ad

নতুন নীতিমালায় প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠনের নির্দেশ

Views



নতুন নীতিমালায় প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠনের নির্দেশ

৩০ জুনের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠনের নির্দেশ

ঢাকা, এপ্রিল ২০২৬:
দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নীতিমালা অনুযায়ী বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আগামী ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে এই কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২, মিরপুর, ঢাকা থেকে জারি করা এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়। স্মারক নম্বর ৩৮.০১.০০০০.১৪৫.৯৯.০০৮.২৫-৩৯৫ অনুযায়ী জানানো হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৬ মার্চ ২০২৬ তারিখে জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্মারকে উল্লেখ করা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন এবং কমিটির দায়িত্ব-কর্তব্য সংক্রান্ত পূর্বে জারিকৃত সকল প্রজ্ঞাপন ও আদেশ বাতিল করা হয়েছে। এর পরিবর্তে নতুন নীতিমালা প্রণয়ন ও জারি করা হয়েছে, যা অনুসরণ করে নতুন করে কমিটি গঠন করতে হবে।

এতে আরও বলা হয়, নতুন নীতিমালা যথাযথভাবে অনুসরণ করে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থাপনা কমিটি গঠন নিশ্চিত করতে হবে।

এ নির্দেশনায় স্বাক্ষর করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান, এনডিসি।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নীতিমালার মাধ্যমে বিদ্যালয় ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং শিক্ষা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন-২, মিরপুর, ঢাকা ১২১৬

www.dpe.gov.bd

স্মারক নং ৩৮.০১.০০০০.১৪৫.৯৯.০০৮.২৫-৩৯৫

তারিখঃ চৈত্র ১৪৩২ মার্চ ২০২৬

বিষয়:সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন।

সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৮.০০.০০০০,০০০.০০৮.৯৯.০০০৪.২০-১২৪ তারিখ: ১৬ মার্চ ২০২৬

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন এবং কমিটির দায়িত্ব-কর্তব্য বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ইতোপূর্বে জারিকৃত সকল প্রজ্ঞাপন/আদেশ বাতিল করত; সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নীতিমালা জারি করা হয়েছে।

০২। এমতাবস্থায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনটি অনুসরণপূর্বক আগামী ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

সংযুক্ত: জারীকৃত নীতিমালা ....... পাতা

স্বাক্ষরিত

মোহাম্মদ কামরুল হাসান, এনডিসি 

পরিচালক পলিসি এন্ড অপারেশন। 


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.