভেন্টের প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে আগামী সেপ্টেম্বর ২০২৬ শুরু হবে। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের কার্যক্রম ০১ জুলাই ২০২৬ হতে ৩১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে। নিম্নোক্ত লিংক ব্যবহার করে 'নতুন কুড়ি স্পোর্টস' ২০২৬-২৭ এ রেজিষ্ট্রেশন করা যাবে।
লিংকঃ- https://notunkurisports.gov.bd/registration.php
নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানগণ নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করবেন;
০১। এই কর্মসূচিটি বাস্তবায়নে মাধ্যমিক বিদ্যালয়ের ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অনলাইন কিংবা অনস্প রেজিস্ট্রেশনের অংশগ্রহণে প্রতিষ্ঠান প্রধানগণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করবেন।
০২।
প্রতি শ্রেণিতে পাঠদানের সময়ে নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের অবহিত করতে হবে।
০৩। নোটিশ বোর্ডে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করতে হবে।
081 শিক্ষা প্রতিষ্ঠানের দর্শনীয় স্থানে অনুমোদিত ড্রপ ডাউন ব্যানার প্রদর্শন করতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করতে হবে।
০৬। সকল শিক্ষা প্রতিষ্ঠানের নিজেস্ব ওয়েবসাইটে 'নতুন কুঁড়ি স্পোর্টস' সম্পর্কে প্রচারণা চালাতে হবে।
উপর্যুক্ত বিষয়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নিদের্শক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
(প্রফেসর মো: শহিদুল ইসলাম)
উপপরিচালক (শারীরিক শিক্ষা)
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা।


No comments
Your opinion here...