পিইডিপি৪-এর আওতায় বিতরণকৃত হাজারো ল্যাপটপ ও প্রজেক্টর মেরামতে উদ্যোগ, ৭ দিনের মধ্যে প্রতিবেদন চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
পিইডিপি৪-এর আওতায় বিতরণকৃত হাজারো ল্যাপটপ ও প্রজেক্টর মেরামতে উদ্যোগ, ৭ দিনের মধ্যে প্রতিবেদন চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সংবাদ প্রতিবেদন:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪)-এর আওতায় বিতরণকৃত বিপুল সংখ্যক ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও স্পীকারের মধ্যে যেসব ডিভাইস অকেজো হয়ে পড়েছে, সেগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মিরপুর কার্যালয় থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়, পিইডিপি৪-এর আওতায় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৬৪ হাজার Walton ল্যাপটপ, ৬২ হাজার মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং ৬২ হাজার স্পীকার বিতরণ করা হয়েছিল। তবে এসব ডিভাইসের একটি অংশ বর্তমানে অকেজো অবস্থায় রয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলোকে নিজ নিজ এলাকার বিদ্যালয় থেকে এসব অকেজো ডিভাইস সংগ্রহ করতে হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো জেলা অফিস থেকে ডিভাইসগুলো গ্রহণ করে মেরামত শেষে পুনরায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দেবে। উল্লেখ করা হয়েছে, এসব যন্ত্রপাতির ওয়ারেন্টি মেয়াদ তিন বছর।
ডিভাইস মেরামতের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে Walton Digitech Ltd. (ল্যাপটপ), এবং EPSON ব্র্যান্ডের প্রজেক্টরের জন্য Global Brand PLC, Smart Technologies (BD) Ltd., Unique Business Systems Ltd., Orient Computers ও IOE (Bangladesh) Limited। এছাড়া স্পীকার মেরামতের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে Global Brand PLC এবং Walton Digitech Ltd.-কে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্দেশ দিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যেন দ্রুত সময়ের মধ্যে মেরামত কার্যক্রম সম্পন্ন করে। একই সঙ্গে বিভাগীয় উপপরিচালকদের তাদের আওতাধীন জেলাগুলোর কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া আগামী সাত দিনের মধ্যে মেরামতের জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানে পাঠানো ডিভাইসসমূহের বিস্তারিত প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে বিভাগীয় কর্তৃপক্ষকে।
ডিপিই’র যুগ্মসচিব ও পরিচালক (আইএমডি) মোহাম্মদ শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ নির্দেশনায় শিক্ষা কার্যক্রমে প্রযুক্তির ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.০০০.৯০০.২৬.০০০২.২৪.৪৪
তা রিখ:১৭ বৈশাখ ১৪৩৩ ৩০ এপ্রিল ২০২৬
বিষয়: পিইডিপি৪ এর আওতায় বিতরণকৃত ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও স্পীকারসমূহের এর মধ্যে অকেজো পণ্য মেরামত।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে. চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৪ হাজার Walton ল্যাপটপ, ৬২ হাজার মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ৬২ হাজার স্পীকার বিতরণ করা হয়। উক্ত বিতরণকত ডিভাইসসমূহের মধ্যে যেসকল ডিভাইস অকেজো রয়েছে সেসকল অকেজো ডিভাইসসমূহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক সংগ্রহ করতে হবে।
তৎপ্রেক্ষিতে নিম্নোক্ত সরবরাহকারী প্রতিষ্ঠানসমূহ উল্লিখিত ডিভাইসগুলো মেরামতের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিস হতে সংগ্রহ করে মেরামত শেষে সরবরাহকারী প্রতিষ্ঠান পুনরায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সরবরাহ করবে। উল্লেখ্য এসকল ডিভাইসের ওয়ারেন্টি পিরিয়ড তিন (০৩) বছর।
১) পণ্যের বিবরণঃ Walton ল্যাপটপ
সরবরাহকারী প্রতিষ্ঠানের নামঃ Walton Digitech Ltd.
ব্রান্ডঃ Walton
মোবাইল নাম্বারঃ 01608980393
২) পণ্যের বিবরণঃ মাল্টিমিডিয়া প্রজেক্টর
i) সরবরাহকারী প্রতিষ্ঠানের নামঃ Global Brand PLC
ব্রান্ডঃ EPSON
মোবাইল নাম্বারঃ 01969633285
ii) সরবরাহকারী প্রতিষ্ঠানের নামঃ Smart Technologies (BD) Ltd.
ব্রান্ডঃ EPSON
মোবাইল নাম্বারঃ 01969633285
iii) সরবরাহকারী প্রতিষ্ঠানের নামঃ Unique Business Systems Ltd.
ব্রান্ডঃ EPSON
মোবাইল নাম্বারঃ 01754298157
iv) সরবরাহকারী প্রতিষ্ঠানের নামঃ Orient Computers
ব্রান্ডঃ EPSON
মোবাইল নাম্বারঃ 01954333222
v) সরবরাহকারী প্রতিষ্ঠানের নামঃ IOE (Bangladesh) Limited
ব্রান্ডঃ EPSON
মোবাইল নাম্বারঃ 01819224590
৩) পণ্যের বিবরণঃ স্পীকার
সরবরাহকারী প্রতিষ্ঠানের নামঃ Global Brand PLC
ব্রান্ডঃ JYAUDIO
মোবাইল নাম্বারঃ 01969633285
ii) সরবরাহকারী প্রতিষ্ঠানের নামঃ Walton Digitech Ltd.
ব্রান্ডঃ CHORUS
মোবাইল নাম্বারঃ 01608980393
২। এমতাবস্থায়,
ক) অকেজো ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও স্পীকারসমূহ সরবরাহকারী প্রতিষ্ঠান কর্তৃক দ্রুত সময়ের মধ্যে মেরামত কার্যক্রম সম্পন্ন করানোর নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
খ) বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা (সকল)-কে তার বিভাগের আওতাধীন নিজ নিজ জেলার বর্ণিত কার্যক্রম বাস্তবায়নের নিমিত্ত মনিটরিং করা এবং আগামী ০৭ দিনের মধ্যে তার বিভাগের মেরামতের জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানে প্রেরিত সামগ্রীর একটি বিস্তারিত প্রতিবেদন প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
মোহাম্মদ শহিদুল ইসলাম
যুগ্মসচিব ও পরিচালক (আইএমডি)।



No comments
Your opinion here...