জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ আয়োজনের নির্দেশনা জারি
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ আয়োজনের নির্দেশনা জারি
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ আয়োজনের জন্য বিস্তারিত নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) জারি করা এক অফিস আদেশে দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে পর্যায়ক্রমে বিদ্যালয় থেকে বিভাগীয় স্তর পর্যন্ত প্রতিযোগিতা আয়োজনের জন্য অনুরোধ জানানো হয়েছে।
ডিপিই’র মিরপুর কার্যালয় থেকে সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) ভূপেষ রঞ্জন রায় স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়েছে, প্রতিযোগিতাটি ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিং—এই চারটি প্রধান ক্ষেত্রে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার বিষয়সমূহ
ক্রীড়া প্রতিযোগিতায় থাকছে ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, ভারসাম্য দৌড় ও অংক দৌড়।
সাংস্কৃতিক পর্বে অন্তর্ভুক্ত করা হয়েছে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্য, গল্প বলা, বিভিন্ন ধরনের লোকগীতি, দেশাত্মবোধক গান, রবীন্দ্র ও নজরুল সংগীত, হামদ-নাত, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা এবং আন্তঃউপজেলা ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা।
বিষয়ভিত্তিক কুইজে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান (দৈনন্দিন বিজ্ঞান, স্বাস্থ্য সুরক্ষা, আইসিটি ও চলমান ঘটনা) অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া কাবিং কার্যক্রমও প্রতিযোগিতার অংশ হিসেবে থাকবে।
সময়সূচি ঘোষণা
নির্দেশনায় প্রতিযোগিতার সময়সূচিও নির্ধারণ করা হয়েছে—
বিদ্যালয় পর্যায়: নির্দিষ্ট তারিখ না থাকলেও ১৯ মে ২০২৬-এর মধ্যে ফলাফল ইউনিয়নে পাঠাতে হবে
ইউনিয়ন পর্যায়: ১৯–২০ মে ২০২৬
উপজেলা পর্যায়: ২২–২৩ মে ২০২৬
জেলা পর্যায়: ৬–৭ জুন ২০২৬
বিভাগীয় পর্যায়: ৮–৯ জুন ২০২৬
অংশগ্রহণের শর্ত
নীতিমালা অনুযায়ী শুধুমাত্র তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের জন্য আলাদা গ্রুপ থাকবে এবং বিদ্যালয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত অংশগ্রহণের সুযোগ থাকবে।
বিশেষ নির্দেশনা
প্রাথমিক শিক্ষা পদক প্রদান নীতিমালা-২০২৬ কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিতর্ক প্রতিযোগিতার ক্ষেত্রে প্রতিটি বিদ্যালয় থেকে দুইজন ছেলে ও দুইজন মেয়ে শিক্ষার্থী বাছাই করে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠাতে হবে। বিতর্কের বিষয় নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থীদের বয়স বিবেচনা করতে হবে এবং কোনো স্পর্শকাতর বিষয় অন্তর্ভুক্ত করা যাবে না।
বাজেট বরাদ্দ
প্রতিযোগিতা আয়োজনের জন্য পর্যায়ভেদে বাজেট নির্ধারণ করা হয়েছে—
বিদ্যালয় পর্যায়: ৪,০০০ টাকা
ইউনিয়ন পর্যায়: ৫,২০০ টাকা
উপজেলা পর্যায়: ২৪,২০০ টাকা
জেলা পর্যায়: ৭১,৫০০ টাকা
বিভাগীয় পর্যায়: ১,৩০,৬২৫ টাকা
ডিপিই জানিয়েছে, নির্ধারিত বাজেট ও বরাদ্দ অনুযায়ী প্রতিযোগিতা আয়োজন করতে হবে এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক: ৩৮.০১.০০০০.১৪০.২৩.০০১.২৬-৬১৩
তারিখ: ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গা.২৯এপ্রিল ২০২৬ খ্রি.
বিষয়: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) আয়োজন।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ নিম্নবর্ণিত বিষয় ও তারিখ অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় থেকে বিভাগীয় পর্যায় পর্যন্ত পর্যায়ক্রমে আয়োজনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
প্রতিযোগিতার বিষয়সমূহ:
ক. ক্রীড়া: ১। ১০০ মিটার দৌড়, ২। দীর্ঘ লাফ, ৩। উচ্চ লাফ, ৪। ভারসাম্য দৌড় এবং ৫। অংক দৌড়।
খ. সাংস্কৃতিক: ১। কবিতা আবৃত্তি (বাংলা), ২। চিত্রাংকন, ৩। নৃত্য, ৪। গল্প বলা, ৫। পল্লীগীতি/ভাওয়াইয়া/ভাটিয়ালী/মুর্শিদী/লোকগীতি/লালন গীতি, ৬। দেশাত্ববোধক গান, ৭। রবীন্দ্র সংগীত/নজরুল গীতি, ৮। হামদ-নাত, ৯। একক অভিনয়, ১০। উপস্থিত বক্তৃতা, ১১। বিতর্ক প্রতিযোগিতা (আন্তঃউপজেলাভিত্তিক)।
গ. বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা: ১। বাংলা, ২। ইংরেজি, ৩। গণিত এবং ৪। সাধারণ জ্ঞান (দৈনন্দিন বিজ্ঞান, ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা, আইসিটি এবং চলমান ঘটনাবলী)।
ঘ. কাবিং
প্রতিযোগিতা আয়োজনের সময়সূচি নিম্নরূপ:
১ বিদ্যালয় পর্যায়
নীতিমালায় বিদ্যালয় পর্যায়ের জন্য কোন তারিখ নির্ধারণ নাই বিধায় স্ব-স্ব বিদ্যালয় প্রতিযোগিতার আয়োজন করবে এবং ফলাফল ১৯ মে ২০২৬ তারিখের পূর্বে ইউনিয়ন পর্যায়ে অংশগ্রহণের জন্য প্রেরণ করবে।
সময়কালঃ নীতিমালায় বিদ্যালয় পর্যায়ের জন্য কোন তারিখ নির্ধারণ নাই বিধায় স্ব-স্ব বিদ্যালয় প্রতিযোগিতার আয়োজন করবে এবং ফলাফল ১৯ মে ২০২৬ তারিখের পূর্বে ইউনিয়ন পর্যায়ে অংশগ্রহণের জন্য প্রেরণ করবে।
২ ইউনিয়ন পর্যায়ে
সময়কালঃ ১৯ মে হতে ২০ মে ২০২৬
৩। উপজেলা পর্যায়ে
সময়কালঃ ২২ মে হতে ২৩ মে ২০২৬
৪। জেলা পর্যায়ে
সময়কালঃ ৬ জুন হতে ৭ জুন ২০২৬
৫। বিভাগ পর্যায়ে
সময়কালঃ ৮ জুন হতে ০৯ জুন ২০২৬
প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে নিম্নবর্ণিত নির্দেশনা অনুসরণ করতে হবে:
.* প্রাথমিক শিক্ষা পদক প্রদান নীতিমালা-২০২৬ অনুসারে শুধুমাত্র ৩য়-৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা নির্ধারণ করা হয়েছে;
* ছাত্র/ছাত্রী পৃথক গ্রুপে হবে;
* ছাত্র/ছাত্রীগণ বিদ্যালয় হতে পর্যায়ক্রমে জাতীয় পর্যায় পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে;
* প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ বিভাগ হতে প্রদত্ত বরাদ্দ ও বাজেট বিভাজন অনুসারে প্রতিযোগিতার আয়োজন করতে হবে;
* প্রাথমিক শিক্ষা পদক নীতিমালা, ২০২৬ অনুসরণ করতে হবে;
* বিতর্ক প্রতিযোগিতার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক দুইজন করে বালক বালিকা বাছাই করে ক্লাস্টার এইউপিইও এর নিকট প্রেরণ করবেন:
* বিতর্কের বিষয় নির্বাচনের ক্ষেত্রে বয়স বিবেচনা করতে হবে এবং স্পর্শকাতর কোন বিষয় নির্ধারণ করা যাবে না।
সংযুক্তি: প্রাথমিক শিক্ষা পদক প্রদান নীতিমালা-২০২৬
স্বাক্ষরিত
ভূপেষ রঞ্জন রায়
সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন)
📊 বাজেটের সারসংক্ষেপ
🔹 বিদ্যালয় পর্যায় – ৪,০০০ টাকা
🔹 ইউনিয়ন পর্যায় – ৫,২০০ টাকা
🔹 উপজেলা পর্যায় – ২৪,২০০ টাকা
🔹 জেলা পর্যায় – ৭১,৫০০ টাকা
🔹 বিভাগীয় পর্যায় – ১,৩০,৬২৫ টাকা




No comments
Your opinion here...