ad

সরকারি কর্মচারী হাসপাতালে রেজিস্ট্রেশন: কার জন্য কী কী কাগজপত্র লাগবে? বিস্তারিত জানুন

Views



সরকারি কর্মচারী হাসপাতালে রেজিস্ট্রেশন: কার জন্য কী কী কাগজপত্র লাগবে? বিস্তারিত জানুন

সরকারি কর্মচারী হাসপাতালের রেজিস্ট্রেশন: সরকারি কর্মচারী ও পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

সরকারি কর্মচারী হাসপাতালের চিকিৎসাসেবা গ্রহণের জন্য সরকারি কর্মচারী, তাঁদের পরিবারের সদস্য এবং অন্যান্য নির্ধারিত শ্রেণির সেবাগ্রহীতাদের প্রথমবার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ও নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যথাযথ পরিচয় ও সম্পর্ক প্রমাণের ভিত্তিতেই রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে এবং ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে নিবন্ধন বাতিল বা সংশোধনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

কারা চিকিৎসাসেবা পাবেন

সরকারি কর্মচারী হাসপাতালের সেবাগ্রহীতাদের মধ্যে রয়েছেন—

  1. কর্মরত ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী;

  2. সরকারি কর্মচারীর স্বামী বা স্ত্রী এবং ২৫ বছর বয়স পর্যন্ত অবিবাহিত সন্তান;

  3. সরকারি কর্মচারীর পিতা-মাতা;

  4. সরকারি কর্মচারীর শশুর-শাশুড়ি;

  5. প্রতিবন্ধী বা নির্ভরশীল ভাই-বোন;

  6. বীর মুক্তিযোদ্ধা;

  7. প্রতিবন্ধী ব্যক্তি;

  8. এবং সাধারণ বেসরকারি নাগরিক।

কোন প্রতিষ্ঠানের কর্মচারীরা সরকারি কর্মচারী হিসেবে সেবা পাবেন

নীতিমালা অনুযায়ী নিম্নোক্ত প্রতিষ্ঠানের কর্মচারীরা সরকারি কর্মচারী হিসেবে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন—

  1. সরকারের রাজস্ব খাতভুক্ত সকল বেসামরিক প্রতিষ্ঠান;

  2. সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ।

রেজিস্ট্রেশন পদ্ধতি

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রত্যেক আবেদনকারীকে তাঁর দাবিকৃত ক্যাটাগরি প্রমাণের জন্য নির্ধারিত কর্মকর্তার কাছে প্রয়োজনীয় মূল কাগজপত্র প্রদর্শন বা দাখিল করতে হবে।

সরকারি কর্মচারীর জন্য প্রয়োজনীয় কাগজপত্র

  1. অফিসিয়াল আইডি কার্ড (মূল কপি)

  2. জাতীয় পরিচয়পত্র (এনআইডি) (মূল কপি)

  3. মোবাইল নম্বর

  4. ই-মেইল ঠিকানা (যদি থাকে)

সরকারি কর্মচারীর স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে

  1. সরকারি কর্মচারীর অফিসিয়াল আইডি কার্ড

  2. সরকারি কর্মচারীর এনআইডি

  3. স্বামী/স্ত্রীর এনআইডি

  4. এনআইডিতে স্বামী-স্ত্রীর নাম উল্লেখ না থাকলে সন্তানের জন্মনিবন্ধন বা এনআইডি অথবা নিকাহনামা/কাবিননামা

  5. মোবাইল নম্বর

  6. ই-মেইল (যদি থাকে)

পিতা-মাতার ক্ষেত্রে

  1. সরকারি কর্মচারীর অফিসিয়াল আইডি কার্ড

  2. সরকারি কর্মচারীর এনআইডি

  3. পিতা-মাতার এনআইডি

  4. মোবাইল নম্বর

  5. ই-মেইল (যদি থাকে)

শশুর-শাশুড়ির ক্ষেত্রে

শশুর-শাশুড়ির নিবন্ধনের জন্য সরকারি কর্মচারী ও তাঁর স্বামী বা স্ত্রীর পরিচয়পত্রের পাশাপাশি শশুর-শাশুড়ির এনআইডি, প্রয়োজন অনুযায়ী সন্তানের জন্মনিবন্ধন বা নিকাহনামা এবং যোগাযোগের তথ্য দাখিল করতে হবে।

অবিবাহিত (অনূর্ধ্ব ২৫ বছর) নির্ভরশীল সন্তানের ক্ষেত্রে

  1. সরকারি কর্মচারীর অফিসিয়াল আইডি কার্ড

  2. সরকারি কর্মচারীর এনআইডি

  3. সন্তানের জন্মনিবন্ধন বা এনআইডি

  4. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি করপোরেশনের কাউন্সিলরের প্রত্যয়নপত্র (অবিবাহিত ও নির্ভরশীল হওয়ার প্রমাণ হিসেবে)

  5. মোবাইল নম্বর

  6. ই-মেইল (যদি থাকে)

এছাড়া কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবার চিকিৎসাসেবা গ্রহণের সময় নতুন প্রত্যয়নপত্র প্রদর্শন করতে হবে।

নির্ভরশীল ভাই-বোন (অনূর্ধ্ব ১৮ বছর) এর ক্ষেত্রে

  1. সরকারি কর্মচারীর অফিসিয়াল আইডি কার্ড

  2. সরকারি কর্মচারীর এনআইডি

  3. ভাই-বোনের জন্মনিবন্ধন

  4. সরকারি কর্মচারীর ওপর নির্ভরশীল হওয়ার বিষয়ে চেয়ারম্যান বা কাউন্সিলরের প্রত্যয়নপত্র

  5. মোবাইল নম্বর

  6. ই-মেইল (যদি থাকে)

বীর মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও বেসরকারি ব্যক্তিদের জন্য

  1. বীর মুক্তিযোদ্ধা: সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা সনদপত্র।

  2. প্রতিবন্ধী ব্যক্তি: প্রতিবন্ধিতা সনদপত্র।

  3. বেসরকারি ব্যক্তি: জাতীয় পরিচয়পত্র (এনআইডি)।

কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ নির্দেশনা

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী চিকিৎসাসেবা প্রদান করা হবে। নিবন্ধনের সময় অবশ্যই সকল মূল কাগজপত্র সঙ্গে আনতে হবে। ভুল, অসম্পূর্ণ বা মিথ্যা তথ্যের ভিত্তিতে করা যেকোনো রেজিস্ট্রেশন বাতিল অথবা সংশোধনের পূর্ণ ক্ষমতা হাসপাতাল কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই নির্দেশনার ফলে সরকারি কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের নিবন্ধন প্রক্রিয়া আরও স্বচ্ছ, সহজ এবং সুশৃঙ্খল হবে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই প্রস্তুত থাকলে চিকিৎসাসেবা গ্রহণের সময় ভোগান্তিও কমবে।


সরকারি কর্মচারী ও সরকারি কর্মচারীর পরিবারের সদস্য প্রমাণের জন্য প্রথম রেজিস্ট্রেশনের সময় নিন্মোক্ত কাগজপত্র দাখিল করতে হবে-

সরকারি কর্মচারী হাসপাতাল

সাধারণ তথ্য

সেবাগ্রহিতা

👉সরকারি কর্মচারী (কর্মরত/অবসরপ্রাপ্ত) এবং তাঁর পরিবারের সদস্য অর্থাৎ

* স্বামী/স্ত্রী এবং সন্তান (২৫ বছর/অবিবাহিত পর্যন্ত)

* পিতা/মাতা এবং শশুর/শাশুড়ি

* ভাই/বোন (প্রতিবন্ধী/নির্ভরশীল)

👉বীর মুক্তিযোদ্ধা

👉প্রতিবন্ধী ব্যক্তি

👉যে কোন বেসরকারি ব্যক্তি

যে সকল প্রতিষ্ঠানের কর্মচারীগণ সরকারি কর্মচারী হিসাবে

চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেনঃ

👉সরকারের রাজস্ব খাতভুক্ত সকল বেসামরিক প্রতিষ্ঠান

👉সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ।

রেজিস্ট্রেশন পদ্ধতিঃ

আপনার দাবিকৃত ক্যাটাগরি প্রমাণের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নিকট অবশ্যই চাহিত ডকুমেন্টস প্রদর্শন/প্রদান করুন।

👉সরকারি কর্মচারী নিজে হলে-

* অফিসিয়াল আইডি কার্ড (মূল কপি) এবং কর্তৃপক্ষ প্রদত্ত সনদপত্র

* NID কার্ড (মূল কপি)

সরকারি কর্মচারীর পরিবারের সদস্য হলে-

সরকারি কর্মচারীর অফিসিয়াল আইডি কার্ড (মূল কপি)

* সরকারি কর্মচারীর সাথে সম্পর্ক স্থাপন করে এমন তথ্য সম্বলিত

সরকারি দলিল যেমন: NID কার্ড, জন্মনিবন্ধন সনদ, নিকাহ নামা ইত্যাদি।

👉 বীর মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী ব্যক্তির জন্য সংশ্লিষ্ট সনদপত্র।

👉 বেসরকারি ব্যক্তির জন্য এনআইডি কার্ড।

উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত সরকারি কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী হাসপাতালের চিকিৎসাসেবা প্রদান করা হয়।

ভুল অথবা মিথ্যা তথ্যের ভিত্তিতে করা যে কোন রেজিস্ট্রেশন বাতিল অথবা পরিবর্তন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

সরকারি কর্মচারী ও সরকারি কর্মচারীর পরিবারের সদস্য প্রমাণের জন্য প্রথম রেজিস্ট্রেশনের সময় নিন্মোক্ত কাগজপত্র দাখিল করতে হবে- বিস্তারিত

👉সরকারি কর্মচারীদের রেজিস্ট্রেশনের সময়

১। অফিসিয়াল আইডি কার্ড (মূল);

২। এনআইডি কার্ড (মূল);

৩। মোবাইল নম্বর;

৪। ই-মেইল এড্রেস (যদি থাকে)

সরকারি কর্মচারীর স্বামী/স্ত্রী প্রমাণের ক্ষেত্রে-

১। সরকারি কর্মচারীর অফিসিয়াল আইডি কার্ড (মূল);

২। সরকারি কর্মচারীর এনআইডি কার্ড (মূল);

৩। সরকারি কর্মচারীর স্বামী/স্ত্রীর এনআইডি কার্ড (মূল);

৪। সরকারি কর্মচারীর স্বামী/স্ত্রীর এনআইডি কার্ডে স্বামী/স্ত্রীর নাম না থাকলে সন্তানের জন্ম নিবন্ধন সনদ/এনআইডি কার্ড (মূল) অথবা নিকাহনামা (কাবিন নামা)।

৫। স্বামী/স্ত্রীর মোবাইল নম্বর;

৬। ই-মেইল এড্রেস (যদি থাকে)

👉সরকারি কর্মচারীর পিতা-মাতা প্রমাণের ক্ষেত্রে-

১। সরকারি কর্মচারীর অফিসিয়াল আইডি কার্ড (মূল);

২। সরকারি কর্মচারীর এনআইডি কার্ড (মূল);

৩। সরকারি কর্মচারীর পিতা-মাতার এনআইডি কার্ড (মূল);

৪। পিতা-মাতার মোবাইল নম্বর;

৫। ই-মেইল এড্রেস (যদি থাকে)

👉সরকারি কর্মচারীর শশুর- শাশুড়ি প্রমাণের ক্ষেত্রে-

১। সরকারি কর্মচারীর অফিসিয়াল আইডি কার্ড (মূল);

২। সরকারি কর্মচারীর এনআইডি কার্ড (মূল);

৩। সরকারি কর্মচারীর স্বামী/স্ত্রীর এনআইডি কার্ড (মূল);

৪। সরকারি কর্মচারীর শশুর- শাশুড়ি এনআইডি কার্ড (মূল);

৫। সরকারি কর্মচারীর স্বামীর এনআইডি কার্ডে স্ত্রীর নাম না থাকলে অথবা স্ত্রীর এনআইডি কার্ডে স্বামীর নাম না থাকলে সন্তানের জন্ম নিবন্ধন সনদ (মূল);

৬। সরকারি কর্মচারীর স্বামীর এনআইডি কার্ডে স্ত্রীর নাম না থাকলে অথবা স্ত্রীর এনআইডি কার্ডে স্বামীর নাম না থাকলে অথবা সন্তানের জন্ম নিবন্ধন সনদ (মূল) না থাকলে নিকাহনামা/কাবিননামা;

৭। শশুর- শাশুড়ির মোবাইল নম্বর;

৮। ই-মেইল এড্রেস (যদি থাকে)।

👉সরকারি কর্মচারীর অবিবাহিত (অনুর্ধ্ব ২৫ বছর) নির্ভরশীল সন্তান প্রমাণের ক্ষেত্রে-

১। সরকারি কর্মচারীর অফিসিয়াল আইডি কার্ড (মূল);

২। সরকারি কর্মচারীর এনআইডি কার্ড (মূল);

৩। সরকারি কর্মচারীর অবিবাহিত (অনুর্ধ্ব ২৫ বছর) নির্ভরশীল সন্তানের এনআইডি কার্ড/জন্মসনদ (মূল);

৪। অবিবাহিত ও নির্ভরশীল সন্তানের স্বপক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কাউন্সিলর এর নিকট হতে প্রত্যয়নপত্র (বিবাহ বন্ধনে আবদ্ধ হননি মর্মে প্রতি ভিজিটের সময় নতুন প্রত্যয়নপত্র দেখাতে হবে)।

৫। অবিবাহিত ও নির্ভরশীল সন্তানের মোবাইল নম্বর;

৬। ই-মেইল এড্রেস (যদি থাকে)।

👉সরকারি কর্মচারীর নির্ভরশীল ভাইবোন (অনূর্ধ্ব ১৮ বছর) প্রমাণের ক্ষেত্রে-

১। সরকারি কর্মচারীর অফিসিয়াল আইডি কার্ড (মূল);

২। সরকারি কর্মচারীর এনআইডি কার্ড (মূল);

৩। সরকারি কর্মচারীর উপর নির্ভরশীল (অনূর্ধ্ব ১৮ বছর) ভাইবোনদের জন্মসনদ (মূল);

৪। সরকারি কর্মচারীর উপর নির্ভরশীল ভাইবোনদের (অনূর্ধ্ব ১৮ বছর) সরকারি কর্মচারীর উপর নির্ভরশীল মর্মে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কাউন্সিলর এর নিকট হতে প্রত্যয়নপত্র;

৫। মোবাইল নম্বর;

৬। ই-মেইল এড্রেস (যদি থাকে)।






No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.