সকল প্রাথমিক বিদ্যালয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উপলক্ষে ড্রপ ডাউন ব্যানার প্রদর্শনের নির্দেশ
সকল প্রাথমিক বিদ্যালয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উপলক্ষে ড্রপ ডাউন ব্যানার প্রদর্শনের নির্দেশ
সংবাদ প্রতিবেদন:
ঢাকা, ২৯ এপ্রিল ২০২৬: দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রচারণা জোরদার করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২, মিরপুর, ঢাকা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে (স্মারক নং: ৩৮.০১.০০০০.১৪৫.২৩.০০২.২৬-৬০৯) জানানো হয়, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে সম্ভাবনাময় ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, আগামী ২ মে ২০২৬ তারিখ বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধন একযোগে দেশব্যাপী অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
এ প্রেক্ষিতে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পূর্ববর্তী নির্দেশনার আলোকে ডিপিই সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নির্ধারিত লিংকে সংযুক্ত ড্রপ ডাউন ব্যানার প্রদর্শনের মাধ্যমে কর্মসূচির প্রচারণা চালানোর জন্য নির্দেশ দিয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) ভূপেষ রঞ্জন রায় স্বাক্ষরিত এই নির্দেশনায় সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট মহল মনে করছে, এ ধরনের উদ্যোগ দেশের ক্রীড়া খাতে নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক: ৩৮.০১.০০০০.১৪৫.২৩.০০২.২৬-৬০৯
তারিখঃ ১৬ বৈশাখ ১৪৩২ ২৯ এপ্রিল ২০২৬
বিষয়: যুব ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক 'নতুন কুঁড়ি' স্পোর্টস ২০২৬' আয়োজন উপলক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে Drop Down Banner প্রদর্শন সংক্রান্ত।
সূত্র:
১) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পত্র নং: ৩৮.০০.০০০০.০০০.০০৮.৯৯.০০০১.১৬.১৯৫ তারিখ: ২৬.০৪.২০২৬
২) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পত্র নং: ৩৪.০০.০০০০.০০০.০৭১.৯৯.০০০১৬.২৬.১৬০, তারিখ: ২১.০৪.২০২৬
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, দেশের ক্রীড়া উন্নয়নে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসাবে দেশের তৃণমূল পর্যায় থেকে ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক 'নতুন কুঁড়ি স্পোর্টস' নামে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ০২ মে ২০২৬ তারিখ বেলা ৩.০০ টায় সিলেট জেলা স্টেডিয়াম থেকে 'নতুন কুঁড়ি স্পোর্টস, ২০২৬' জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে একযোগে দেশব্যাপী উদ্বোধন করা হবে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।
০২। এমতাবস্থায় সংযুক্ত পত্রের নির্দেশনা অনুসারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রদত্ত লিংকে সংযুক্ত Drop Down Banner অনুযায়ী প্রচারণার ব্যাবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সংযুক্তি: সূত্রোক্ত স্মারকদ্বয়ের পত্র
ভূপেষ রঞ্জন রায়
সহকারী পরিচালক
পলিসি এন্ড অপারেশন



No comments
Your opinion here...