ad

প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ফ্রি স্কুলড্রেস ও পাটের ব্যাগ

Views

 


প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ফ্রি স্কুলড্রেস ও পাটের ব্যাগ

প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ: প্রথম শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস, পাটের ব্যাগ, জুতা ও মোজা বিতরণ কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। কর্মসূচির আওতায় নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির সকল শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ, এক জোড়া জুতা এবং এক জোড়া মোজা বিতরণ করা হবে।

এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে ১৪ জুন ২০২৬ তারিখে একটি নির্দেশনা জারি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখার উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত পত্রে দেশের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রয়োজনীয় তথ্য পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি উপজেলা থেকে অন্তত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচন করতে হবে। নির্বাচিত বিদ্যালয়ের প্রথম শ্রেণির সকল শিক্ষার্থীকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্ধারিত নতুন ইউনিফর্মের নমুনা অনুযায়ী স্কুলড্রেস এবং পাটের তৈরি স্কুলব্যাগ সরবরাহ করা হবে। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে এক জোড়া জুতা ও এক জোড়া মোজাও দেওয়া হবে।

স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে প্রতিটি উপজেলা থেকে নির্বাচিত বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যা সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী সাত দিনের মধ্যে বিভাগে পাঠাতে হবে। তথ্যের মধ্যে নির্বাচিত বিদ্যালয়ের নাম ও ঠিকানা, ছেলে ও মেয়ে শিক্ষার্থীর সংখ্যা এবং মোট শিক্ষার্থীর সংখ্যা অন্তর্ভুক্ত থাকবে।

নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত ছকে তথ্য প্রস্তুত করে সফট কপি ওয়ার্ড ফাইলে lgdupazila2@lgd.gov.bd ই-মেইল ঠিকানায় পাঠানোর পাশাপাশি হার্ড কপিও স্থানীয় সরকার বিভাগে জমা দিতে হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিদ্যালয়মুখিতা বৃদ্ধি পাবে এবং দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের ওপর শিক্ষা-সম্পর্কিত ব্যয়ের চাপ কমবে। একই সঙ্গে পাটের তৈরি স্কুলব্যাগ ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব পণ্যের ব্যবহারও উৎসাহিত হবে।

সরকারের এ উদ্যোগকে শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

 স্থানীয় সরকার বিভাগ 

উপজেলা-২ শাখা

www.lgd.gov.bd

স্মারক নম্বর: ৪৬.০০.০০০০.০০০.০৪৫.৯৯.০৩৬৩.২৬-১১০০

তারিখ: ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ১৪ জুন ২০২৬

বিষয়: মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন

সূত্র: স্থানীয় সরকার বিভাগের স্মারক নম্বর-৪৬.০০.০০০০.০০০.০৪৫.৯৯.০৩৬৩.২৬-৭১৭; তারিখ: ০৬/০৫/২০২৬।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা প্রদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি উপজেলার কমপক্ষে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর সকল শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্ধারিত নতুন পোষাক ও ব্যাগের নমুনা অনুযায়ী স্কুলড্রেস ও পাটের তৈরি স্কুলব্যাগ বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছিলো।

২। এমতাবস্থায়, তার উপজেলায় বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুল ব্যাগ, ১ জোড়া জুতা ও ১ জোড়া মোজা বিতরণের জন্য নির্বাচিত ০১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর সকল শিক্ষার্থীর তথ্য আগামী ০৭ দিনের নিম্নবর্ণিত ছকে (নিকস ফন্ট) জরুরিভিত্তিতে সফট কপি ওয়ার্ড ফাইলে E-mail: lgdupazila2@lgd.gov.bd ও হার্ড কপি স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ক্রমিক

উপজেলার নাম

নির্বাচিত সরকারি প্রাথমিক

বিদ্যালয়ের নাম ও ঠিকানা

শিক্ষার্থী সংখ্যা

ছেলে

মেয়ে

মোট

মন্তব্য

স্বাক্ষরিত

সুলতানা আক্তার 

উপসচিব। 


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.