ad

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: ১৭ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ বাছাই কার্যক্রমের সময়সূচি ঘোষণা

Views


প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: ১৭ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ বাছাই কার্যক্রমের সময়সূচি ঘোষণা

ঢাকা, ৬ মে ২০২৬:
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ নীতিমালা অনুযায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠান ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচনের কার্যক্রম সম্পন্ন করতে মাঠপর্যায়ে প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এ লক্ষ্যে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বাছাই কার্যক্রমের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৬ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। স্মারক নম্বর ৩৮.০১.০০০০.১০৭.২৪০০৩.২৩.(পার্ট-২).৯৩০ এর মাধ্যমে জারি করা এ নির্দেশনায় বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতি বছর ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে শ্রেষ্ঠদের মধ্যে পদক প্রদান করা হয়ে থাকে।

এবার ২০২৬ সালের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাঠপর্যায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ মোট ১৭টি ক্যাটাগরিতে প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠত্ব বাছাই করা হবে।

বাছাই কার্যক্রমের সময়সূচি

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিযোগিতা আয়োজন করতে হবে। সময়সূচি হলো—

  1. উপজেলা/সিটি কর্পোরেশনের আওতাধীন থানা পর্যায়: ১৪ মে থেকে ১৭ মে ২০২৬ পর্যন্ত

  2. জেলা পর্যায়: ১৯ মে থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত

  3. বিভাগীয় পর্যায়: ২৩ মে থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত

ডিপিই জানিয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোডকৃত “প্রাথমিক শিক্ষা পদক প্রদান নীতিমালা-২০২৬” যথাযথভাবে অনুসরণ করে প্রতিযোগিতা আয়োজন করতে হবে।

জাতীয় পর্যায়ের তালিকা পাঠানোর নির্দেশ

অফিস আদেশে আরও বলা হয়, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা এবং সংশ্লিষ্ট মূল্যায়ন ছক বিভাগীয় পর্যায় থেকে আগামী ১ জুন ২০২৬ তারিখের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।

এ সংক্রান্ত হার্ড কপির পাশাপাশি Nikosh Font-এ টাইপ করা সফটকপি adgeneraldpe@gmail.com ইমেইলে প্রেরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠির সঙ্গে “প্রাথমিক শিক্ষা পদক প্রদান নীতিমালা-২০২৬” সংযুক্ত রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
 মিরপুর-২, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd

স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.১০৭,২৪০০৩.২৩.(পার্ট-২), ৯৩০

তারিখ: ২৩ বৈশাখ ১৪৩৩ ০৬ মে ২০২৬

বিষয়: প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ নীতিমালা অনুযায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠান ক্যাটাগরির শ্রেষ্ঠ বাছাই কার্যক্রম সম্পন্নকরণ

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিবছর ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে শ্রেষ্ঠদের মাঝে পদক প্রদান করা হয়। সে উপলক্ষে ২০২৬ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তারাধীন মাঠ পর্যায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ মোট ১৭টি (সতের) ক্যাটাগরীতে প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠত্ব বাছাইয়ের জন্য নিন্মোক্ত সময়সূচি নির্ধারণ করা হয়েছে:

ক) উপজেলা/সিটি কর্পোরেশনের আওতাধীন থানা পর্যায় --- ১৪ মে থেকে ১৭ মে ২০২৬ পর্যন্ত;
খ) জেলা পর্যায় --- ১৯ মে থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত ও
গ) বিভাগীয় পর্যায়--- ২৩ মে থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত

২। এমতাবস্থায়, বর্ণিত সময়সূচি অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopme.gov.bd) আপলোডকৃত প্রাথমিক শিক্ষা পদক প্রদান নীতিমালা-২০২৬ যথাযথভাবে অনুসরণপূর্বক ১৭টি (সতের) ক্যাটাগরীর প্রতিযোগিতা আয়োজনের জন্য অনুরোধ করা হলো।
৩। জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা এবং সংশ্লিষ্ট মূল্যায়ন ছক বিভাগীয় পর্যায় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১ জুন ২০২৬ তারিখের মধ্যে হার্ড কপি ও Nikosh Font এ টাইপকৃত সফটকপি adgeneraldpe@gmail.com ইমেইলে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

সংযুক্তি:
১. প্রাথমিক শিক্ষা পদক প্রদান নীতিমালা-২০২৬

স্বাক্ষরিত
মাহবুবা আইরিন 
পরিচালক (প্রশাসন)


 

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.