ad

১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে নির্দেশনা: মাদ্রাসায় আনন্দময় শিক্ষা, ফ্রি ওয়াই-ফাই ও হেলথ ক্যাম্প চালুর উদ্যোগ

Views

 


১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে নির্দেশনা: মাদ্রাসায় আনন্দময় শিক্ষা, ফ্রি ওয়াই-ফাই ও হেলথ ক্যাম্প চালুর উদ্যোগ

ঢাকা, ১৫ এপ্রিল ২০২৬: সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্দেশনা জারি করেছে। এ লক্ষ্যে দেশের সকল মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করে বাস্তবায়ন প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক স্মারকে জানানো হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে এই কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন ই-মেইলের মাধ্যমে (planning.madrasah@gmail.com) প্রেরণ করতে হবে।

আনন্দময় শিক্ষা কার্যক্রম জোরদার

কর্মপরিকল্পনার প্রথম ধাপে “লার্নিং উইথ হ্যাপিনেস (আনন্দময় শিক্ষা)” বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে স্কুল ক্লাব গঠন, শ্রেণিভিত্তিক বিতর্ক, উপস্থাপনা, স্কিল প্রতিযোগিতা, দেয়াল পত্রিকা প্রকাশ এবং ইন্টারঅ্যাকটিভ লার্নিং পদ্ধতি চালু করা।

নির্দেশনা অনুযায়ী, জুন ২০২৬ এর মধ্যে ২০০টি মাদ্রাসায় দেয়াল পত্রিকা প্রকাশ করতে হবে। এছাড়া প্রতি বছর জুন ও ডিসেম্বর মাসে অন্তত দুইবার দেয়াল পত্রিকা প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষার্থীদের দলভিত্তিক উপস্থাপনা কার্যক্রমও চালু করতে বলা হয়েছে। পাশাপাশি স্কাউটিং ও বিএনসিসি কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পুষ্টিতে গুরুত্ব

“স্বাস্থ্য ও খাদ্যে অগ্রাধিকার” কর্মসূচির আওতায় সকল এমপিওভুক্ত মাদ্রাসায় ত্রৈমাসিক ভিত্তিতে হেলথ ক্যাম্প আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। এসব ক্যাম্পে স্থানীয় সরকারি হাসপাতালের চিকিৎসকদের উপস্থিতিতে স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও জীবনধারাজনিত রোগ (এনসিডি) বিষয়ে কার্যক্রম পরিচালিত হবে।

লাইব্রেরিতে ফ্রি ওয়াই-ফাই

শিক্ষার্থীদের ডিজিটাল সুবিধা বাড়াতে লাইব্রেরিতে ফ্রি ওয়াই-ফাই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, জুন ২০২৬ এর মধ্যে ২০০টি মাদ্রাসায় এবং ডিসেম্বর ২০২৬ এর মধ্যে দেশের সব মাদ্রাসায় এই সুবিধা চালু করতে হবে।

“ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচি

পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় আগস্ট ২০২৬ এর মধ্যে বন বিভাগ বা কৃষি বিভাগ থেকে গাছের চারা সংগ্রহ করে শিক্ষার্থীদের মাধ্যমে রোপণ করতে হবে। প্রয়োজনে প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে চারা সরবরাহ করবে এবং শিক্ষার্থীদের পরিচর্যায় সম্পৃক্ত করবে।

বাস্তবায়ন প্রতিবেদন বাধ্যতামূলক

উপ পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত স্মারকে বলা হয়েছে, উপরোক্ত নির্দেশনাসমূহ যথাযথভাবে বাস্তবায়ন করে সংশ্লিষ্ট সকল মাদ্রাসা প্রধানকে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এই কর্মপরিকল্পনা শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

প্রশাসন শাখা

গাইড হাউস, নিউ বেইলী রোড, ঢাকা

www.dme.gov.bd

স্মারক নং- ৫৭,২৫,০০০০,০০১,৩৫.১৮.২৫-১২২

তারিখ: ০২ বৈশাখ, ১৪৩৩ ১৫ এপ্রিল, ২০২৬

বিষয়: সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত।

সূত্রঃ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের স্মারক নংঃ ৫৭,০০,০০০০,১৪৩,৪২,০০১,২৪.৪০ তারিখঃ ০২ এপ্রিল, ২০২৬ খ্রি.

উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের নিমিও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রণয়নকৃত ১৮০ দিনের কর্মপরিকল্পনার নিম্নোক্ত কার্যক্রমসমূহ বাস্তবায়নপূর্বক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বাস্তবায়ন প্রতিবেদন (planning.madrasah@gmail.com) ই-মেইল ঠিকানায় প্রেরণ করা প্রয়োজন। 

১) ইশতেহারে বর্ণিত প্রতিশ্রুতিঃ  লানিং উইথ হ্যাপিনেস (আনন্দময় শিক্ষা)

বাস্তবায়ন কর্মকৌশলঃ সকল প্রতিষ্ঠানে আনন্দময় শিখণ পদ্ধতি প্রবর্তনের লক্ষে। স্কুল ক্লাব স্থাপন, শ্রেণিভিত্তিক বিতর্ক,  উপস্থাপনা, স্কিল কম্পিটিশন, দেয়াল পত্রিকা, পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শিখন (interactive learning), প্রতিষ্ঠানভিত্তিক জব ফেয়ার আয়োজন

করণীয়ঃ ক) জুন ২০২৬ এর মধ্যে ২০০ টি মাদ্রাসায় (দেশের সকল

কামিল মাদ্রাসা-১৮৪টি, ঢাকা জেলার ফাজিল মাদ্রাসা ১৩টি এবং নারায়নগঞ্জ জেলার ফাজিল মাদ্রাসা-১১টি সহ মোট ২০৮টি) দেয়াল পত্রিকা প্রকাশ করতে হবে।

খ) সকল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছর কমপক্ষে ২ টি (জুন ও ডিসেম্বর) দেয়াল পত্রিকা প্রকাশ করতে হবে।

গ) প্রতিটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন দলে বিভক্ত করে দলগত উপস্থাপনা অনুশীলন করতে হবে।

(ঘ) সকল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে স্কাউটিং ও বিএনসিসি

২) ইশতেহারে বর্ণিত প্রতিশ্রুতিঃ স্বাস্থ্য ও খাদ্যে অগ্রাধিকার

বাস্তবায়ন কর্মকৌশলঃ উন্নত বিশ্বের আদলে শিক্ষা প্রতিদানে মিড মিল সম্প্রসারণের লকো স্থায়ী অবকাঠামো সৃষ্টি করা, এ লক্ষ্যে মধ্যমেয়াদী বাজেট কাঠামোর আওতায় বাজেটে অর্থের সংস্থান করা। ত্রৈমাসিক হেলথ ক্যাম্প স্বোস্থ্য সচেতনতা, সেলফ হাইজিন, লাইফস্টাইল ডিজিজ/এনসিডি) আযোজন এবং পর্যায়ক্রমে শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার আওতায় আনা

করণীয়ঃ সকল এমপিও ভুক্ত মাদ্রাসায় ত্রৈমাসিকভিত্তিতে স্থানীয় সরকারি হাসপাতালের চিকিৎসকের উপস্থিতিতে হেলথ ক্যাম্প (স্বাস্থ্য সচেতনতা, সেলফ হাইজিন, লাইফস্টাইল -ডিজিজ/এনসিডি) আয়োজন করতে হবে।

৩) ইশতেহারে বর্ণিত প্রতিশ্রুতিঃ ফ্রি ওয়াই-ফাই চালু

বাস্তবায়ন কর্মকৌশলঃ কারগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য লাইব্রেরিতে ফ্রি ওয়াই-ফাই চালুকরণ

করণীয়ঃ জুন ২০২৬ এর মধ্যে ২০০ টি মাদ্রাসায় (দেশের সকল কামিল মাদ্রাসা-১৮৪টি, ঢাকা জেলার ফাজিল মাদ্রাসা ১৩টি এবং নারায়নগঞ্জ জেলার ফাজিল মাদ্রাসা-১১টি সহ মোট ২০৮টি) এবং ডিসেম্বর ২০২৬ এর মধ্যে সকল মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য লাইব্রেরিতে ফ্রি ওয়াই-ফাই চালু করতে হবে।

৪) ইশতেহারে বর্ণিত প্রতিশ্রুতিঃ ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি 

বাস্তবায়ন বাস্তবায়ন কর্মকৌশলঃ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন বিভাগ/কৃষি বিভাগ হতে গাছের চারা সংগ্রহ করবে। যদি বন বিভাগ হতে চারা সংগ্রহ করা না যায় তাহলে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের নিকট গাছের চারা সরবরাহ করবে এবং রোপিত চারার পরিচর্যায় শিক্ষার্থীদের

করণীয়ঃ আগস্ট ২০২৬ এর মধ্যে বন বিভাগ/কৃষি বিভাগের স্থানীয় কার্যালয় হতে গাছের চারা সংগ্রহপূর্বক গাছ রোপন করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। বন বিভাগ/কৃষি বিভাগ হতে চারা সংগ্রহ করা না গেলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের গাছের চারা সরবরাহ করবেন ও রোপিত চারার পরিচর্মীয় শিক্ষার্থীদের সম্পৃক্ত করবেন।

এমতাবস্থায় উপরিউল্লিখিত নির্দেশনাবলী যথাযথভাবে প্রতিপালনপূর্বক বাস্তবায়ন প্রতিবেদন প্রেরণে জন্য সংশ্লিষ্ট সকল মাদ্রাসা প্রধানকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংযুক্তি: ০২ পাতা।

স্বাক্ষরিত

মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার 

উপ পরিচালক (প্রশাসন)

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.