ad

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামতে ৬৬ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ

Views

 


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামতে ৬৬ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ

ঢাকা, ৫ মে: দেশের ৪ হাজার ৪৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত ও সংস্কার কাজে ৬৬ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। বরাদ্দকৃত অর্থ ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটের আওতায় “অন্যান্য ভবন ও স্থাপনা” খাত থেকে প্রদান করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিনা আখতারের স্বাক্ষরিত স্মারক নং ৩৮.০১.০০০০.১৫২.০২০.৩৬৪.২০২৫-১৫৩৩ অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের কোড ৩২৫৮১০৮ খাতে বরাদ্দকৃত মোট ২০৪ কোটি টাকা থেকে এই অর্থ ছাড় করা হয়েছে। এ অর্থ উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্ট বিদ্যালয়ের মেরামত ও সংস্কার কাজে ব্যয় করা হবে।

চিঠিতে বলা হয়েছে, বিদ্যালয়গুলোর মেরামত ও সংস্কার কার্যক্রম আগামী ৩০ জুন ২০২৬ সালের মধ্যে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে সরকারের প্রচলিত আর্থিক বিধি-বিধান ও মন্ত্রণালয়ের জারি করা নীতিমালা কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিপিই আরও জানিয়েছে, বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, এলজিইডি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং বিভাগীয় উপপরিচালকদের মাধ্যমে নিবিড় তদারকি করা হবে। কাজের মান বজায় না থাকলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) বিরুদ্ধে দায়-দায়িত্ব আরোপ করা হবে।

চিঠিতে উল্লেখ করা হয়, অডিটের স্বার্থে সব বিল-ভাউচার সংরক্ষণ করতে হবে এবং অব্যয়িত অর্থ আগামী ৩০ জুন ২০২৬ সালের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ব্যয় ও হিসাব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এই বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬

www.dpe.gov.bd

স্মারক নং ৩৮,০১,০০০০.১৫২.০২০.৩৬৪.২০২৫-১৫৩৩

তারিখ: ২৩ বৈশাখ ১৪০০ ০৫ মে ২০১৬

বিদ্যালয়সমূহে ৩২৫৮১০৮ অন্যান্য ভবন ও স্থাপনা' খাতে বরাদ্দকৃত অর্থ হতে ৪৪৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত-সংস্কারের জন্য ৬৬,৯০,০০,০০০/- ছিষট্টি কোটি নব্বই লক্ষ) টাকা বরাদ্দ ও মজুরী প্রদান

১) প্রাথম এর স্মারক নং ৩৮.০০,০০০০.০০৯.০২,০০১.২৩.১৪০, তারিখঃ ২৮ এপ্রিল ২০২৬খ্রিঃ

২) অর্থ বিভাগের স্মারক নং ০৭.১০১.০২০.০৫.২৪০০১,২০২৬-৬/৭৮, তারিখঃ ২৮ এপ্রিল ২০১৬খ্রিঃ।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটের আওতায় ১২৪০২০৯০০০০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ এর কোড ৩৬৫৮১০৮ অন্যান্য ভবন ও স্থাপনা খাতে ব্যাত্মকৃত ২০৪,০০,০০,০০০/- (দুইশত চার কোটি) টাকা হতে সংযুক্ত তালিকা অনুসারে ৪৪৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ ৬৬,৯০,০০,০০০/- (ছিষট্টি কোটি নব্বই লক্ষ্য টাকা নিম্নবর্ণিত শর্তে ব্যয়ের নিমিত্ত বরাদ্দ ও মজুরী তাঁর নিয়ন্ত্রণাধীনে প্রধান করা হলো এবং সংশ্লিষ্ট আয়ন-ব্যায়ন কর্মকর্তাকে (উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার) উক্ত অর্থ উত্তোলন ও বায়ের ক্ষমতা প্রধান করা হলো।

শর্তসমুহঃ

ক) এ অর্থ ব্যয়ে সরকারের সফল আর্থিক বিধি-বিধান ও অনুশাসনাবলী যথাযথভাবে অনুসরণ করতে হবে।

খ) মন্ত্রণালয়ের ২০/০৫/২০১৩ তারিখের ৩৮.০০৬.০২০,০৭,০০,০৪৫.২০০৯-১৩৮ নং স্মারক এবং ২২ মে ২০১৯ তারিখের ৩৮.০০, ০০০০,০০৬,২০,০৪৫.১৯,২৩৩ নং স্যারকে জারীকৃত নীতিমালার আলোকে এবং বিভাজন অনুসরণ ব্যতীত অর্থ ব্যয় করা যাবে না:

গ। এই ব্যয় ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটের আওতায় ১২৪০২০৯০০০০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ এর কোড ৩১৫৮১০৮ অন্যান্য ভবন ও স্থাপনা খাতে বরাদ্দকৃত ২০৪,০০,০০,০০০/- (দুইশত চার কোটি) টাকা হতে মিটানো হবে,

ঘ্য ব্যাট পরিশোধের প্রমানত সংরক্ষন করতে হব্যে ব্যার্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর দায়-দায়িত বর্তাবে।

ঙ।  আগামী ৩০.০৬.২০১৬ তারিখের মধ্যে মেরামত ও সংস্কারের কাজ সমাপ্ত করতে হবে।

চ) নীতিমালার ১১২ট) শর্তের আলোকে ২০২৫ এর মধ্যে অর্থ বরাদ্দ, অর্থ ব্যয়, অব্যয়িত অর্থ উল্লেখপূর্বক ব্যয়িত অর্থের হিসাব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ নিশ্চিত করতে হবে। ব্যর্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর দায়-দায়িত্ব বর্তাবে।

ছ) সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্ষেত্রে মন্ত্রণালয়ের ২০.০৫.২০১৩ তারিখের নীতিমালার ১(৭) শর্ত প্রযোজ্য হবে,

জ) নিবিড় তদারকীর মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সমান্ত করতে হবে। ব্যার্থতায় সংশ্লির উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ও কমিটির (এসএমসি) উপর দায়-দায়িত বর্তাবে;

ঝ) সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা: জেলা প্রাথমিক শিক্ষা অফিসার; উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, এলজিইডি কার্যক্রম তদারকী করবেন:

ঞ) অডিটের প্রয়োজনে সকল বিল-ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করতে হবে;

ট) অব্যয়িত অর্থ ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে সরকারি কোষাগারে জামা দিতে হবে।

২। এ বিষয়ে মহাপরিচালক মহোদয়ের সদয় অনুমোদন রয়েছে।

সংযুক্তির বর্ণনাগ

স্বাক্ষরিত

সেলিনা আখভার 

সহকারী পরিচালক

অর্থ-রাজস্ব অর্থ বিভাগ। 



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.