সরকারি অফিসে টানা ছুটি: ২৩ ও ২৪ মে খোলা থাকবে কর্মস্থল
সরকারি অফিসে টানা ছুটি: ২৩ ও ২৪ মে খোলা থাকবে কর্মস্থল
ঈদুল আজহায় টানা ৭ দিন সরকারি অফিস বন্ধ
২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস; প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা জারি
ঢাকা, ২১ মে ২০২৬: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত টানা সাত দিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে এর আগে ২৩ মে শনিবার ও ২৪ মে রবিবার সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২১ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোঃ সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত স্মারকে এ তথ্য জানানো হয়।
স্মারকে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার ১৪ মে ২০২৬ তারিখের প্রজ্ঞাপন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২১ মে ২০২৬ তারিখের স্মারকের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, ঈদুল আজহার দীর্ঘ ছুটি সমন্বয়ের লক্ষ্যে আগামী ২৩ মে শনিবার ও ২৪ মে রবিবার অফিস খোলা থাকবে। এরপর ২৫ মে সোমবার থেকে ৩১ মে রবিবার পর্যন্ত সব ধরনের সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট সকল দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে।
সরকারের এ সিদ্ধান্তে এবার ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর-৩৮.০১.০০০০.০০০.১০৭.১৮.০০০৩.২৬. ১০৫৬
তারিখ: ০৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ২১ মে ২০২৬
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার ১৪, ২০২৬ তারিখের ০৫.০০.০০০০.০০০.১৭৩.০৮.০২০.২৫.৪৪ নম্বর প্রজ্ঞাপন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২১ মে ২০২৬ তারিখের ৩৮.০০.০০০০.০০২.৯৯.০০৩.২০২০.১০২১ নম্বর স্মারক মোতাবেক আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা, ২০২৬ উপলক্ষে দেশব্যাপী সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী ২৫ মে, ২০২৬ সোমবার হতে ৩১ মে, ২০২৬ রবিবার পর্যন্ত বন্ধ থাকবে এবং আগামী ২৩ মে, ২০২৬ শনিবার ও ২৪ মে, ২০২৬ রবিবার অফিসমূহ খোলা থাকবে। উক্ত প্রজ্ঞাপনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সংযুক্তি: বর্ণনামোতাবেক
মোঃ সাজ্জাদ হোসেন সহকারী
পরিচালক (সাধারণ প্রশাসন)

.jpg)

No comments
Your opinion here...